Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কোভিভ ভ্যাকসিন কিছু প্রশ্ন কিছু জবাব-

FB_IMG_1610857230278
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • January 18, 2021
  • 8:53 am
  • No Comments

ভারত একটা গণতান্ত্রিক দেশ। টিকা নেয়া না নেয়া নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি স্বাস্থ্য কর্মী হিসেবে নিজে নিয়েছি এবং অন্যদের নেয়ার অনুরোধ জানাচ্ছি, গুজবে কান না দিয়ে আপনারাও নিন। সেই অনুরোধ জানানোর সাথে কেন জানাচ্ছি তা ব্যাখ্যা করার দায় থেকে যায়।

প্রথমে আসা যাক ভ্যাকসিন ঘটিত পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে যার চরম রূপ হল মৃত্যু। গুজব রটানো হয়েছে যে ভ্যাকসিন নিয়ে মৃত্যু ঘটেছে। এ ক্ষেত্রে যা বলার তা হল, টেম্পোরালিটি অর্থাৎ ঘটনাক্রম দিয়ে কজাল অর্থাৎ কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা এক ধরণের ফ্যালাসি বা কুযুক্তি। কাক ডাকলো আর তার পরে তাল গাছ থেকে তাল খসে পড়লো এ দুটোর মধ্যে কোনও কার্যকারণ সম্পর্ক নেই। ভ্যাকসিন নিল আর তার পরে মরে গেল মানেই ভ্যাকসিন এর জন্য মরে গেল তা নয়। অন্য কারণ থাকতে পারে। যার মৃত্যুর উদাহরণ দেওয়া হচ্ছে, তিনি ভ্যাকসিন এর কারণে মারা গেছেন সেটি বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত হয়েছে কিনা দেখতে হবে।

দ্বিতীয় যে গুজব রটানো হচ্ছে তা হল এই যে ব্যবসায়িক বা রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য ভ্যাকসিন তৈরির যে প্রথাগত পর্যায় বা সময়কাল লাগে তা ক্ষুন্ন করে অস্বাভাবিক দ্রুততায় এই ভ্যাকসিন তৈরি, অনুমোদন ও বাজার এ আনা হয়েছে। এর আগে ভ্যাকসিন তৈরির দ্রুততার রেকর্ড ছিল চার বছর, মাম্পস ভ্যাকসিনের ক্ষেত্রে। ডঃ মরিস হিলম্যান নিজের মেয়ের নামে জেরিল লিন স্ট্রেন তৈরি করেন ষাট এর দশকে। কোভিভ এর ক্ষেত্রে রেকর্ড ভাঙা হল একবছর এর কম সময়ে।

এটা মনে রাখা দরকার যে সময়ের ওই রেকর্ড ভাঙার পেছনে ব্যবসায়ীক রাজনৈতিক তাগিদ ছাড়াও অন্য কারণ আছে। সারা পৃথিবীতে পঞ্চাশটির বেশি পরীক্ষাগারে একই সাথে একটি রোগের ভ্যাকসিন তৈরির চেষ্টা এর আগে কোনো দিন হয় নি। ষাট এর দশকের পরে মেডিক্যাল সায়েন্স, ন্যানো টেকনোলজি, মলিকুলার বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এত এগিয়ে গেছে তা অকল্পনীয়।

এই এক বছরের রেকর্ড সময়ে আবিষ্কার সম্ভব এর পেছনে বিজ্ঞানের বিভিন্ন শাখার গবেষকদের বহু বছরের সাধনা আছে। যেমন অক্সফোর্ড – এস্ট্রাজেনেকা ভ্যাকসিন যে “ভাইরাল ভেক্টর টেকনোলজি” ChAdOx1 কাজে লাগিয়ে তৈরি হয়েছে সেটা গত দশ বছরের গবেষণার ফল। ওই প্রযুক্তি ব্যবহার এই নতুন ভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজে লেগেছে। ক্লিনিক্যাল ট্রায়াল এর আরেকটি প্রতিবন্ধকতা অর্থাৎ স্বেচ্ছাসেবক জোগাড় করাও এই ভ্যাকসিন এর ক্ষেত্রে কোনও সমস্যা হয়েই দাঁড়ায় নি।

