Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সাপের কামড়ে কোয়েলের মৃত্যু

IMG-20200121-WA0072
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • January 27, 2020
  • 9:20 am
  • 2 Comments

যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থা, ক্যানিং-এর নারায়ণ রাহা ফেসবুকে লিখেছেনঃ যে কথাগুলো কোনও দিন ভুলতে পারবো না, ভোলা সম্ভব ও নয়। “কাকু,,, আমি, বাঁচবো তো? আমি বাঁচতে চাই।”

এন আর এস হাসপাতালের বেডে শুয়ে এই করুণ আর্তি ১৫ বছরের দক্ষিণ বারাসতের এক গ্রাম্য বালিকার, নবম শ্রেণীতে পাঠরতা কোয়েল হালদারের।

ছুটি কাটাতে বেড়াতে এসেছিল, জয়নগরের গোচারনে মামার বাড়িতে। বন্ধুবান্ধবীদের সঙ্গে একটু সময় কাটিয়ে মামার বাড়িতে ফেরার পথে গ্রামের রাস্তা পার হতে গিয়ে পা তুলে দেয় সাপের উপর। পায়ের গোড়ালিতে কামড় দেয় সাপ। মামার বাড়িতে ফিরে সব ঘটনা জানায়। সময় তখন প্রায় সন্ধ্যা ৫ টা /সাড়ে ৫ টা। তারিখটা ১৭।১১।২০১৯।

ক্যানিং মহকুমা হাসপাতালে পৌছায় রাত ৯ টা থেকে ৯-৩০ টায়। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা করে অর্থাৎ WBCT test করে বুঝতে পারেন যে এটি viper অর্থাৎ এতদঞ্চলের চন্দ্রবোড়া সাপের কামড়। চিকিৎসা শুরু হয় নীচের জরুরি বিভাগে। একদিন সমস্ত চেষ্টার পর চিকিৎসকরা বুঝতে পারেন যে তার জরুরি ডায়ালিসিসের প্রয়োজন। যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থা, ক্যানিং-এরএকজন দায়িত্ববান সদস্য হিসেবে সবসময়ই রোগীর পাশে থাকার চেষ্টা করেছিলাম। রোগীকে কলকাতার যে কোনও মেডিকেল কলেজে ডায়ালিসিসের জন্য রেফার করা হলে আমরা রোগীর আত্মীয়দের সাথে যোগাযোগ করে এন আর এস  হাসপাতালে ভর্তি করাই। সেখানে আমাদের সংগঠনের সদস্য এবং হাসপাতালের একজন দীর্ঘদিনের কর্মী সবরকম ভাবে সকল রকম প্রচেষ্টাও করেছিল বা করা হয়েছিল। মোট ৮ বোতল রক্ত দেওয়া ও সঙ্গে সঙ্গে ডায়ালিসিসেরও ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ২ টি ডায়ালিসিসের পর ও আর নিতে পারেনি। প্রায় ৯ দিন ধরে আমাদের সংগঠনের সব রকম প্রয়াস ও চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। অকালে হারিয়ে যায় একটি তরতাজা তরুণী। বাবা-মা, আত্মীয় স্বজনদের স্বপ্ন ভেঙে, আমাদেরও নিরাশ করে চিরদিনের মত চলে যায় সে।

পরিশেষে প্রশ্ন দায়ী কে?
পরবর্তীতে খবর নিয়ে জানা গেছে কামড়ের পরে প্রায় ৩ থেকে ৪ ঘন্টা ওঝার কাছে সময় নষ্ট করে তারপরে রুগীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। যদিও আত্মীয়স্বজনদের এমন কি ওর বাবাকে জিজ্ঞাসা করা হলে, সবার মতো তারা অস্বীকার করেছিল। চন্দ্রবোড়ার মতো সাপের কামড়ের পর এক অমূল্য সময় নষ্টের ফলেই অকালেই চলে যেতে হল কোয়েলকে।

এ মৃত্যু তার পরিবারকে যেমন অসহায় করে তোলে, ঠিক তেমনই আমরা যারা এই “সাপের কামড়ে আর মৃত্যু- মুখ নয়” এই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে নিবেদিত, আমাদের কাজকেও অনেক অনেক পিছিয়ে দেয়।

