Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হাইপারটেনশনের অ থেকে চন্দ্রবিন্দু- ১৩

IMG_20201022_204018
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • November 3, 2020
  • 8:36 am
  • No Comments

আরো কিছু প্রশ্নোত্তর

ডক্টরস ডায়লগে হাইপারটেনশন নিয়ে লেখার সময় পাঠকেরা অনেক প্রশ্ন করেছেন। আজকের পর্বে সে রকম কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।

১) রক্তচাপ মাপার সময় কোন হাতের রক্তচাপ মাপা উচিৎ? ডান হাত না বাঁ হাত? দুই হাতের রক্তচাপ কি আলাদা হয়?

উত্তরঃ রক্তচাপ মাপার সময় অন্তত প্রথমবার দুই বাহুর রক্তচাপই মাপা উচিৎ। বেশিরভাগ মানুষের দুই বাহুর রক্তচাপ সমান হয়। হয়তো সামান্য পার্থক্য থাকতে পারে।(৫ মিলি মিটার পারদের কম)। সেটাকে স্বাভাবিক বলে ধরা হয়।

কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে সিস্টোলিক প্রেশার বা ডায়াস্টোলিক প্রেশারে দুই বাহুর মধ্যে অনেকটা পার্থক্য থাকে। ১০ মিলি মিটার পারদের বেশি হলে তাকে গুরুত্ব দেওয়া হয় এবং যে বাহুর রক্তচাপ বেশি, সেই রক্তচাপকেই প্রকৃত রক্তচাপ বলে ধরা হয়।

এখন প্রশ্ন হলো কিছু মানুষের দুই হাতে দুরকম প্রেশার দেখা যায় কেন? এর কারণগুলি হলো

  • একপাশের বাহুর রক্তনালী গুলির অ্যাথেরোস্ক্লেরোসিসের ফলে সরু হয়ে যাওয়া।(Peripheral Artery Disease)
  • ডায়াবেটিস।
  • কিডনির সমস্যা।
  • নানা রকমের হৃদরোগ।

যাদের দুই হাতে দুরকম রক্তচাপ পাওয়া যায়, তাঁদের মধ্যে পরবর্তী ১০ বছরের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। একই কথা আরেকবার বলি, যে হাতে রক্তচাপ বেশি সে হাতের রক্তচাপকেই প্রকৃত রক্তচাপ বলে ধরা উচিৎ এবং পরবর্তী কালে রক্তচাপ মাপার সময় ঐ হাতের রক্তচাপ মাপা উচিৎ। রোগীকেও যেমন মনে রাখতে হবে তাঁর কোন হাতে রক্তচাপ বেশি, তেমন চিকিৎসকেরও প্রেসক্রিপশনে লিখে রাখা উচিৎ, যাতে পরেরবার রোগীকে দেখার সময়ে ভুল না হয়।

২) অনেক আত্মীয় স্বজন বলছেন টক খেলে রক্তচাপ কমে। এটা কি সত্যি?

উত্তরঃ সত্যি নয়। টক খাবার রক্তচাপ কমায় না। বরঞ্চ টক খাবারের সাথে অনেক সময়ই অতিরিক্ত লবণ খাওয়া হয়, যা রক্তচাপ আরও বাড়িয়ে দিতে পারে।

৩) আমার এক পরিচিতের অনেক প্রেশার ধরা পড়েছিল। কিন্তু একটি মাত্র ওষুধ খেয়ে তাঁর রক্তচাপ সম্পূর্ণ স্বাভাবিক আছে। অন্যদিকে একাধিক ওষুধ খেয়েও আমার রক্তচাপ বেশি থাকছে। আমি কি আমার ওষুধ পত্র সব বন্ধ করে ওনার ওষুধটা খেতে পারি?

উত্তরঃ কখনই নয়। এটা অত্যন্ত বিপদ্দজনক প্রবণতা। সব মানুষের একই রকম ওষুধে একই রকম রক্তচাপ কমে না। তাছাড়া একজন চিকিৎসক হাইপারটেনশনের ওষুধ দেওয়ার সময় রক্তচাপের মাত্রা ছাড়াও আরও অনেক কিছু খেয়াল করেন। যেমন রোগীর বয়স, তাঁর ডায়াবেটিস আছে কিনা? কোলেস্টেরল বেশি কিনা? কোনও রকম হৃদরোগ আছে কিনা? এটা মাথায় রাখতে হবে প্রত্যেক রোগীই আলাদা এবং ওষুধের নির্বাচন নির্ভর করে রোগীর শারীরিক অবস্থার উপর।

অতএব যে অষুধ খেয়ে একজনের রক্তচাপ স্বাভাবিক আছে, আপনার ক্ষেত্রে সেই ওষুধে রক্তচাপ স্বাভাবিক নাও থাকতে পারে। আপনি ওষুধ পরিবর্তনের জন্য একজন চিকিৎসকের পরামর্শ নিন।

PrevPreviousশ্যামাপোকা ও অসুরের গল্প
Nextহাইপারটেনশনের অ থেকে চন্দ্রবিন্দু- ১৪Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

রুচিহীন, কুৎসিত, ব্যক্তি আক্রমণ তীব্রভাবে প্রত্যাখ্যান করা উচিত

April 30, 2026 No Comments

না! আমি কাউকে বেইমান বলাটা সমর্থন করি না। সন্তানহারা মাকে বলাটা তো নয়ই! এটা অপ্রার্থিত, এবং আদৌ গ্রহণযোগ্য নয়! তবে, রাজনীতির আখড়ায় প্রাচীনযুগ থেকেই এসব

অশ্লীল মিম নয় মৃত্যুহীনতা এই নির্বাচনের থিম

April 30, 2026 No Comments

পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে বিশেষ করে ২০১১ থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পঞ্চায়েত – পুরসভা থেকে বিধানসভা – লোকসভা প্রতিটি নির্বাচন ঘিরে শাসক দলের প্রশ্রয়ে

ভারতে হাম: একটি প্রতিরোধযোগ্য রোগ, তবু এত ঝুঁকি কেন?

April 30, 2026 No Comments

২৭ এপ্রিল ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

April 29, 2026 No Comments

।।বহু ক্ষোভ বুকে জমা।।

April 29, 2026 No Comments

আমি তো চাইছি কালো মেঘে যাক দূর দিগন্ত ছেয়ে তপ্ত পৃথিবী নব রূপ পাক বর্ষায় ভিজে নেয়ে !! পথ শিশুরাও রাজপথে নেমে নিক অধিকার চেয়ে

সাম্প্রতিক পোস্ট

রুচিহীন, কুৎসিত, ব্যক্তি আক্রমণ তীব্রভাবে প্রত্যাখ্যান করা উচিত

Dr. Koushik Lahiri April 30, 2026

অশ্লীল মিম নয় মৃত্যুহীনতা এই নির্বাচনের থিম

Bappaditya Roy April 30, 2026

ভারতে হাম: একটি প্রতিরোধযোগ্য রোগ, তবু এত ঝুঁকি কেন?

Doctors' Dialogue April 30, 2026

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

Abhaya Mancha April 29, 2026

।।বহু ক্ষোভ বুকে জমা।।

Shila Chakraborty April 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

620065
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]