Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ক্যান্সার, সময় আর চিকিৎসা

IMG_20210612_200511
Dr. Sayan Paul

Dr. Sayan Paul

Oncologist
My Other Posts
  • June 13, 2021
  • 9:35 am
  • One Comment

প্রেস্ক্রিপসনে রোগীর নাম লিখছি সবে। রোগীর স্বামী জিজ্ঞেস করলেন “স্বাস্থ্য সাথী কার্ডে ট্রিটমেন্ট হবে তো?”

” অবশ্যই হবে” হিস্ট্রি নিতে নিতে (পেশেন্টের কথা অনুযায়ী ওনার সব সমস্যার শুরু মাস দুয়েক হল) দেখলাম ওনার ব্যাগ থেকে উঁকি মারছে টাটা মেমোরিয়াল হসপিটালের একটা ফাইলের মাথা। সেই চেনা ফরম্যাট, শুধু বছর বছর ফাইলের ওপর টানা লম্বা দাগগুলোর রঙ বদলে যায়। টাটার ফাইল দেখলেই আমার একটা এক্সাইটমেন্ট হয়, পুরনো কথা মনে হয়, এই ফাইলে রোগীর ওয়ার্ক আপ করার একটা প্রতিযোগিতা হত আমাদের (রেসিডেন্টদের) মধ্যে। কে কত সুন্দর ভাবে লিখতে পারে ওই ভিড়ে আর কত কম সময়ে। তাছাড়াও একটা স্বার্থ থাকে, এই ফাইলে রোগীর মোটামুটি সব তথ্য সুন্দর ভাবে পেয়ে যাই কাজেই পরিশ্রম অনেকটা কমে।

“টাটা তে গিয়েছিলেন? ফাইলটা দিন দেখি।”

রোগীর স্বামী ভারি বিরক্ত হয়ে বললেন “এটা এখানকার টাটা না, এটা মুম্বাইয়ের।” যেটা বললেন না কিন্তু বডি ল্যাংগুয়েজ-এ বোঝালেন তা হল “এর আপনি কি বুঝবেন? এ আপনার ধরা ছোঁয়ার বাইরে, কলকাতা টাটা হলে তবু একটা কথা ছিল”

হাসি চেপে বললাম “হ্যাঁ বুঝেছি আমিও কিছুদিন মুম্বাই টাটাতে কাজ শিখেছি, একবার দেখান প্লিজ”

নিতান্ত অনিচ্ছায় উনি ফাইলটা দিলেন। ফাইলটা ফেব্রুয়ারি মাসের। ওনারা ক্যান্সার ডিটেক্ট করে স্টেজিং করে ট্রিটমেন্ট লিখেছেন।

জিজ্ঞেস করলাম ট্রিটমেন্ট করালেন না কেন? এটা তো জুন মাস তাহলে পাঁচ মাস আগেই ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে। প্লিজ আমাকে সত্যি বলুন, কিছু লুকোবেন না।”

এবার রোগীর স্বামী একটু নরম হলেন। “হ্যাঁ ডাক্তারবাবু, ফেব্রুয়ারিতে টাটাতে যাই দুমাস থাকি কিন্তু ডেট পাইনি। তাই চলে আসি।”

আমি জানি টাটাতে সারাভারত থেকে ক্যান্সার রোগী আসেন তাই খুব কম সংখ্যক মানুষেরই ওনারা চিকিৎসা করতে পারেন। বেশিরভাগ রোগীকেই নিজের নিজের জায়গায় রেফার করে দেন। তাই জিজ্ঞেস করলাম “ওনারা রেফার করেননি?”

এইবার একটা চিঠি বেরোলো, ফেব্রুয়ারী মাসেই রেফার করা হয়েছে। স্টেজ টু বি সারভিক্স ক্যান্সার।

“তাহলে?”

