Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পূজার সময় করোনা প্রকোপ রুখতে নির্দিষ্ট প্রস্তাব WBDF-এর

FB_IMG_1602117537151
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • October 9, 2020
  • 7:13 am
  • No Comments

মাননীয়া মুখ্যমন্ত্রী
শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সমীপেষু,

মাননীয়া মহাশয়া,
আসন্ন শারদোৎসব উপলক্ষ্যে ডাক্তারদের পক্ষ থেকে আপনার কাছে আমাদের কিছু বিনম্র দাবী রয়েছে। সেই জন্যেই আপনাকে এই খোলা চিঠি।
একথা সকলেই জানি যে দুর্গা পূজা বাঙ্গালীর সব চেয়ে বড় উৎসব। বাংলার বুকে দুর্গাপূজা এক সুবৃহৎ আনন্দযজ্ঞ, বাঙ্গালীর ভেতর ও বাইরে রাঙিয়ে দিয়ে যাওয়ার জন্য। কিন্তু এবারের পরিস্থিতি যে সম্পূর্ণ আলাদা, সেই বিষয়ে আপনি আমাদের থেকে অনেক বেশি অবগত। কোভিড-১৯ সারা পৃথিবীতে যে বিপর্যয় ডেকে এনেছে, আমাদের রাজ্যও তার থেকে মুক্ত নয়। রাজ্য প্রশাসন এবং ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টা সত্ত্বেও কোভিড-১৯ এ আক্রান্ত এবং মৃত মানুষের সংখ্যা ক্রমবর্ধমান। কিন্তু তা সত্ত্বেও জনসংখ্যার একটা বৃহৎ অংশ কোনো শারীরিক দূরত্ব বা মাস্ক সংক্রান্ত বিধিনিষেধ না মেনেই আগাম উৎসবের আনন্দে মাতোয়ারা।

এই পরিপ্রেক্ষিতে যদি বিধিনিষেধহীন উৎসব উদযাপিত হয়, তাহলে পূজোর অব্যবহিত পরেই করোনা রোগীর সংখ্যার প্রবল বৃদ্ধির সম্ভাবনা আছে। বর্তমান করোনা পরিস্থিতিতেই হাসপাতাল গুলি প্রায় ভর্তি এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রানের ঝুঁকি নিয়ে সাধ্যাতীত পরিশ্রম করছেন। এরপর যদি ব্যাপক হারে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি হয়, তাহলে স্বাস্হ্যব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার সমূহ সম্ভাবনা। ইতিমধ্যেই আমাদের রাজ্যের ৫০ জনের উপর ডাক্তার মারা গেছেন, এবং সারা দেশে এই সংখ্যাটা পাঁচ শতাধিক। প্রত্যেকদিন অসংখ্য সাধারণ মানুষের মৃত্যুর খবর আসছে।আমরা চাইনা, আমাদের এবং আমাদের সহনাগরিকদের মৃত্যুর মিছিল দীর্ঘতর হোক।

আমাদের হাতের সামনেই উদাহরণ আছে, কেরালার। সেখানে ওনাম’ উদযাপনের পর করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এমনকি আমাদের রাজ্যেও মহালয়া ও বিশ্বকর্মা পুজোর পর করোনা আক্রান্ত মানুষের উল্লেখযোগ্য সংখ্যাবৃদ্ধি ঘটেছিল।

