Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্রেগন্যান্সি ও মুখের স্বাস্থ্যঃ সমস্যা ও সমাধান পর্ব ১

Screenshot_2021-12-10-00-29-03-65_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12
Dr. Dipanjoy Ghosh

Dr. Dipanjoy Ghosh

Dental Surgeon
My Other Posts
  • December 10, 2021
  • 6:37 am
  • No Comments

আমরা সবাই জানি, প্রেগন্যান্সি বা গর্ভাবস্থা স্বাস্থ্যের স্বাভাবিক অবস্থা হলেও অতিরিক্ত যত্নের প্রয়োজন পড়ে। গর্ভবতী মহিলারা সবরকম যত্ন নিলেও মুখের স্বাস্থ্যের যত্নটা সেভাবে অনেকসময় নিয়ে উঠতে পারেন না। তার কারণ, ভারতে নিয়মিত ডেন্টাল সার্জনের মাধ্যমে চেক-আপের চলটা প্রায় নেই বললেই চলে। ফলে সেসময়ে একাধিক সমস্যার সম্মুখীন হন। বেশ কিছু সমস্যা যা প্রেগন্যান্সি চলাকালীন বাড়তে পারে, আবার কিছু সমস্যা যা এমনিতে রেগুলার ও স্থায়ী চিকিৎসাও আছে, কিন্তু প্রেগন্যান্সির সময়ে ঘটলে তাকে শুধুমাত্র ঠেকিয়ে রাখা ছাড়া উপায় বিশেষ থাকে না। এসব নিয়েই আজকের আলোচনা।

সমস্যা-

১. গর্ভাবস্থায় মুখের যে সমস্যাটা সবথেকে বেশি দেখা যায়, তা হল মাড়ির ইনফেকশন(Gingivitis)। কিন্তু একটা কথা এখানে বলে রাখি, প্রেগন্যান্সি মাড়ির অসুখ তৈরী করে না, কিন্তু যদি আগে থেকেই সেই সমস্যা থেকে থাকে(দাঁতে প্লাক ও ক্যালকুলাসের অস্তিত্ব), তাহলে তাকে আরো গুরুতর করে দিতে পারে। মূলত হরমোনের তারতম্যের জন্যই এটা হয়। এছাড়াও গর্ভাবস্থাকালীন Diabetes এই সমস্যাকে বাড়াতে পারে।

২. এই রোগের ক্ষেত্রে মূলত ব্রাশিং করার সময় রক্তপাত বৃদ্ধি পেতে পারে।

৩. মাত্র ১% গর্ভবতী মহিলার ক্ষেত্রে মাড়ির কোন কোন অঞ্চলে ছোট টিউমর সদৃশ গ্রোথ হতে পারে এই Pregnancy Gingivitis থেকে। খুব বেশি রক্তপাত, চিবানোর সময় অসুবিধা না করলে একে অস্ত্রোপচার করে বাদ দেওয়ার প্রয়োজন পড়ে না।

৪. সাধারণত এসব সমস্যা প্রেগন্যান্সির পরেই কমতে শুরু করে। তবে স্কেলিং করিয়ে নিলে তা দ্রুত সমাধান হয়ে যায়।

৫. আগে থেকেই থাকা মাড়ির অসুখের কারণে দাঁতের নড়ার সমস্যা থাকতে পারে। এর সাথে প্রেগন্যান্সির সরাসরি যোগ নেই। সামান্য কিছু ক্ষেত্রে দেখা গেলেও সাধারণত দেখা যায় যে, স্থানীয় সমস্যা(প্লাক ও ক্যালকুলাস) দূর করলে, গাইনিকোলজিস্টের পরামর্শ মতো মাল্টিভিটামিন নিয়মিত গ্রহণ করলে, এবং শিশুর জন্ম হয়ে গেলে তা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। যদি না হয়, তাহলে তার কারণ প্রেগন্যান্সি নয়, বরং আগে থেকেই থাকা মাড়ির সমস্যা সেটা।

৬. প্রেগন্যান্সি চলাকালীন অনেকের বমি হওয়া বাড়তে পারে, যাকে Morning Sickness বা Hyperemesis gravidarum বলা হয়। এর ফলে মুখে পাকস্থলীর অ্যাসিড উঠে আসতে পারে, যা মুখে দুর্গন্ধ সৃষ্টি করতে পারে ও দাঁতকে ক্ষয় করতে পারে। এসব ক্ষেত্রে জল/বেকিং সোডার দ্রবণ দিয়ে সঙ্গে সঙ্গে মুখ কুলকুচি করে নিতে হবে, যাতে অ্যাসিড প্রশমিত হয়ে যায়।

