Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডাক্তারকে সোশ্যাল মিডিয়াতে ট্রোল করার আগে দুবার ভাবুন

268487241_3076785415982149_2947493457866625299_n
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • December 23, 2021
  • 8:36 am
  • One Comment

বর্তমান ইন্টারনেটের দৌলতে কোনও খবর ছড়িয়ে পড়তে একদমই সময় লাগে না। বেশিরভাগ সময়ে তার সত্যি-মিথ্যা বিচারের ইচ্ছে বা ধৈর্য কোনওটাই থাকে না। বিশেষ করে তা যদি চিকিৎসা এবং চিকিৎসক সংক্রান্ত হয়। ব্যস, সবাই ঝাঁপিয়ে পড়ে গায়ের ঝাল মেটানোর জন্য কত খারাপ মন্তব্য করা যায় তার প্রতিযোগিতায় নেমে পড়ে। কিন্তু এতে করে সেই চিকিৎসক, যিনি বহু পরিশ্রম করে সামান্য সম্মান অর্জন করেছেন তাঁর কী মানসিক সমস্যা হতে পারে তা ভাবার কোনও দায় তাদের থাকে না। তবে এবার ডাক্তারবাবুদের হাতেও অস্ত্র এসে গেছে। তাদের মানহানি করার চেষ্টা করলে কেউ রেহাই পাবে না। সে যত বড় কেউকেটা-ই হোন না কেন।

ভারতীয় দন্ডবিধির ৪৯৯ ধারায় মানহানি এভাবে ব্যখ্যা করা হয়েছে যে, যদি কোনও ব্যক্তিকে যদি কোনও ব্যক্তি জনসমক্ষে কারও ক্ষতি হবে জেনেও মৌখিকভাবে, লেখালেখির দ্বারা, কোনও ছবি, ভিডিও ব্যবহার করে কিংবা ঈশারার মাধ্যমে কিছু প্রকাশ করেন তাহলে তা ব্যক্তির মানহানি বলে বিবেচিত হবে। সাধারণভাবে বলতে গেলে মানহানি হল কোনও ব্যক্তি বা গোষ্ঠীর সম্পর্কে খারাপ কথা বলে বা লিখে সম্মান নষ্ট করার চেষ্টা, যার মধ্যে কোনও সত্যতা নেই।

মানহানি দুভাবে হতে পারে।

প্রথমত, মৌখিকভাবে মিথ্যে অপবাদ রটানো। ‘অমুক ডাক্তার ওই রোগীর সঙ্গে দুর্ব্যবহার করেছে’ বলে লোক জড়ো করে ডাক্তারকে হেনস্থা করা এমনকী গায়ে হাত তোলার ঘটনা আর নতুন কিছু নয়।

দ্বিতীয়ত, লেখার মাধ্যমে কারও মানহানি করার চেষ্টা। যদি সেই লেখা ইন্টারনেটে প্রচার করা হয় তাহলে তাকে সাইবার স্পেস বা অনলাইন ডিফামেশন বা মানহানি বলা হবে। ধরা যাক, কোনও ব্যক্তি বা গোষ্ঠীর বিরূদ্ধে মানহানিকর কোনও লেখা সোশ্যাল মিডিয়ায়, ই মেলের মাধ্যমে ছড়ানো হয় তাহলে তা মানহানি করা হয়েছে বলেই ধরা হবে।

ভারতের সংবিধানে দেওয়ানি এবং ফৌজদারি দু ধরনের আইনেই মানহানি শাস্তিযোগ্য অপরাধ। ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ধারায় মানহানির সম্পর্কে বলা আছে আর ৫০০ ধারায় বলা আছে মানহানি করা হলে কী কী শাস্তি হতে পারে সে সম্পর্কে। সেখানে বলা হয়েছে, কোনও বিশেষ ব্যক্তি বা সংস্থার মানহানি করা হলে জরিমানা অথবা দু বছর পর্যন্ত জেল কিংবা দুটোই হতে পারে। এর সঙ্গে প্রাসঙ্গিকভাবে বৈদ্যুতিন তথ্যকেও যোগ করার জন্য আইনে কিছু সংশোধন করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪৬৯ ধারা(সুনাম নষ্ট করার জন্য জালিয়াতি করা)য় বলা হয়েছে, যদি কেউ অকারণে ও অন্যায়ভাবে কারও কিংবা কারও সুনাম নষ্ট করার জন্য কোনও বৈদ্যুতিন নথি জাল করে তাহলে অবমাননাকারীর শাস্তিস্বরূপ আর্থিক জরিমানা এবং তিন বছর পর্যন্ত কারাবাস অথবা জেল ও জরিমানা দুটোই হতে পারে। যে কোনও ব্যক্তির মানহানি করা হলেই তিনি নাগরিক আইনে আদালতের দ্বারস্থ হতে পারেন এবং ক্ষতিপূরণের মামলা করতে পারেন। ভারতীয় সংবিধানের ১৯(১)(এ) ধারায় বাক ও মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে। তবে এমন কিছু বলা যাবে না যাতে অন্যের সম্মানহানি হয়।

কাজেই ভেবে পোষ্ট করুন।

PrevPreviousডাকনাম
Nextকোভিড টিকা কেন নেবেন? বুস্টার ডোজ লাগবে কি?Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Smaran
Smaran
4 years ago

খুব ভালো লিখেছো

0
Reply

সম্পর্কিত পোস্ট

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

August 30, 2026 No Comments

শিরোনাম দেখেই পিলে চমকে গেল নাকি? তাহলে নিচে আরো কিছু পাতলা চমক অপেক্ষা করছে। নামুন। নিচের দিকে। শিক্ষা মানুষের মৌলিক প্রয়োজনের একটি। সংবিধান প্রদত্ত মৌলিক

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

August 30, 2026 No Comments

জুলাইয়ের মধ্যে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শূন্যপদে নিয়োগ সম্পন্ন করার আশ্বাস দিয়েছিলেন নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী। অথচ মাত্র কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে তাঁর বক্তব্যে উঠে এসেছে, এই

প্যালিয়েটিভ কেয়ার শেষ সময়ের যত্ন নাকি জীবনের পাশে থাকা?

August 30, 2026 No Comments

২৪ শে আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

নেপালের বিপর্যয়: ভাবনা উত্তরবঙ্গ …..

August 29, 2026 2 Comments

নেপালের সাম্প্রতিক ভয়াবহ নদী বিপর্যয়ের প্রভাব উত্তরবঙ্গে সরাসরি হয়ত পড়বে না। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি বর্তমানে গভীর সংকটে! সুদীর্ঘ কাল ধরে ( ১৯৬১ সাল থেকে) ভারত

সাপ নিয়ে

August 29, 2026 No Comments

মা মনসার পুজো করছেন? করুন, আপত্তি নেই, খাঁটি বাঙালি সংস্কৃতি। খালি মনে রাখবেন সাপে কাটলে মা মনসা কিন্তু বেহুলার প্রার্থনায় আজকাল আর সাড়া দেন না।

সাম্প্রতিক পোস্ট

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

Smaran Mazumder August 30, 2026

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

West Bengal Junior Doctors Front August 30, 2026

প্যালিয়েটিভ কেয়ার শেষ সময়ের যত্ন নাকি জীবনের পাশে থাকা?

Doctors' Dialogue August 30, 2026

নেপালের বিপর্যয়: ভাবনা উত্তরবঙ্গ …..

Sukalyan Bhattacharya August 29, 2026

সাপ নিয়ে

Dr. Samudra Sengupta August 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

671103
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]