Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

‘উদিল রবিচ্ছবি পূর্ব উদয়গিরিভালে’

Oplus_131072
Gopa Mukherjee

Gopa Mukherjee

Teacher of History, Social activist
My Other Posts
  • August 16, 2026
  • 7:10 am
  • No Comments

“আজ চোদ্দই আগস্ট/

“আজ পাথর ভাঙার কোরাস গাইছে রাত/
রাতের গায়ে লক্ষ আলো/
রাতের গায়ে আগামী আজাদি/
রাতের গায়ে আর্তনাদ” (অদিতি বসু রায়)

দু’বছর আগে ১৪ আগস্টে তুফান এসেছিল এই শহরে, এই রাজ্যে। সরকারি হাসপাতালের অভ্যন্তরে এক মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে গর্জে উঠেছিল সমস্ত বঞ্চিত নির্যাতিত নারী ও ট্রান্সকুইয়াররা। লিঙ্গ নির্বিশেষ প্রতিবাদী জনসমুদ্র ভাসিয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গের সব শহর, গ্রাম, গঞ্জ। এক অত্যাচারী ব্যবস্থায় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল মানুষের। বৈষম্য আর দুর্নীতির বিরুদ্ধে স্বতস্ফূর্ত জনরোষ ফুঁসে উঠেছিল সেদিন। ছিন্নভিন্ন করে দিয়েছিল রাতের অন্ধকার। ধর্ষণ আর নির্যাতনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে রাতের দখল নিয়েছিল মেয়েরা, প্রান্তিক লিঙ্গযৌনতার মানুষেরা। স্বাধীনোত্তর ভারত দেখেছিল আর এক স্বাধীনতার উদযাপন।

তার পর কেটে গেছে আরো দুটি বছর। জোয়ার ভাঁটার স্রোতে লড়াই চলেছে অবিরাম। ২০২৫ এ রাতদখল ঐক্যমঞ্চ রানুচ্ছায়ামঞ্চে বর্ষপূর্তি অনুষ্ঠান করেছিল। কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে, রাজ্যের নানা জেলা শহর ও গ্রামে অভয়া মঞ্চ ও সহযোগী সংগঠন গুলির উদ্যোগে রাত দখলের বর্ষপূর্তি উপলক্ষ্যে কর্মসূচি পালিত হয়েছিল।

অভয়া আন্দোলন তৃণমূল শাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভকে সংহত করতে অণুঘটকের কাজ করল।

গত ৪ঠা মে রাজ্যে ঘটল রাজনৈতিক পালাবদল। অভয়ার বিচারের প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এল বিজেপি সরকার। গত চারমাসে নির্যাতিতা চিকিৎসকের মা’র বিধায়ক হিসাবে শপথ গ্রহণ, কিছু সাসপেনসন, কিছু সকাল বেলায় ধরে বিকেল বেলায় ছেড়ে দেওয়া জাতীয় কাজ ছাড়া আর কোন উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বিচারের। হবার কথাও ছিল না। যেটা হবার কথা ছিল সেটা ১৪ আগস্ট, ২০২৬ এ হল।

রাত দখল ঐক্যমঞ্চ এই বছর ১৪ আগস্ট যাদবপুর এইট বি বাস টার্মিনাসে সন্ধ্যায় একটি কর্মসূচি ঘোষণা করেছিল। জমায়েতে আনন্দ পটবর্ধনের ‘রাম কে নাম’ চলচ্চিত্রটি দেখানোর কথা ছিল। এই দিনই বিজেপি মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঢাকুরিয়া ব্রিজ পারাপার করে রাতের দখল নেবেন ঘোষণা করলেন। শিষ্ট প্রশাসন ফোনে এবং লিখিতভাবে জানিয়ে রাত দখল ঐক্যমঞ্চের কর্মসূচিকে বেআইনি ঘোষণা করল। এই চলচ্চিত্র না কি সাম্প্রদায়িক উস্কানি দিতে পারে ! মসজিদ থেকে মাইক খুলে নিলে উস্কানি নয়, নামাজ কুরবানি বন্ধ করলে উস্কানি নয়, এমন কি পাঁচশ বছরের পুরোনো একটা আস্ত মসজিদ সশস্ত্র করসেবকরা দূর দূরান্ত থেকে ট্রেনে করে এসে রামের নামে ভেঙ্গে দিলেও সেটা উস্কানি নয়, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের স্বীকৃতি! শুধু বিশ্ব হিন্দু পরিষদের সাম্প্রদায়িক প্রচারের পর্দাফাঁস করে দেয় যে ছবি সেটা দেখানো যাবেনা। আশি নব্বই এর দশকের ভারতে সাম্প্রদায়িকতার পুনর্নির্মাণ নতুন প্রজন্মের সামনে নিয়ে এলে কাদের অসুবিধা হতে পারে একথা বলাই বাহুল্য। তাই সাম্প্রদায়িক দুষ্কৃতীদের মনোরঞ্জনার্থে এই ছবি এবং সমগ্র কর্মসূচি নিষিদ্ধ ঘোষিত হল। প্রিজন ভ্যান সমেত অসংখ্য পুলিশ ঘিরে রাখল এইট বি বাস টার্মিনাস। তবু অনুষ্ঠান বন্ধ করা গেল না।

