Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মেডিকাল কলেজের শিক্ষকবৃন্দ–অতীত ও বর্তমানে

Screenshot_2026-11-25-21-37-42-72_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Hiralal Konar

Dr. Hiralal Konar

Surgeon, Leader of Doctors' Movement
My Other Posts
  • November 26, 2026
  • 6:57 am
  • No Comments

আমাদের ছাত্র অবস্থায় মেডিক্যাল কলেজ, কলকাতা (মেডিক্যাল কলেজ,বেঙ্গল)-এর কয়েক জন শিক্ষক এর নাম শুনতাম বন্ধুদের কাছে। প্রথমেই যার নাম সবাই একবাক্যে বলত তিনি হলেন এনাটমির সমর মিত্র। আমরা অন্য মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা তার কোচিং ক্লাসে পড়েছি। দ্বিতীয় জন ফিজিওলজির বিজয় চক্রবর্তী। এরপর মেডিসিনের শীতল ঘোষ, শ্যামল সেন। সার্জারির পি কে মুখার্জি, এম এম দাস, দুর্গা সেনগুপ্ত। গাইনীর মুকুলিকা কোনার, অজিত সরকার, ক্ষিতীন্দ্র মোহন গুণ। প্রিন্সিপাল হিসাবে বিজয় চক্রবর্তী, জে বি মুখার্জি। সকলেই গুণী শিক্ষক, স্বনামধন্য চিকিৎসক,অসাধারণ দক্ষ প্রশাসক। একই সঙ্গে ছাত্রবৎসল। আমাদের সময় সব মেডিক্যাল কলেজগুলোতে অনেক আন্দোলন হয়েছে। অবস্থান, অনশন, ঘেরাও সব হয়েছে। আন্দোলন হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকে কেন্দ্র করে এবং অনিবার্যভাবে সরকারের সঙ্গে সংঘাত হয়েছে। কিন্তু আমরা কোনদিন দেখিনি এই প্রিন্সিপাল, এই শিক্ষকরা ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছেন বা ছাত্রদের কোনভাবে হেনস্থা হয়রানি করেছেন। কলেজের মধ্যে এই শিক্ষকরা সবসময় ছাত্রদের আগলে রেখেছেন,প্রয়োজনে স্নেহের শাসন করেছেন। ইনটার্ন,হাউসষ্টাফ থাকার সময় হাসপাতালের পরিকাঠামো, ওষুধ, সরঞ্জাম এসবের অভাব অপ্রতুলতা, এমনকি রোগির খাবারের মান নিয়েও আন্দোলন হয়েছে। আর এসব আন্দোলনে অবশ্যই সরকারি প্রসাশনের কাজকর্মের প্রতি অসন্তোষ প্রকাশিত ও প্রদর্শিত হবে, হয়েছেও। সেই সব আন্দোলনের সময় এনারা আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন এমনটা কোনদিন দেখিনি। বরং পরে এই গোত্রের শিক্ষকরা সেই সব দিনের কথা বলে আমাদের প্রশংসা করেছেন। মনে করিয়ে দিয়েছেন একজন চিকিৎসকের সঙ্গে রোগিদের সম্পর্ক, রোগীর প্রতি চিকিৎসকের দায়িত্ব ও কর্তব্যের কথা, এথিক্সের কথা। মেডিক্যাল কলেজ, কলকাতার গত কয়েকদিন ধরে যে সব ঘটনা ঘটে চলেছে সেসব দেখেশুনে আমাদের সময়ের সেইসব শিক্ষকদের কথা আবার মনে পড়ে গেল।

আর একটি একান্ত ব্যক্তিগত ঘটনার উল্লেখ করে এই প্রসঙ্গের ইতি টানব। আমার ছেলে তখন ক্লাস ফোর। ষান্মাসিক পরীক্ষার রেজাল্ট দেবার সময় ক্লাস টিচার অভিভাবকদের সঙ্গে দেখা করে ছাত্রদের পড়াশোনা ইত্যাদি বিষয়ে অবহিত করেন। আমি প্রথমেই কাঁচুমাচু হয়ে জানতে চাইলাম আমার পুত্রটি তাদের কতটা জ্বালাতন করে। তিনি বললেন, এই প্রশ্ন তো আমিই আপনাকে করব যে ও বাড়িতে কেমন ব্যবহার করে। কারণ সেইটা জানলে আমি ওদের ক্লাসে কতটা শেখাতে পেরেছি তার ইভাল্যুয়েশন করতে পারব। এসব শেখানোটাও আমাদের কর্তব্য। ওর বার্ষিক পরীক্ষার রেজাল্ট আনতে গিয়ে দেখি ওদের ক্লাসের সবাই হাপুস নয়নে কাঁদছে। না, গোটা ক্লাসে কেউ ফেল করেনি। ওরা কাঁদছে ক্লাস ফাইভে ওদের ওই স্যারকে আর ক্লাসে পাবে না এই কারণে।