“আমরা ওয়েট করলাম দুমাস যদি ডেট পাওয়া যায়”

“ওই সময় তো মুম্বাইয়ে খুব করোনা হচ্ছিল। খুবই রিস্ক নিয়ে ছিলেন।”

“হ্যাঁ ডাক্তারবাবু, আমাদের দুজনেরই করোনা হয়েছিল, হোটেলে খুব কষ্ট করে ছিলাম, ভাগ্য করে হাসপাতালে ভর্তি হতে হয়নি। তারপর ফিরে এলাম এপ্রিল মাসে।”

ক্যান্সার পেশেন্ট নিয়ে করোনায় আক্রান্ত হয়ে অন্য শহরে কি কঠিন পরিস্থিতিতে ওনারা পড়েছিলেন বুঝে শুধু একটা হুম ছাড়া কিছু বলতে পারলাম না।

সবশেষে একটা রিপোর্ট দেখতে গিয়ে আর একটা কাগজ বেরিয়ে এলো, এপোলো হাসপাতালেরই কিন্তু অন্য রঙ। উনি লুকোনোর আগেই হাতে নিয়ে দেখি ডিসেম্বর মাসের এপলো চেন্নাই-এর কাগজ, ডায়াগনোসিস ক্যান্সার সারভিক্স স্টেজ ওয়ান বি টু। আর চিকিৎসা করার পরামর্শ।

অবাক হয়ে তাকাতে উনি বললেন “প্রথমে আমরা চেন্নাই যাই, ওখানে ক্যান্সার ডায়াগনোসিস হলে সবাই বলল টাটা যেতে, তাই টাটা গেলাম।”

তার মানে সাতমাস আগে অসুখটা ডায়াগনোসিস হয়েছে। পুরো ওয়ার্ক আপ করে, এক্সামিনেসন করে প্রেস্ক্রিপসনে লিখলাম, ক্যান্সার সারভিক্স স্টেজ থ্রি বি।

রোগীর স্বামী বললেন “স্টেজ টু বি না? টাটাতে তো তাই বলেছে। ”

“ডিসেম্বর ২০২০ তে স্টেজ ওয়ান বি টু ছিল চেন্নাইতে, ফেব্রুয়ারিতে টাটাতে স্টেজ টু বি, জুন ২০২১ এ স্টেজ থ্রি বি। এখনো সময় আছে চিকিৎসা শুরু করুন। স্বাস্থ্য সাথী কার্ডে হবে একটি পয়সাও লাগবে না। ”

এই গল্পটা লেখার উদ্দেশ্য ইগো স্যাটিসফাই করা বা কাউকে ছোট করা বা ব্যঙ্গ করা নয়। ক্যান্সারের মতো অসুখ হলে মানুষ শ্রেষ্ঠ হাসপাতালে চিকিৎসা করাতে চাইবেন এটা স্বাভাবিক। এতে কোন দোষ নেই। হায়দ্রাবাদে কাজ করার সময় দেখেছি প্রচুর রোগী আমেরিকার বিশ্ববিখ্যাত হাসপাতালে দেখিয়ে এসেছেন। দিল্লিতেও একই অভিজ্ঞতা। টাটা মেমোরিয়াল হসপিটাল পৃথিবীর সেরা হাসপাতালের মধ্যে একটা। কাজেই বাংলার মানুষ এখানে পরামর্শ নিতে যাবেন এটাই স্বাভাবিক।

যাঁরা বাইরে ক্যান্সারের চিকিৎসার উদ্দেশ্য যাচ্ছেন তাঁদের কয়েকটি টিপস।

১. ক্যান্সার চিকিৎসা সময়সাপেক্ষ। অনেক ক্ষেত্রেই অপারেশন, রেডিয়েশন, কেমোথেরাপি ও আরো অনেক চিকিৎসা প্রয়োজন হয়। কাজেই বাড়ি থেকে দূরে কয়েকমাস থেকে চিকিৎসা করানোর মতো সময় এবং সঙ্গতি থাকা প্রয়োজন। দূর শহরে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেওয়ার আগে এইটা ভালো করে ভেবে নিন।অসমাপ্ত চিকিৎসা বা দেরি করে চিকিৎসা ক্যান্সারের সুস্থতা র সম্ভাবনা কমিয়ে দেয়। এতে ক্ষতি বেশি হয় লাভের চেয়ে।

২. সময়ে চিকিৎসা শুরু করা ক্যান্সার চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপুর্ণ। অযথা দেরি করবেন না। ভালো চিকিৎসা আপনার বাড়ির কাছাকাছি হাসপাতালেও হয়। বিশেষজ্ঞের মতামত নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করুন। মতামতের জন্য যেতে চাইলে পৃথিবীর যে কোন শহরে যান কিন্তু তার জন্য চিকিৎসা শুরু করতে যেন দেরি না হয়।

