Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

813966718_2318446865620385_9057675396306833524_n
West Bengal Junior Doctors Front

West Bengal Junior Doctors Front

Federation of Resident Doctors Associations of West Bengal
My Other Posts
  • September 19, 2026
  • 6:38 am
  • No Comments
গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই।
একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের প্রশাসনিক কাঠামো নয়। এটি ছাত্রছাত্রীদেরও প্রতিষ্ঠান। তাই তাঁদের সমস্যা, দাবি, অধিকার, মতামত এবং দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত সিদ্ধান্তগুলিতে তাঁদের নিজেদের নির্বাচিত প্রতিনিধিত্ব থাকা একটি গণতান্ত্রিক ক্যাম্পাসের অন্যতম মৌলিক শর্ত।
সেই কারণেই গণতান্ত্রিক ছাত্র সংসদ দরকার।
কর্তৃপক্ষের পছন্দমতো কয়েকজনকে মনোনীত করে কোনও কমিটি তৈরি করা ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক প্রতিনিধিত্বের বিকল্প হতে পারে না। সাধারণ ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই তাঁদের কাছে জবাবদিহি করবেন, তাঁদের সমস্যার কথা বলবেন এবং তাঁদের অধিকার রক্ষায় প্রশাসনের সঙ্গে কথা বলবেন। ছাত্রছাত্রীদের প্রতিনিধি কে হবেন, সেই সিদ্ধান্ত ছাত্রছাত্রীরাই নেবেন।
আর এই প্রতিনিধিত্ব শুধু একটি ছাত্র সংসদের মধ্যেই সীমাবদ্ধ নয়। ICC, Anti-Ragging Committee সহ ছাত্রছাত্রীদের অধিকার, নিরাপত্তা ও ক্যাম্পাসের পরিবেশের সঙ্গে যুক্ত বিভিন্ন কমিটিতে নির্বাচিত ছাত্রছাত্রী প্রতিনিধিত্ব থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বাস্তবে বহু ক্ষেত্রেই এই কমিটিগুলির গুরুত্বপূর্ণ অবস্থানে থাকেন শাসক দলের অনুগত বা তাদের ঘনিষ্ঠ ব্যক্তিরা। অভিযোগের মুখে থাকা ব্যক্তিরাও কখনও কখনও সেই রাজনৈতিক ক্ষমতা ও প্রভাবকে কাজে লাগিয়ে অভিযোগকারীদের মুখ বন্ধ করার চেষ্টা করেন।
এর ফলে তৈরি হয় এমন এক ভয় ও নীরবতার পরিবেশ, যেখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা কঠিন হয়ে পড়ে। যেখানে অভিযোগ জানানো মানেই প্রতিশোধের আশঙ্কা। যেখানে ক্ষমতার ছত্রছায়ায় থাকা ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ছাত্রছাত্রীদের দাঁড়ানোর জায়গাটুকুও ক্রমশ সংকুচিত হয়।
অভয়ার ঘটনার পর আমরা দেখেছি, এমন একটি ভয়াবহ পরিবেশ কীভাবে তৈরি হতে পারে। তাই অভয়া আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ দাবির মধ্যে ছিল মেডিক্যাল কলেজগুলিতে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক কমিটিতে মনোনীত নয়, নির্বাচিত ছাত্রছাত্রী প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
এই কারণেই গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন কোনও বিচ্ছিন্ন দাবি নয়। এটি ছাত্রছাত্রীদের নিজেদের প্রতিষ্ঠান সম্পর্কে কথা বলার এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশ নেওয়ার অধিকার প্রতিষ্ঠার দাবি।
বিগত শাসনামলে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখে দলীয় প্রভাব, ক্ষমতার দখলদারি এবং থ্রেট কালচারের যে পরিবেশ তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে সাধারণ মানুষের রায় এসেছিল। অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাসদের ঘিরে উঠে আসা অভিযোগগুলি সেই সময়ের মেডিক্যাল কলেজগুলির ক্ষমতার সংস্কৃতি নিয়ে গভীর প্রশ্ন তুলেছিল।
কিন্তু প্রশ্ন হল, পতাকার রং বদলালেই কি সংস্কৃতি বদলে যায়?
আজ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে মেডিক্যাল কলেজ কলকাতা, এন আর এস সহ বিভিন্ন মেডিক্যাল কলেজে ছাত্রছাত্রীদের উপর থ্রেট কালচারের প্রকাশ্য ও প্রচ্ছন্ন আঘাতের অভিযোগ আবার সামনে আসছে। নতুন মোড়কে, নতুন রঙের পতাকায় যদি পুরনো ক্ষমতার রাজনীতিই ফিরে আসে, তাহলে তা কোনও পরিবর্তন নয়।
বিভিন্ন শাসক দলের পতাকার ধামাধরা এবং ক্ষমতার চাটুকারিতার রাজনীতির বাইরে ছাত্র সংসদ হোক সাধারণ ছাত্রছাত্রীদের নিজেদের কথা নিজেরা বলার জায়গা। নিজেদের অধিকার বোঝার, প্রশ্ন করার, মত প্রকাশের এবং প্রশাসনের কাছে জবাবদিহি দাবি করার জায়গা।
তাই আমাদের দাবি স্পষ্ট:
অতি দ্রুত এন আর এস মেডিকেল কলেজ সহ সমস্ত মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। নির্বাচন চাই, মনোনয়ন নয়। প্রতিনিধিত্ব চাই, দাদাগিরি নয়। বহিরাগত নিয়ন্ত্রণ নয়, ছাত্রছাত্রীদের সিদ্ধান্ত চাই। দলীয় আনুগত্য নয়, ছাত্রছাত্রীদের স্বার্থ চাই। কোনো ভাবেই কোনো বিভেদকামী রাজনৈতিক শক্তির থ্রেট কালচার চলবে না, সমস্ত রকম বৈষম্যের বিরুদ্ধে সাধারণ ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক মতপ্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করতে হবে।
তার সাথে, নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত এন আর এস মেডিকেল কলেজে গণতান্ত্রিকভাবে নির্বাচিত পূর্ববর্তী স্টুডেন্ট কাউন্সিলকে কার্যকর রাখতে হবে এবং অবিলম্বে স্বচ্ছ, প্রত্যক্ষ ও অবাধ নির্বাচনের দিন ঘোষণা করতে হবে। ফ্রেশার্স, সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্লাড ডোনেশন ক্যাম্পসহ ছাত্রছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট নিয়মিত কার্যক্রম কোনও প্রশাসনিক অনিশ্চয়তার কারণে বন্ধ হতে পারে না।
Nil Ratan Sarkar Medical College-এর ঐতিহ্য, শিক্ষার পরিবেশ এবং সিনিয়র-জুনিয়রদের সুসম্পর্ক রক্ষা করার পথ ক্ষমতার দখল নয়, গণতান্ত্রিক প্রতিনিধিত্ব। ছাত্রছাত্রীদের হয়ে কথা বলার অধিকার ছাত্রছাত্রীদেরই।
তাঁদের প্রতিনিধি কে হবেন, সেই সিদ্ধান্তও তাঁরাই নেবেন।
গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।
PrevPreviousমুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