তাই আপনার কাছে এবং রাজ্য প্রশাসনের কাছে, আমাদের সংগঠনের তরফ থেকে সনির্বন্ধ অনুরোধ, পূজো হোক, কিন্তু অন্যান্য বারের মত অপরিমিত উৎসব উদযাপন যেন না হয়। আমরা চাই, প্রশাসন সতর্ক করুক জনসাধারণকে, গণমাধ্যম গুলির মাধ্যমে। আমরা চাই, পূজা কমিটি এবং সাধারণ মানুষদের জন্য নির্দিষ্ট নির্দেশিকা এবং প্রয়োজনে প্রশাসনের কঠোর ভূমিকা। আমরা চাই-
১) পূজা প্যান্ডেলগুলিতে যাতে জন সমাগম নিয়ন্ত্রিত এবং শারীরিক দূরত্ববিধি মেনে হয়, তা নিশ্চিত করুন।
২) সবাই যাতে মাস্ক পরে তার দিকে নজর দেওয়া হোক, সরকারী বরাদ্দের টাকার এক অংশ পূজাকমিটিগুলি মাস্ক কেনার জন্য খরচ করুক। যাঁরা মাস্ক না পরে প্যান্ডেলে আসছেন, তাঁদের মাস্ক দেওয়া হোক।
৩) পূজা মন্ডপের প্রবেশ পথে হাত স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকুক।
৪) পূজা উপলক্ষ্যে যেসব জলসা বা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেগুলি এবার বন্ধ থাকুক।
৫) পূজার সময় সব ব্যানার-ফেস্টুনে মাস্ক-এর ছবি থাকুক।
৬) যে পূজাগুলিতে পুরোহিত-সংগঠক-দর্শনার্থী সহ সবাই মাস্ক পরবেন, হাত স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে, শারীরিক দূরত্ববিধি মানা হবে, সেগুলিকে বিশেষ শারদ সম্মানে ভূষিত করা হোক।
৭) ই-পূজা, ই- রিচুয়াল, ভার্চু়্য়াল দর্শন করা যায় কিনা, প্রশাসন বিবেচনা করুক।

আপনার দিক থেকে সদর্থক ও ইতিবাচক পদক্ষেপের অপেক্ষায় রইলাম।
বিনীত
ডাঃ পুণ্যব্রত গুণ
ডাঃ অর্জুন দাশগুপ্ত
ডাঃ রাজীব পান্ডে
ডাঃ সৌরভ তালুকদার
ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম
(West Bengal Doctors Forum)

PrevPrevious“বাড়িয়ে দাও তোমার হাত…”
NextমহিষাসুরNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ক্ষমতা, বৈষম্য আর পিতৃতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই ছাড়া ধর্ষণ নামক ব্যাধির হাত থেকে মুক্তি নেই।

May 3, 2026 No Comments

২ মে, ২০২৬ পশ্চিমবঙ্গের দুই দফা নির্বাচনের মধ্যে গত ২৬ শে এপ্রিল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের লালবাজার এলাকায় কয়লাখনির সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (CISF) ক্যাম্পে

মে দিবসের ইতিহাস

May 2, 2026 No Comments

যারা ম্যাক্সিম গোর্কির বিখ্যাত উপন্যাস ‘মাদার’ পড়েছেন তারা পাভেল এবং তার মা আনাকে চেনেন। পাভেলের বাবা মাইকেল ভলাসব ছিল কারখানার শ্রমিক। ভোর হতে না হতেই

একটা গান নিয়ে

May 2, 2026 1 Comment

একটা গান শুনলাম। অভয়া আন্দোলনের উপর। গানের মূল কথা হচ্ছে অভয়া আন্দোলনে বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণ ও অভয়ার মায়ের সমালোচনা। শুনলাম বামপন্থীরা এই গান তৈরী

নারী ও শ্রম: ছক ভাঙ্গা গল্প

May 1, 2026 No Comments

ঊনবিংশ  শতকের শুরুতে ইংল্যান্ডের সমাজতান্ত্রিক চিন্তাবিদ রবার্ট আওয়েন আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিশ্রাম এবং আট ঘণ্টা খুশি মত সময় কাটানোর দাবি তোলেন যা  শ্রমিক

কতটা কাজ করলে তবে কর্মী হওয়া যায়?

May 1, 2026 No Comments

গত শতকের তিনের দশকে জন মেনার্ড কেইনস বলেছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি শিগগিরই এমন সুদিন এনে দেবে, যাতে মানুষকে সপ্তাহে পনের-ষোল ঘণ্টা কাজ করলেই চলবে।

সাম্প্রতিক পোস্ট

ক্ষমতা, বৈষম্য আর পিতৃতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই ছাড়া ধর্ষণ নামক ব্যাধির হাত থেকে মুক্তি নেই।

Abhaya Mancha May 3, 2026

মে দিবসের ইতিহাস

Dr. Aindril Bhowmik May 2, 2026

একটা গান নিয়ে

Kushal Debnath May 2, 2026

নারী ও শ্রম: ছক ভাঙ্গা গল্প

Gopa Mukherjee May 1, 2026

কতটা কাজ করলে তবে কর্মী হওয়া যায়?

Dr. Bishan Basu May 1, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

620495
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]