PrevPreviousPregnancy Loss in Early Months-4
Nextভারী স্কুলব্যাগ ও বাঁকা মেরুদণ্ডের গল্পNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Dayal Bandhu Majumdar
Dayal Bandhu Majumdar
6 years ago

শুধুই কি ওঝার বাড়ীতে চার ঘন্টা দেরীর জন্য মেয়েটি মারা গেল ? গ্রাম বাংলার ৯০% সাপেকাটা রুগীই চার ঘন্টার আগে হাসপাতালে আসে না। বর্তমান ASV -এর কার্যকারীতা নিয়ে যে গত আড়াই বছর ধরে কিছু মানুষ , পাগলের মত চিৎকার করে যাচ্ছে? আর কত মৃত্যু চাই সেটা প্রমান করতে ?

0
Reply
pijush Banerjee
pijush Banerjee
6 years ago

আমাদের এখানেও একই রকম ঘটনা ঘটেছিলো। কিন্তু ছেলেটি মরে নি।এই যা।এক ইমাম জলে ফুঁ দিয়ে জলটা খাইয়ে দেয়।আর বলে হাসপাতাল যেন না যায়।ওরাও আর ভয়ে হাসপাতাল যায় নি।তবে ছেলেটি বেঁচে আছে।

0
Reply

সম্পর্কিত পোস্ট

হকার উচ্ছেদ প্রসঙ্গে

June 10, 2026 No Comments

পশ্চিম বাঙলায় শতকরা কতো শতাংশ মানুষ ‘রেগুলার’ বেসিসে কাজ করে অর্থাৎ মাস গেলে মাইনে পায়? যারা আছেন তাদের মধ‍্য থেকে যদি আবার গৃহ সহায়ক/সহায়িকা, আয়া

ধর্মের নামে ভাগ করে, ‘বাঙালি জাতি’র সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে

June 10, 2026 No Comments

(এক) ‘বাঙালি’ মানে কখনোই শুধু ইসলামিরা নন। শুধু হিন্দুরাও নন। অন্যান্য ধর্মবিশ্বাসীরাও নন। ধর্মীয় বিচারে ‘বাঙালি’ যা-কিছুই হতে পারে। কিন্তু ভাষিক বা সাংস্কৃতিক বিচারে যাঁরাই

ম্যানিয়া বা উল্লাস রোগ অথবা বাইপোলার ওয়ান রোগ

June 10, 2026 No Comments

একটি রোগের এত নাম কেন। সেটায় আসব। সাধারণ মানুষ ম্যানিয়া বলতে বোঝে একটা মানুষ সবসময় একটিমাত্র চিন্তা করে যাচ্ছে, নোংরার বাতিকে খালি হাত পা ধুচ্ছে

বিজ্ঞান, ব্যক্তিমানুষ এবং মতপ্রকাশের স্বাধীনতা – এখন গভীর প্রশ্নের মুখে

June 9, 2026 No Comments

৫ জুন, ২০২৬-এ নিউ ইয়র্ক টাইমস-এর মতো বিখ্যাত সংবাদপত্রের একটি খবরের শিরোনাম ছিল “Police Remove Diabetes Experts From Conference for Distributing Critique of Trump Administration”

নিয়োগবিহীন ডেন্টাল-দীর্ঘ ৮ বছর!

June 9, 2026 No Comments

পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে পূর্বতন তৃণমূল সরকারের স্বাস্থ্যব্যবস্থার আরেক কঙ্কালসার চিত্র তুলে ধরার সময় এসেছে। ২০১৩ সালে জন্ম হয় WBHRB (West Bengal Health Recruitment Board)

সাম্প্রতিক পোস্ট

হকার উচ্ছেদ প্রসঙ্গে

Dr. Amit Pan June 10, 2026

ধর্মের নামে ভাগ করে, ‘বাঙালি জাতি’র সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে

Dipak Piplai June 10, 2026

ম্যানিয়া বা উল্লাস রোগ অথবা বাইপোলার ওয়ান রোগ

Dr. Sumit Das June 10, 2026

বিজ্ঞান, ব্যক্তিমানুষ এবং মতপ্রকাশের স্বাধীনতা – এখন গভীর প্রশ্নের মুখে

Dr. Jayanta Bhattacharya June 9, 2026

নিয়োগবিহীন ডেন্টাল-দীর্ঘ ৮ বছর!

West Bengal Junior Doctors Front June 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

629750
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]