Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দিল্লির শীতের পরিবেশ ও কিছু জরুরি প্রশ্ন

WhatsApp Image 2026-11-27 at 6.08.39 PM
Somnath Mukhopadhyay

Somnath Mukhopadhyay

Retired school teacher, Writer
My Other Posts
  • November 29, 2026
  • 8:07 am
  • No Comments

শীত কাল এলেই দেশের রাজধানী শহর দিল্লি ও তার আশপাশের এলাকার মানুষজনের মধ্যে নতুন নতুন উদ্বেগ আর উৎকন্ঠার মেঘ ভিড় করতে শুরু করে। উপলক্ষ অবশ্যই দিল্লি এন. সি.আর . অঞ্চলের পরিবেশ যা লাগাতার ভাবে আলোচনার শীর্ষে অবস্থান করছে। খুব সম্প্রতি ছট পুজোর সময় যমুনা নদীর ভয়ঙ্কর অবস্থা খবরের শিরোনামে উঠে এসেছিল। ফসলের গোড়া পুড়িয়ে দিল্লির বাতাসকে শ্বাসের অযোগ্য করে ফেলার কাহিনি তো সর্বজনবিদিত।

পরিস্থিতির মোকাবিলায় বিভিন্ন ধরনের বিধি নিষেধ আরোপ করেই সরকার তাঁদের ওপর জমতে থাকা অনুযোগ অভিযোগের ভার লাঘব করার চেষ্টা করেন। এই সমস্ত ব্যবস্থার ঘোষণা সমস্যা থেকে সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদি স্থায়ী সমাধান এইসব ব্যবস্থায় যে মেলেনা তা বলা বাহুল্য।দিল্লির পরিবেশ নিয়ে এর আগেও একাধিক আলোচনা প্রকাশিত হয়েছে এই পত্রিকার পাতায়। দুঃখের বিষয় হলো এই যে , এতে করে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। পরিস্থিতি এতোটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে দেশের সর্বোচ্চ আদালতের তরফ থেকে সতর্কবার্তা জারি করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণে তৎপর হতে বলা হয়েছে সরকারকে। এমন পরিস্থিতি কেবলমাত্র দিল্লির একার নয়, দেশের যেকোনো জনবহুল শহর বা নগরের পরিবেশের হাল হকিকত ঠিক এমনই। সদ্যসমাপ্ত কালী পুজোর সময় আতশবাজির ধোঁয়ায় দিল্লি, মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালুরুর মতো মহানগরীর বাতাস শ্বাস গ্রহণের অযোগ্য হয়ে পড়েছিল।

এই বিষয়গুলো ক্রমশই কেমন যেন গা সহা হয়ে পড়েছে। প্রশাসনিক নজরদারির অভাব ও নিষ্ক্রিয়তার ফলে সমস্যার গভীরতা বাড়ছে বৈ কমছে না। এই ব্যাপারে নাগরিকদের সার্বিক অসহযোগিতা ও উদাসীনতার কথা আর নতুন করে কি বলবো ! সবকিছুকেই গত বছরের মাপকাঠিতে বিচার করতে বসে আমরা বাস্তবতাকেই যেন এড়িয়ে যাই। বিগত কয়েক বছর দিল্লি সরকারের পক্ষ থেকে  Graded Response Action Plan ( GRAP) নামের এক কানুনী ব্যবস্থা গ্রহণের কথা বলা হলেও তা সমস্যার মূলোৎপাটনে কতদূর সফল হবে তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে।

শীতের শুরুতেই এই প্রশাসনিক বিধিনিয়ম লাগু করা হলেও এই ব্যবস্থা পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারবে না– এমন‌ই আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানীরা।কেন এমন কথা উঠছে? নতুন বিধিনিষেধের ফলে স্বাভাবিক জীবনযাত্রাকে নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে– যেমন রাস্তায় চলমান গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণ করে মানুষজনের যাতায়াত গতিবিধিকে সঙ্কুচিত করার প্রস্তাব রয়েছে। গাড়ির ধোঁয়া পরিবেশের স্বাস্থ্যহানির অন্যতম কারণ সন্দেহ নেই কিন্তু তা বলে গাড়ি চলাচল বন্ধ করে পরিবেশ পরিস্থিতির কতটা উন্নতি ঘটানো সম্ভব হবে তা নিয়ে বড়োসড়ো প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়াতে হয়েছে প্রশাসনের কর্মকর্তাদের। নাগরিক পরিবহনের যথাযথ বিকল্প ব্যবস্থা না করেই এমন নিয়ন্ত্রণবিধি লাগু করা হলে জনজীবনে তার গভীর প্রভাব পড়বে। দিল্লির ক্ষেত্রে ঠিক এমন ঘটনা ঘটেছে যা খুশি করতে পারেনি এখানকার মানুষজনকে। উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা না নিয়েই যদি বলা হয় শীতকালের তিন মাস আপনারা পায়ে হেঁটে, সাইকেলে আসুন বা প্রতিদিন গাড়ির ব্যবহার না করে সপ্তাহে তিন দিন গাড়ি নিয়ে আসুন,তা কখনোই আম আদমি কবুল করবে না। মনে রাখতে হবে এই সবই সাময়িক ব্যবস্থা। একটা স্থায়ী ও ক্রমবর্ধমান সমস্যার সমাধান কখনোই এভাবে সম্ভব নয়। পরিবেশ মানের অবনমন রুখতে গেলে চাই গভীর অন্তর্দৃষ্টি, আধুনিক বিচারধারা ও আন্তরিক সদিচ্ছা। দুর্ভাগ্যের বিষয় হলো এই যে এগুলোর কোনটাই গৃহীত আপৎকালীন ঘোষণার মধ্যে নেই।এইসব ঘোষণার মধ্য দিয়ে সরকার একথাই প্রমাণ করতে চাইছে যে তাঁরা পরিস্থিতির মোকাবিলায় যথেষ্ট তৎপর ও আন্তরিক কিন্তু বাস্তবে প্রচেষ্টা ও সমস্যার মধ্যে যোজন পরিমাণ ব্যবধান থেকে যাচ্ছে। সমস্যা কেবলমাত্র গাড়ি চলাচলের মধ্যেই সীমাবদ্ধ নেই। নাগরিক সমাজের বৃহত্তর অংশ‌ই পরিবেশ মানের অবনমন , অবক্ষয় ও অসহনীয়তা সম্পর্কে সচেতন নন। না হলে স্রেফ বাজি ফাটিয়ে বাতাসকে শ্বাসের অযোগ্য করে তুলি আমরা!

