Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দূরভাষ– দূর আভাস

IMG_20210227_231058
Dr. Abhijit Mukherjee

Dr. Abhijit Mukherjee

Gynaecologist
My Other Posts
  • February 25, 2021
  • 5:46 pm
  • No Comments

ফোনটা বাজছিল টেবিলের ওপর। অনিমেষ হাত বাড়িয়ে ধরল ।

এখন অধিকাংশ পেসেন্টকেই বলা আছে, ছোটো খাটো অসুবিধে হলে ফোন করতে। তাই বাড়ির সবচেয়ে বাজে ফোনটা ইদানিং একটু বেশীই বাজে।

— ডাক্তারবাবু, ‘মাদার্স হরলিক্স’ পাচ্ছি না কি করব?

— আমি তো প্রেসক্রাইব করি নি।

— তা করেন নি, কিন্তু মাস দুয়েক আগে আপনাকে দেখিয়েছিলাম। এখন তো প্রায় ছ’মাস। ওটা না খেলে চলবে?

— প্রেসক্রিপসনের ওষুধগুলো খাচ্ছেন?

— সে তো শুধু আয়রন আর ক্যালসিয়াম।

— ওগুলোই খান। ফোন কাটল অনিমেষ। যেটা বলার ইচ্ছে হলেও বলতে পারল না, আপনিও একটা ফাদার্স হরলিক্স পেলে খেতে শুরু করুন।
আজকাল অনিমেষ বুঝতে পারে একটুতেই কেমন অধৈর্য হয়ে যাচ্ছে।

আবার মুঠো-ফোন হাতের মুঠোয় কেঁপে কেঁপে উঠছে। — ডাঃ চ্যাটার্জি, আপনি রুগী দেখছেন?

—- হ্যাঁ মা, এখনও দেখছি।

সেই ছোটবেলায় স্যারের কথা ,– মনে রাখিস, স্ত্রী-রোগ চিকিৎসকের কাছে সবার স্ত্রীই তোর মা।

তা সেই মা রিনরিনে গলায় বলে উঠলেন, আমি না ডাক্তার মন্ডলকে দেখাই। কিন্তু ওখানে না ভীষণ ভীড়। সকালে গেলে সেই দুপুরে ডাক পাই। এই সময়ে অতো ভীড়ে কি যাওয়া ভালো! আপনিই বলুন।

কি বলবে অনিমেষ? শুনে যাচ্ছে।

— আমায় একজন বলল, আপনার চেম্বারে একদম ভীড় নেই। একজন দুজন পেসেন্ট। তাই ভাবলাম এ মাসটা আপনার কাছেই দেখিয়ে নিই।

অনিমেষের এই ফোনটারও বয়েস হয়েছে। একটু-তেই চার্জ পড়ে যায়। আবার চার্জে বসাতে হবে।

—- আমি নমিতা বলছি স্যার। দু-দিন ধরে খুব বমিভাব।

— তোমাকে তো এর জন্যে ওষুধ লিখেছি, খাচ্ছ তো?

— আপনি স্যার ও’র সঙ্গে একটু কথা বলুন। ফোন হস্তান্তর বোঝা গেল।

— না স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন এ সময় কোনো ওষুধ আমি খাওয়াচ্ছি না। আর এটা স্যার একটু গ্যাস হয়েছে মনে হচ্ছে, একটা প্যান ফর্টি মেরে দিলে ঠিক হয়ে যাবে কি বলেন?

অনিমেষ ফোনের সুইচ অফ করল। ডায়াগনসিস, ট্রিটমেন্ট সবই হয়ে গেছে, শুধু অনুমোদনটুকু চাই।
ফোনের চার্জের একটা দাগ টিমটিম করছে।অনিমেষ ঠিক করল, আজ আর চার্জে বসাবে না।তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়াই ভালো।

এক দাগের ফোনও আবার নড়ে উঠল। বিরক্ত অনিমেষ হাত বাড়িয়ে ফোন তুলল,

–ডাক্তারবাবু, আমাকে হয়তো আপনার মনে নেই। একবছর আগে আপনার কাছে আমার মেয়ে হয়েছিল। আপনি কেমন আছেন স্যার? খুব সাবধানে থাকবেন।

—তুমি কি শুধু এই খবর জানার জন্য ফোন করলে।

— হ্যাঁ, ডাক্তারবাবু, ক’দিন ধরেই ভাবছিলাম আপনার একটা খবর নিই। আজ ফোনটা করেই ফেললাম। আপনি ভালো থাকুন। আমাদের জন্য ভালো থাকুন।

অনিমেষ উঠে ফোনটা আবার চার্জে দিল। এখন চার্জড থাকতেই হবে।

PrevPreviousনাটেশ
Nextফাঁদ পাতা ভুবনেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নিয়তি

May 7, 2026 No Comments

জিতলে যে ছেলেটাকে মারবে বলে তাক করে রেখেছিলে, জেতার পরে তাকে তুমি ছুঁতেও পারলে না। কারণ চোখের পলক ফেলার আগেই সে তোমার পতাকা তোমার আবির

অভয়ার বিচার কেবল শাসক বদলের ওপর নির্ভর করে না।

May 7, 2026 No Comments

“রাজছত্র ভেঙে পড়ে; রণডঙ্কা শব্দ নাহি তোলে; জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভোলে; রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত-আঁখি শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি” নিজেকে অপরাজেয় মনে

বিচার চাই

May 7, 2026 No Comments

৫ মে, ২০২৬ ২০২৬-এর বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। জনগণ সরকার বদলের রায় দিয়েছে। আমরা মনে করি, অভয়া আন্দোলন সাহস জুগিয়েছে মানুষের মনে শাসকের চোখে চোখ

ব‍্যাস, এটুকুই

May 6, 2026 No Comments

বদলাতে চেয়েছে সকলে, তাই আজ রাজার পতন মসনদ যাদের দখলে, বুঝে নিন কী কী প্রয়োজন, বুঝে নিন মানুষ কী চায়, কোন দোষে গেলো প্রাক্তন, বদলিয়ে

আজকের দিনটা তো অন্ততঃ উদযাপন করা যাক

May 6, 2026 No Comments

একটা জিনিস পরিষ্কার, মানুষ আর যাইহোক দিনের পর দিন ঔদ্ধত্য সহ্য করে না। লাগাতার চুরি, দুর্নীতি,যা ইচ্ছে তাই করে যাওয়া, বস্তুতঃ মমতা সরকারের expiry date

সাম্প্রতিক পোস্ট

নিয়তি

Arya Tirtha May 7, 2026

অভয়ার বিচার কেবল শাসক বদলের ওপর নির্ভর করে না।

West Bengal Junior Doctors Front May 7, 2026

বিচার চাই

Abhaya Mancha May 7, 2026

ব‍্যাস, এটুকুই

Arya Tirtha May 6, 2026

আজকের দিনটা তো অন্ততঃ উদযাপন করা যাক

Dr. Amit Pan May 6, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621120
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]