তৃতীয় যে গুজব ছড়ানো হচ্ছে তা হল কার্যকারিতা নিয়ে। ভাববাদী শাস্ত্রগুলি থেকে যুক্তিবাদী বস্তুবাদী বিজ্ঞান এখানেই আলাদা যে বিজ্ঞান কোনো দিন দাবি করে না যে শেষ কথা বলে ফেলেছে, আর কিছু বলার নেই। ভ্যাকসিন এর দ্বিতীয় ডোজ এর এক মাস পরের ডাটা সংগ্রহ করা গেছে। এবং দেখা গেছে যে তাতে যথেষ্ঠ পরিমান প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে টিকা গ্রহণকারীদের শরীরে। বিভিন্ন মানব গোষ্ঠী অনুযায়ী এটা বিভিন্ন রকম হলেও কমবেশী ৭০% এফেক্টিভ (কোভিশিল্ড)। (একটি ভ্যাকসিন এর ক্ষেত্রে ৯০% এর বেশি)। মনে রাখতে হবে যে এযাবৎ কাল ১০০% কার্যকর এমন কোনো টিকা মনুষ্যজাতি আবিষ্কার করতে পারে নি।

ছয়মাস বাদে সক্ষমতা কতটা থাকবে এ প্রশ্ন যারা তুলছেন তাদের সবিনয়ে জানানো দরকার যে ছয়মাসের ডাটা এখনো হাতে আসে নি। আর আসে নি বলে সুনির্দিষ্টভাবে উত্তর দেয়া সম্ভব নয়।

ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর কিনা সে নিয়ে ব্যক্তিগত মতামত দেয়ার ও বিতর্কে অংশ নেওয়ার অধিকার কেবল ডাক্তার নয় যে কোনো সাধারণ মানুষের আছে। কেবল অনুরোধ জানাবো যে সপক্ষে যুক্তি সাজানোর সময় জনপ্রিয় মিডিয়ার লিঙ্ক শেয়ার না করে প্রচলিত বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করুন। এভিডেন্স বেসড মেডিসিন এর সূত্রঃ ধরে পিয়ার রিভিউ জার্নালে প্রকাশিত বৈজ্ঞানিক প্রবন্ধকে মান্যতা দিন।

এই বাজার অর্থনীতির যুগে সবই বিক্রি হয়, বিজ্ঞানী গবেষকদের সততাও সন্দেহের ঊর্ধে নয়, তবে ল্যানসেট পয়সা খেয়ে প্রবন্ধ প্রকাশ করে বলে অতি বড় বামপন্থীরাও অভিযোগ করেন নি। সেই ল্যানসেট এর একটি ঝলক ভারতের কোভিশিল্ড এর আদি সংস্করণ নিয়ে। উৎসাহীরা পুরো প্রবন্ধটি দেখতে গুগলামো করুন।

এই লেখাটি হয়তো “আপিল টু অথরিটি” ফ্যালাসি দোষে দুষ্ট। কিন্তু ল্যানসেট এর নাম নেয়া ছাড়া উপায় ছিল না।

(পাঠকরা উৎসাহিত হলে বাকিটা দ্বিতীয় পর্বে)।

PrevPreviousকরোনা ক্লিনিকে ডা সায়ন্তন ব্যানার্জী ২
Nextমারীর দেশে আলো হোক ভালো হোকNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

“সারা গায়ে পোকা চরে বেড়াচ্ছে, স্যার”

August 22, 2026 No Comments

বছর ষাটের প্রৌঢ়া। টিকালো নাক,গায়ের রঙ ধবধবে ফর্সা। কিন্তু ইতিমধ্যেই অধিকাংশ দাঁত হারিয়ে গাল চুপসেছে। ফলে, শরীরে  পড়ন্ত প্রৌড়ত্বের সঙ্গে আসু বার্ধক্যের টানাপোড়েন বেশ লক্ষ্যনীয়।

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

August 21, 2026 No Comments

একটা জিনিস লক্ষ্য করেছেন? ফেসবুক আর “ফেসবুক” নেই — এখন ওটা একটা বিজ্ঞাপনী প্যামফলেট, যেখানে মাঝেমধ্যে মানুষ ভুল করে ঢুকে পড়ে। একটা সময় ছিল, সকালে

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

August 21, 2026 No Comments

কিংসফোর্ডকে লক্ষ্য করে ক্ষুদিরাম বসুর ছোঁড়া বোমাটা সেদিন সঠিক লক্ষ্যে লাগেনি। এক অর্থে ব্যর্থ। সেই ব্যর্থ মানুষটিকে নিয়ে লিখতে বসার কিছুতো কারণ থাকবে। সেটা জানার

সাম্প্রতিক পোস্ট

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

“সারা গায়ে পোকা চরে বেড়াচ্ছে, স্যার”

Dr. Subhendu Bag August 22, 2026

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

Dr. Arjun Dasgupta August 21, 2026

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

Dr. Samudra Sengupta August 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669186
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]