PrevPreviousএকদিকে রাজনৈতিক মদতপুষ্ট হামলাকারীদের জন্য মুক্ত অভয়ারণ্য, অন্যদিকে আক্রান্তদের জন্য পুলিশের নোটিশ। এই দ্বিচারিতা চলবে না।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

একদিকে রাজনৈতিক মদতপুষ্ট হামলাকারীদের জন্য মুক্ত অভয়ারণ্য, অন্যদিকে আক্রান্তদের জন্য পুলিশের নোটিশ। এই দ্বিচারিতা চলবে না।

November 26, 2026 No Comments

অভয়া আন্দোলনের প্রতিবাদী চিকিৎসকদের উপর বিগত সরকারের পুলিশি হেনস্থার মতো ট্র্যাডিশন এই আমলেও সমানে অব্যাহত! চোরবাগান কাণ্ডে সরকারি হাসপাতালের অপ্রতুলতার কথা প্রকাশ্যে বলা ইন্টার্নদের পুলিশি

ভুল ইঞ্জেকশন

November 25, 2026 No Comments

বিখ্যাত ডাক্তারবাবুরা (বা, বলা ভালো তাঁদের content creator রা) অন্য কোনও চোরের দেওয়াল থেকে ঝেড়ে নিয়ে, তার সাথে নিজেদের দুটো লাইন যোগ করে viewership লক্ষে

সামিল হোন এই লড়াইয়ে। নিজের অবস্থান স্পষ্ট করুন। নীরব দর্শক হয়ে থাকবেন না।

November 25, 2026 No Comments

১৪ই আগস্ট, ২০২৪: আর জি কর হাসপাতাল ১৮ই নভেম্বর, ২০২৬: মেডিকেল কলেজ কলকাতা হাসপাতালের ভিতরে রাজনৈতিক লুম্পেন বাহিনীর আক্রমণের দুটি নক্কারজনক ঘটনা। দুটি ঘটনার মধ্যেই

ঊনিশ এবং বিংশ শতকের বীর যোদ্ধা চিকিৎসক-নারী – আনন্দবাই ও অন্যান্যরা

November 25, 2026 2 Comments

ভারত থেকে পাস করা প্রথম মেডিক্যাল গ্রাজুয়েট কাদম্বিনী গাঙ্গুলির সমসাময়িক কালে আনন্দবাই যোশী, এবং পরবর্তী সময়ে রুক্মাবাই, হৈমবতী সেনের মতো আরও কয়েকজন অপ্রতিরোধ্য বীর চিকিৎসক-নারী

বিদ্যাসাগর: সমাজসংস্কার, নারীশিক্ষা, বিধবাবিবাহ ও জনমানসের দ্বন্দ্ব

November 24, 2026 No Comments

বিদ্যাসাগর: সমাজসংস্কার, নারীশিক্ষা, বিধবাবিবাহ ও জনমানসের দ্বন্দ্ব উনিশ শতকের বাংলায় মানবতাবাদী সংস্কার, সামাজিক প্রতিরোধ, লোকসংস্কৃতির প্রতিক্রিয়া এবং কর্মাটারে এক স্বেচ্ছানির্বাসনের ইতিহাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনকে কেবল

সাম্প্রতিক পোস্ট

মেডিকাল কলেজের শিক্ষকবৃন্দ–অতীত ও বর্তমানে

Dr. Hiralal Konar November 26, 2026

একদিকে রাজনৈতিক মদতপুষ্ট হামলাকারীদের জন্য মুক্ত অভয়ারণ্য, অন্যদিকে আক্রান্তদের জন্য পুলিশের নোটিশ। এই দ্বিচারিতা চলবে না।

West Bengal Junior Doctors Front November 26, 2026

ভুল ইঞ্জেকশন

Dr. Partha Bhattacharya November 25, 2026

সামিল হোন এই লড়াইয়ে। নিজের অবস্থান স্পষ্ট করুন। নীরব দর্শক হয়ে থাকবেন না।

West Bengal Junior Doctors Front November 25, 2026

ঊনিশ এবং বিংশ শতকের বীর যোদ্ধা চিকিৎসক-নারী – আনন্দবাই ও অন্যান্যরা

Dr. Jayanta Bhattacharya November 25, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

704266
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]