Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মহিষাসুর

Mahishasur
Dr. Parthapratim Gupta

Dr. Parthapratim Gupta

General physician. Clinical associate in a corporate hospital.
My Other Posts
  • October 10, 2020
  • 7:44 am
  • One Comment
শোনা যাচ্ছে মেডিক্যাল কলেজের প্রায় ৩৮ জন ডাক্তার কোভিড পজিটিভ। তাদের কোয়ার‍্যান্টাইন বা আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বেসরকারি ডাক্তারদের কাছে আবেদন করেছেন সংক্রামিত চিকিৎসকদের পরিবর্ত হিসাবে কাজ করার জন্য।
একদমই কোন আশ্চর্যজনক ঘটনা নয় চলতে থাকা মহামারীতে। কিন্তু এখানে একটা প্রশ্ন এসে পরে খুব স্বাভাবিকভাবেই। এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করছিলাম তুলনামূলক ভাবে ঘোষিত কোভিড হাসপাতাল-গুলিতে চিকিৎসক তথা স্বাস্থ্যকর্মীদের সংক্রামিত হবার সংখ্যা কম, নন কোভিড হাসপাতাল গুলির তুলনায়।
কিন্তু মেডিক্যাল কলেজের ঘটনা একদমই অন্য কথা বলছে।
তাহলে কি সুরক্ষার কোন ত্রুটি রয়ে যাচ্ছে ফ্রন্টলাইন কোভিড ওয়ার্কারদের? নাকি অতিরিক্ত কাজের চাপে বাড়ছে সংক্রমণ? উত্তরটা হয়তো কিছুদিনের মধ্যেই জানা যাবে। কিন্তু চিকিৎসাকর্মীদের এই রোগাক্রান্ত হয়ে চলে যাওয়ার জায়গাটা ভরাট করবে কে?
বেসরকারি ডাক্তারেরা সবাই নিজ নিজ ক্ষেত্রে তাঁদের মত করে কোভিডের বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছেন প্রতিনিয়ত। তাঁদের পক্ষে নিজেদের কাজ ফেলে মেডিক্যাল কলেজে যোগদান করা মুশকিল। দেখা যাক।সরকার হয়তো কিছু বন্দোবস্ত করার চেষ্টা করবেন। কিন্তু ডাক্তারদের এই স্বল্পতা ভোগাবে ভবিষ্যতেও।
এই প্রসঙ্গে কয়েক বছর আগে হয়ে যাওয়া এক দুর্গাপুজোর কথা মনে পড়ে গেল। ঠিক এইরকমই একটা সময়ে প্যান্ডেলগুলিতে ঠাকুরের আগমন ঘটছে। আচমকাই খবর এলো কোন এক প্যান্ডেলে মহিষাসুরের পরিবর্তে দাঁড়িয়ে রয়েছেন একজন স্টেথোস্কোপ ঝোলানো চিকিৎসক,মায়ের ত্রিশূল বিদ্ধ হয়ে। এই নিয়ে অনেক বিতর্ক শুরু হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতে এর পক্ষে এবং বিপক্ষে মতামত রাখতে শুরু করেন বহু মানুষ।
ডাক্তার নিগ্রহ তখন সূর্য ওঠার মতোই একটি স্বাভাবিক ঘটনা। গ্রাম শহর নির্বিশেষে শারীরিক অত্যাচার জুটছে ডাক্তারদের, গায়ে মাখিয়ে দেওয়া হচ্ছে কাঁচা পায়খানা। মানুষজন মেনেও নিয়েছেন তা অম্লানবদনে। তাই মহিষাসুরের জায়গায় ডাক্তারকে বসিয়ে দেওয়াতে আপত্তি করেননি বেশিরভাগ জনগণ। শেষ অবধি একমাত্র ডাক্তারদের আন্দোলনের ফলেই মহিষাসুর আবার নিজ স্থলাভিষিক্ত হন, দুর্ভাগা চিকিৎসক কে সরিয়ে দিয়ে।
দুর্গাপুজো হৈ হৈ করে শুরু হয়ে যায়।
ডাক্তার নিগ্রহ এই মহামারীর চাপেও ঘটে চলেছে এদিক ওদিক। মাঝেমধ্যে সংবাদ মাধ্যমে ভেসে উঠছে সে খবরও। কোভিডও বাঁচাতে পারেনি ডাক্তারদের মার খাওয়া। মা দুর্গা বোধহয় সেইসময় অলক্ষ্যে হেসেছিলেন।
এবারো দুর্গাপুজো এসে পড়েছে। কয়েকদিনের মধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ঘটবে মায়ের আবাহন। আর হাসপাতালে হাসপাতালে উপচে পড়বে কোভিড।
কিন্তু মহিষাসুর ডাক্তারকে আর খুঁজে পাওয়া যাবে না।
PrevPreviousপূজার সময় করোনা প্রকোপ রুখতে নির্দিষ্ট প্রস্তাব WBDF-এর
Nextযন্ত্র দিয়ে দেখেছিলেম চোখের বাহিরেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Partha Das
Partha Das
5 years ago

উপযুক্ত লেখা।

0
Reply

সম্পর্কিত পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

June 24, 2026 1 Comment

কারুর দাম ৪০ কোটি, কারুর দাম ৫০ কোটি! আম জনতাকে বিজেপির অপশাসন মুক্তি দিয়ে যাঁরা সাম্প্রদায়িকতামুক্ত ভারত গড়ার আদর্শ দেখিয়ে নির্বাচনে জিতে এসেছিল, গণতন্ত্রের হাটে

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

June 24, 2026 No Comments

তামান্না – এক নিহত স্বপ্নের নাম। ২০২৫ এর ২৩শে জুন তৃণমূলের নির্বাচনী বিজয়োল্লাসের বলি হয় ১২ বছরের তামান্না। তরুণ পরিযায়ী শ্রমিক হুসেনের কন্যা, মা সাবিনার

Common Krait Snake

June 24, 2026 No Comments

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 1 Comment

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

সাম্প্রতিক পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

Parichay Gupta June 24, 2026

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

Abhaya Mancha June 24, 2026

Common Krait Snake

Dr. Dayalbandhu Majumdar June 24, 2026

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635833
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]