September 19, 2026 No Comments

আমার আলোচনা শুরু করছি প্যালেস্তানিদের ওপরে ইহুদিদের গত ৩ বছর ধরে লাগাতার ভয়ঙ্কর আক্রমণের কাহিনি দিয়ে। লিলি এবার্ট (জন্ম ১৯২৩) যে খুব পরিচিত নাম এমনটা

সিরাত: জীবন খুঁজে দেয়

September 18, 2026 No Comments

ইসলাম বলে সিরাত হল সেতু। নরক আর স্বর্গের মাঝখানে।সিরাত পেরিয়ে পৌঁছোতে হয় সেই স্বর্গীয় তপোবনে।কিন্তু স্বর্গ কোথায়? ছবির শুরুতেই পরিচালক টাইটেল কার্ডে নামের নিচেই লিখে

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

September 18, 2026 1 Comment

মাননীয় তথাগত রায় জানেন না এরকম জিনিস খুব কম আছে। যা কেউ জানে না সে সম্পর্কেও তার জ্ঞান অসাধারণ। এবং, সবসময় বলেন খুব জোর দিয়ে

অভিন্ন দেওয়ানি বিধি কেন? কতটা অভিন্ন? কার স্বার্থে?

September 18, 2026 No Comments

যে শাসক নিজেই দেশটাকে হিন্দুদের রাষ্ট্র বানাতে চায়, সেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার স্বার্থে, এই প্রশ্নের উত্তর সকলেরই জানা। তবুও সরকারি ভাষ্যেই প্রশ্ন ওঠে, কারণ

Situs inversus totalis

September 17, 2026 No Comments

শুরুতেই বলি- এটি এক ভদ্রলোকের বুকের রেডিওগ্রাফ। সঙ্গে ফ্রি তে পেটের ও খানিকটা অংশ দেখা যাচ্ছে। গোদা বিষয়টা বলে নিই- এনার শরীরের ভেতরের সব অর্গান

সাম্প্রতিক পোস্ট

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

Dr. Jayanta Bhattacharya September 19, 2026

সিরাত: জীবন খুঁজে দেয়

Sanjoy Mukherjee September 18, 2026

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

Dr. Amit Pan September 18, 2026

অভিন্ন দেওয়ানি বিধি কেন? কতটা অভিন্ন? কার স্বার্থে?

Parichay Gupta September 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

677281
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]