শীতের ভারি বাতাসের ফলে বিপুলসংখ্যক মানুষ শ্বাসকষ্ট জনিত শারীরিক সমস্যার শিকার হচ্ছেন প্রতি বছর। কতগুলো তাপ্পিমারা ব্যবস্থা গ্রহণ করেই সরকার তার দায় মেটাচ্ছে, সমস্যার গভীরে ঢুকে তার সুরাহা করার ইচ্ছে সেভাবে প্রকাশ পাচ্ছে না। স্কুল কলেজ বন্ধ রাখা, ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা বলবৎ করা, জোড় বিজোড় নম্বরের গাড়ি রাস্তায় নামার আইন লাগু করা – এসব‌ই তেমন চটজলদি কিছু উপায়। সব কিছু বন্ধ করে দেওয়া কখনোই সুব্যবস্থা বলে চিহ্নিত হতে পারে না। অথচ সেই পথেই হাঁটছে দিল্লির প্রশাসন। এই সমস্ত বিধিনিয়ম প্রয়োগের ফলে সাময়িক কিছু উপশম মিললেও সমস্যা মেটেনা।

আজ যেটা দেশের রাজধানী শহরের সমস্যা,বাস্তবে তা গোটা দেশের তথা দুনিয়ার সমস্যা। এথেকে মুক্তির উপায় সুদূর পরাহত। এখন তাই বোধহয় এভাবেই তিল তিল করে অপেক্ষা করতে হবে এক মহা মুক্তি পর্বের জন্য।

নভেম্বর ২৬. ২০২৬

PrevPreviousফের উত্তাল কলকাতা! কলকাতা মেডিকেল কলেজ থেকে বউবাজার থানা অভিযান চিকিৎসকদের || অভয়া মঞ্চ
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ফের উত্তাল কলকাতা! কলকাতা মেডিকেল কলেজ থেকে বউবাজার থানা অভিযান চিকিৎসকদের || অভয়া মঞ্চ

November 29, 2026 No Comments

বাঙালি সমাজ কি এরপরেও চুপ থাকবে?

November 29, 2026 No Comments

চোরাবাগানের দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর সংখ্যাটা আরও বাড়তে পারত সেদিন, যদি না মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তাররা ঝাঁপিয়ে পড়ে মারাত্মকভাবে আহতদের চিকিৎসা করতে নিজেদের

অভয়া মঞ্চের সহযোগিতায় ভাঙড়ের নির্যাতিতা উদ্ধার

November 28, 2026 No Comments

 

সংগ্রামী গণ মঞ্চের প্রেস বিজ্ঞপ্তি

November 28, 2026 No Comments

২৬ নভেম্বর ২০২৬ পশ্চিমবঙ্গের এস আই আর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে শেষ শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দুটি নির্দেশিকা দেয়। ১) ট্রাইব্যুনালে বিবেচনাধীন ভোটারদের শুনানি

সময়ের খাতায় কোনও FIR জমা পড়ে না। সেখানে শুধু সাক্ষ্য জমা থাকে।

November 28, 2026 No Comments

১. রাতের চায়ের দোকান মেডিকেল কলেজের দুনম্বর গেটের কাছে নিতাইয়ের চায়ের দোকানটা সেই কবে থেকে আছে, কেউ জানে না। কলেজের কত প্রিন্সিপাল এসেছেন, কত সুপার

সাম্প্রতিক পোস্ট

দিল্লির শীতের পরিবেশ ও কিছু জরুরি প্রশ্ন

Somnath Mukhopadhyay November 29, 2026

ফের উত্তাল কলকাতা! কলকাতা মেডিকেল কলেজ থেকে বউবাজার থানা অভিযান চিকিৎসকদের || অভয়া মঞ্চ

Abhaya Mancha November 29, 2026

বাঙালি সমাজ কি এরপরেও চুপ থাকবে?

Parichay Gupta November 29, 2026

অভয়া মঞ্চের সহযোগিতায় ভাঙড়ের নির্যাতিতা উদ্ধার

Abhaya Mancha November 28, 2026

সংগ্রামী গণ মঞ্চের প্রেস বিজ্ঞপ্তি

Sangrami Gana Mancha November 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

705025
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]