গলায় ‘ চুপ, রাষ্ট্র চলছে ‘ পোস্টার ঝুলিয়ে, মুখে কালো রিবন বেঁধে শুরু হল মৌন অবস্থান।

ক্রমশ অবস্থান মুখর হল। মাইকের অনুমতি নেই, তাই খালি গলায় গান দিয়ে শুরু হল কর্মসূচি – “অহরহ তব আহ্বান প্রচারিত
শুনি তব উদার বাণী
হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিষ্টানি”।
“ও আমার দেশের মাটি”র সঙ্গে হল “মুক্তির মন্দির সোপানতলে”, “আমরা করব জয়”, “পল রবসন”, “ডিঙ্গা ভাসাও”। ভুখমারি সে আজাদি, মনুবাদ সে আজাদির স্লোগান, মানববন্ধন আর “জনগণমন অধিনায়ক” দিয়ে শেষ হল এই কর্মসূচি।

একই সময় বেহালা প্রতিবাদী মঞ্চ শখের বাজারে রাত দখলের তিন বছর পূর্তি উপলক্ষ্যে একটি কর্মসূচি পালন করে। প্রবল পুলিশি প্রতিরোধকে অগ্রাহ্য করে এই কর্মসূচিটিও সফল করেন উদ্যোক্তা এবং এলাকার মানুষজন। সন্তোষপুরে যাদবপুর সিটিজেনস ফোরামের উদ্যোগে আরো একটি প্রতিবাদ সভা হয় ১৪ তারিখ সন্ধ্যায়।

বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এই ঘাঁটিতে ছলে বলে কৌশলে ঘটেছে তস্করের প্রবেশ। এই বাংলার মাটিতেই পুঁতে ফেলতে হবে বিভাজনকামী শক্তিকে।

‘ঘোর তিমিরঘন নিবিড় নিশীথে ‘ রাত দখলের আলো জ্বালানোর ঐতিহাসিক দায়িত্ব আমাদের সকলের উপর।

PrevPreviousনীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নার্সের মৃত্যু
Nextস্বাধীনতা তুমি কার?Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ডাক্তার, তবুও….

September 6, 2026 No Comments

“মৃত পশুদের মতো আমাদের মাংস ল’য়ে আমরাও প’ড়ে থাকি।” এই লাইনটি জীবনানন্দ দাশের ‘ক্যাম্পে’ কবিতা থেকে নেওয়া। তেমন কোনো গূঢ় উদ্দেশ্য নেই। ইতিহাস লিখতে বসে

আলো

September 6, 2026 No Comments

নিচের লেখাটা গল্প – আবার গল্প নয়ও। আজ আমার এক খ্যাতনামা সাহিত্যিক দিদির কাছে জানতে পারলাম, জীবনদায়ী রক্তেরও ধর্মীয় বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে কোনও কোনও

ওয়াচ ডগ

September 6, 2026 1 Comment

ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি যে সাংবাদিকরা হলেন গণতন্ত্রের ওয়াচ ডগ। চাকরি করতে এসে ভাবতাম আমরা সরকারি কর্মচারী বা তাহলে কি? এত দিন চাকরি

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

September 5, 2026 No Comments

৩১ শে আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

মরণোত্তর দেহদান বিতর্ক

September 5, 2026 No Comments

আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে কারণেই হোক, ভেবে কিংবা না ভেবে, একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে এনেছেন। বাস্তবিক পক্ষে, এটা ঠিক একটা নয় তিনটে ভাগে বিভক্ত। ১) মারা

সাম্প্রতিক পোস্ট

ডাক্তার, তবুও….

Smaran Mazumder September 6, 2026

আলো

Dr. Sukanya Bandopadhyay September 6, 2026

ওয়াচ ডগ

Dr. Samudra Sengupta September 6, 2026

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

Doctors' Dialogue September 5, 2026

মরণোত্তর দেহদান বিতর্ক

Dr. Amit Pan September 5, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673164
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]