Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ফাঁদ পাতা ভুবনে

IMG_20210225_222957
Dr. Mayuri Mitra

Dr. Mayuri Mitra

Special Educator for Hearing Impaired, writer, drama director & critic
My Other Posts
  • February 26, 2021
  • 7:49 am
  • 2 Comments

কোভিড পৃথিবীতে নেই তখন| জীবিকা হারানোর প্রশ্ন ও সমস্যা এমন করে শরীর মনকে পাক দিয়ে ধরেনি| সেসময় কিছুদিন ধরে দুটি মুসলিম কিশোরীর সাথে বেশ বন্ধুভাব জন্মাচ্ছিল আমার| কেন? তারাও বলেনি– আমিও খুঁজিনি কারণ| কেবল ধরে নিয়েছিলাম এ জন্মাবে| হয়ত তারাও তাই ভেবেছিল| প্রেম জন্মানোর কারণ স্থায়িত্ব এসব নিয়ে ধান্দাহীন মানুষ চিরধাঁধাঁয় থাকে|

খুব ভোর ভোর তারা আমার বাড়ি আসত| বাড়ির কিছু কাজকর্ম করে দিত| ছোটো মেয়েটার সর্বদাই মুখে খৈ ফুটছে| হাঁটাচলায় নদীর স্রোতের ঢেউ| বড়টা শান্ত| এমন শীতের দিনগুলোতে তার সমস্ত শরীর ঢাকা থাকত একটি কালো বোরখায়| জিজ্ঞেস করেছিলাম— বোরখা কেন? ফিক করে হেসে আগ বাড়িয়ে উত্তর দিল ছোটো—- দূর ও তো শীতে কেবল গরম হওয়ার জন্য| শীত শেষ তো আমাদের বোরখাও সুটকেসে

মাঝে মাঝে খবর নি— হ্যাঁ রে, তোদের গাঁয়ে হিন্দু মুসলিম বেশ মিলেমিশে থাকিস তো? উত্তর—থাকব না কেন সেইটা আগে বল তো দিদি! ভালোবাসা না থাকার চিন্তা কেন এল আগে তুমি সেটা বল| বন্ধুবান্ধবদের সাথে ঝগড়া করে মরব– এমন হঠাৎ কেন ভাবলে দিদি? সবাই আমরা গরিব মানুষ দিদি– সবাই গরিব —-

স্তম্ভিত হয়েছিলাম রাজারহাটের সুদূর গ্রাম থেকে পনেরো বছরের মেয়ের একতা নিয়ে এই সত্য আকুলতায় — সর্ব মানবের গরিব হওয়ার এই মহার্ঘ ব্যথায়| কারণ তার ভুবন তো তার গ্রাম| হয়ত সে বুঝতে পেরেছিল প্রতিদিন না হওয়া ঝগড়ার কথাই শুনতে চাই আমি— শুনে তৃপ্ত হই| শেয়ালের শিকার খাওয়ার মত করে খুঁজি বানিয়ে তোলা বিভেদ এবং বিভেদ উপশমে ততোধিক বানিয়ে তোলা প্রীতির পাশবিক ফর্মুলাটাকে|

তারপর থেকেই দেখতাম — বড় ছোটো দুটো পাখিই অবিশ্রাম তাদের গাঁয়ের প্রেমকথা বলে বলে আমায় ফ্রেশ করে দিয়ে যায়| গরম কচুরি খেতে ভালোবাসে বলে রোজ তাদের কিছু করে পয়সা দিতাম| একদিন সকালে একটু শরীর খারাপ লাগছিল| সেদিন তাদের কাছে গাঁয়ের গরিব মানুষদের (দুই ধর্মীয় প্রজাতির নয় ভাই) মিলনের গল্পও শুনতে পারিনি| বিছানা থেকে উঠে না পেরে বললাম— ব্যাগ থেকে তোরা নিয়ে কচুড়ি কিনে খা| খলবলে মেয়েটা আর তার একটু শান্ত দিদিটা দুজনেই কেমন চুপচাপ হয়ে গেল| ট্যারা চোখে বিছানায় আমার শুয়ে থাকা দশাটা লক্ষ্য করল কাজের ফাঁকে ফাঁকে| খানিক চুপচাপ দাঁড়িয়ে রইল|তারপর বললে, আজ থাক|কাল সুস্থ হয়ে আগে আমাদের গপ্প তারপর কচুড়ি দিদি| সেদিন দিনের শুরুতেই আমার আঁজলায় এসেছিল দুই কিশোরীর অনেকটা ভালোবাসা| ঠিক করেছিলাম পরদিন তাদের পরিয়ে দেব দুডজন কাঁচের চুড়ি| দুরকম রঙের — তাতে রুপালি চিকমিক|

কোভিড এল|

শুনতে পাই বড় ছোট দুটোরই বিয়ে হয়ে গেছে| জানি না– আজো তারা বোরখাকে শীতের পোশাক ভেবে শরীর গরম করে কিনা! জানতে ইচ্ছে হয়|
না— এ কোনো হিন্দু মায়ের মুসলমান কন্যাকে সন্তান ভাবার গল্প নয়| এ হল এক মধ্যবিত্ত মায়ের তার দুই গরিব মেয়েকে চুড়িতে সাজানোর গল্প|

ওমা! লিখতে লিখতে দেখি কখন যেন বাইরে ঝুপ ঝুপ বৃষ্টি নেমেছে| দ্যাখো দিকি — এই শীত – এই গরম –আবার এখন বৃষ্টি? তাতে আবার আকাশে গোটা তিন চার তারা! প্রকৃতির এ ভিন্নতার কারণ? কারণ — তা ভিন্ন নয়| একটিবার ভাবুন — ঝড় বৃষ্টি রোদ এরা মাটিরও –আকাশেরও –আবার বনপাহাড়েরও| তাই না? একই পাখি দু প্রান্তরে তাদের রব দেয়| প্রান্তমানুষেরা মিষ্টান্নের মত চেটে খায় সে ডাক|

বৃষ্টিভেজা নক্ষত্র বলে— যা তোর নিজের তা দুবার নিজের ভাবিস না|
দে  ! আমাদের ছাতা দে||
গা ফা শুকোই|
সরে দাঁড়া|
আলো দি —

PrevPreviousদূরভাষ– দূর আভাস
NextআইনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Mausumi Goswami
Mausumi Goswami
5 years ago

ভালোবাসার গল্প। স্নেহের গল্প। সম্প্রীতির গল্প। ভালো লাগলো।

0
Reply
Shaswati Palit
Shaswati Palit
5 years ago

ভারি ভালো লাগলো এই সম্প্রীতি র গল্প

0
Reply

সম্পর্কিত পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

অ-দেশ মানুষ

June 20, 2026 No Comments

এদেশ করেছে কাঁটাতার-বার, ওদেশ ঢুকতে দেয়না, আয় বাছা বলে নথি-প্রিয় মা’রা কেউ কোলে তুলে নেয় না, পুরুষ-রমণী-শিশু নিয়ে গড়া ওই ছোটো জটলাটি, খুঁজছে খুঁজবে খুঁজেই

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 2 Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

সাম্প্রতিক পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

অ-দেশ মানুষ

Arya Tirtha June 20, 2026

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

633808
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]