৭. একটা মিথ ভাঙা যাক। অনেকে মনে করেন, A tooth for a preganancy. তাঁরা মনে করেন, গর্ভস্থ শিশুর শরীরের ক্যালসিয়াম সরবরাহ করতে মায়ের দাঁত থেকে ক্যালসিয়াম চলে যায়, এবং সেটার জন্য ডেন্টাল সার্জনের কাছে অনেকেই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট চান। এটা সর্বৈব ভ্রান্ত ধারণা। দাঁতে ক্যালসিয়াম অত্যন্ত স্টেবল ভাবে ক্রিস্টাল আকারে থাকে এবং সেই ক্যালসিয়ামের সাথে রক্তসঞ্চালনের কোন যোগ নেই। কিন্তু গর্ভস্থ শিশুর শরীরে প্রয়োজনীয় ক্যালসিয়ামের জন্য মায়ের শরীরের হাড় থেকে ক্যালসিয়াম যেতে পারে, কারণ তার সাথে রক্ত সঞ্চালনের যোগ আছে। তাই প্রয়োজন বোধ করলে গাইনিকোলজিস্ট ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিয়ে দেবেন।

এগুলো গেল প্রেগন্যান্সির চলাকালীন বিশেষ সমস্যাগুলোর কথা। এছাড়াও সাধারণ ভাবে দাঁতে ক্যাভিটি হওয়া, তার দরুণ ব্যথা হওয়া, পুঁজ জমা, আক্কেল দাঁতের সমস্যা এসবও প্রেগন্যান্সির চলাকালীন ঘটতে পারে। কিন্তু এসবের সাথে প্রেগন্যান্সির কোন যোগ নেই। এ শুধু দুটো সম্পূর্ণ আলাদা ঘটনা একইসময়ে একসাথে ঘটে যাওয়ামাত্র। কিন্তু এসব হলে কী করবেন, বা এইসব সমস্যাকে এড়িয়ে চলতে হলে কী করবেন, তা পরের পর্বে আলোচনা করব।

ছবি  প্রতীকী

তথ্যসূত্র : Dental Management of the Medically Compromised Patient, 7th edition – Little, Falace, Miller, Rhodus

PrevPreviousনোটিশ পড়েছে ওয়ার্ডে ওয়ার্ডে, সন্ধান চাই নোটিশ।
NextWho Killed Rational Use of Medicine? 19Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

June 22, 2026 No Comments

হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দাবী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ অনেক দিনের। বিশেষ করে আর জি কর কান্ড ও হুমকি সংস্কৃতির প্রেক্ষিতে এই বিষয়টি

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

June 22, 2026 No Comments

NEET Super Specialty (NEET SS) ২০২৫ পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়নি। দেশের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক

পশ্চিমবঙ্গের জনক নন শ্যামাপ্রসাদ, ২০ জুনে পূর্ণতা পায় নি এই রাজ্য

June 22, 2026 1 Comment

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করতে বলে কার্যত শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিকৃত ইতিহাস প্রতিষ্ঠা করা হচ্ছে তাইই নয়, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বিভাজিত বঙ্গের ইতিহাসের কবর

শুধু, এক মুঠো নুনের জন্য ……

June 21, 2026 1 Comment

এই নিবন্ধটি লবণ তৈরির সঙ্গে যুক্ত গুজরাটের প্রান্তিক আগারিয়া জনগোষ্ঠীর মানুষদের কঠিন কঠোর পরিশ্রমী জীবনের এক বাস্তব আলেখ্য। আমাদের প্রতিদিনের খাবারকে স্বাদু করে তোলার জন্য

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

June 21, 2026 No Comments

সম্প্রতি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে জাতীয় ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত গণঔষধ বিতরণ (Mass Drug Administration) কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় স্বাস্থ্যকর্মীদের ওপর

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

Dr. Hiralal Konar June 22, 2026

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

West Bengal Junior Doctors Front June 22, 2026

পশ্চিমবঙ্গের জনক নন শ্যামাপ্রসাদ, ২০ জুনে পূর্ণতা পায় নি এই রাজ্য

Parichay Gupta June 22, 2026

শুধু, এক মুঠো নুনের জন্য ……

Somnath Mukhopadhyay June 21, 2026

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

West Bengal Junior Doctors Front June 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

634814
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]