৩, চেষ্টা করুন পুরো চিকিৎসা একটি হাসপাতালে করতে, যেখানে ক্যান্সার ডিপার্টমেন্ট আছে এবং সার্জারী, রেডিয়েশন, কেমোথেরাপি সব হয়। কেননা চিকিৎসার প্রতিটি ধাপে ডাক্তারদের মধ্যে কোলাবরেশন খুব জরুরি। আর এঁদের সাথে রেডিওলজিস্ট, প্যাথলজিস্ট সবার মতামত খুবই গুরুত্বপূর্ণ। তাই যে হাসপাতালে মাল্টি ডিসিপ্লিনারি টিম আছে সেখানে চিকিৎসা করান।

ভালো হাসপাতালে দেখানোর চাইতেও জরুরি ঠিক সময়ে চিকিৎসা হওয়া। আসল উদ্দেশ্য তো রোগীর প্রাণ বাঁচানো তাই না? আমার গল্পটির রোগীর শুধু মাত্র সময় নষ্ট করার কারণে স্টেজ অনেকটাই বেড়ে গিয়েছে, তাই সুস্থ হবার সম্ভাবনা প্রায় ২০ থেকে ৩০% কমে গিয়েছে। কাজেই কোন ভাবেই মুল্যবান সময় নষ্ট না করে ক্যান্সার ডায়াগনোসিস হলে যতশীঘ্র সম্ভব চিকিৎসা করান।

PrevPreviousফেসবুকে দু’হাজার, ফিউনেরালে দুই
Nextশ্রেণীভেদ, বর্ণভেদ ও ভারতের কোভিড বিপর্যয়Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Partha Das
Partha Das
4 years ago

ভালো লেখা। সৎ পরামর্শ। ভালো থাকবেন।

0
Reply

সম্পর্কিত পোস্ট

রুচিহীন, কুৎসিত, ব্যক্তি আক্রমণ তীব্রভাবে প্রত্যাখ্যান করা উচিত

April 30, 2026 No Comments

না! আমি কাউকে বেইমান বলাটা সমর্থন করি না। সন্তানহারা মাকে বলাটা তো নয়ই! এটা অপ্রার্থিত, এবং আদৌ গ্রহণযোগ্য নয়! তবে, রাজনীতির আখড়ায় প্রাচীনযুগ থেকেই এসব

অশ্লীল মিম নয় মৃত্যুহীনতা এই নির্বাচনের থিম

April 30, 2026 No Comments

পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে বিশেষ করে ২০১১ থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পঞ্চায়েত – পুরসভা থেকে বিধানসভা – লোকসভা প্রতিটি নির্বাচন ঘিরে শাসক দলের প্রশ্রয়ে

ভারতে হাম: একটি প্রতিরোধযোগ্য রোগ, তবু এত ঝুঁকি কেন?

April 30, 2026 No Comments

২৭ এপ্রিল ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

April 29, 2026 No Comments

।।বহু ক্ষোভ বুকে জমা।।

April 29, 2026 No Comments

আমি তো চাইছি কালো মেঘে যাক দূর দিগন্ত ছেয়ে তপ্ত পৃথিবী নব রূপ পাক বর্ষায় ভিজে নেয়ে !! পথ শিশুরাও রাজপথে নেমে নিক অধিকার চেয়ে

সাম্প্রতিক পোস্ট

রুচিহীন, কুৎসিত, ব্যক্তি আক্রমণ তীব্রভাবে প্রত্যাখ্যান করা উচিত

Dr. Koushik Lahiri April 30, 2026

অশ্লীল মিম নয় মৃত্যুহীনতা এই নির্বাচনের থিম

Bappaditya Roy April 30, 2026

ভারতে হাম: একটি প্রতিরোধযোগ্য রোগ, তবু এত ঝুঁকি কেন?

Doctors' Dialogue April 30, 2026

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

Abhaya Mancha April 29, 2026

।।বহু ক্ষোভ বুকে জমা।।

Shila Chakraborty April 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

620062
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]