Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বাড়ার সময় ব্যথায় ভয় নেই

IMG_20200112_115149
Dr. Nishantadeb Ghatak

Dr. Nishantadeb Ghatak

Paediatrician
My Other Posts
  • January 14, 2020
  • 1:50 pm
  • 4 Comments
ডা ঘটক: কেমন আছ ?
অভ্রদীপ: ভাল না, ডাক্তার কাকু।ডা ঘটক:  কেন তোমায়তো দেখে সুস্থ ই লাগছে। কি হল?
অভ্রদীপ:  হ্যাঁ  কাকু এখন তেমন কোন অসুবিধা নেই কিন্ত গত এক মাস ধরে মাঝে মাঝেই রাতের বেলা দু পায়ে ভীষণ ব্যথা করে। সপ্তাহে ২-৩ দিন ত হয়েই যায়। শুরু হলে প্রায় আধ ঘন্টা থেকে দু ঘন্টা পর্যন্ত চলতে থাকে।

ডা ঘটক:  পায়ের কোন অংশ টায় ব্যথা হয়?
অভ্রদীপ:  দু পায়েই হাঁটুর উপর আর নিচের অংশে পায়ের মাংস পেশিগুলোতেই ব্যথাটা হয়। গাঁটে ব্যথা একদমই হয় না।

ডা ঘটক:  ব্যথাটা কি দিন দিন বাড়ছে মনে হচ্ছে?                                                          অভ্রদীপ:  তেমন তো না, একমাস আগে ব্যথা যেমন ছিল এখনও তেমনই আছে।

ডা ঘটক:   সকালে উঠে কি কোন অসুবিধে বুঝতে পার?
অভ্রদীপ :  না না কোন অসুবিধেই হয় না। স্কুলে গিয়ে ছোটাছোটি করলেও কোন অসুবিধেই  হয় না। সকালে উঠে পুরোই স্বাভাবিক  হয়ে যাই।

ডা ঘটক:   আচ্ছা তুমি কোথাও পড়ে চোট পাওনি তো?
অভ্রদীপ :  না কাকু তেমন তো মনে পড়ছে না।

ডা ঘটক:  আচ্ছা তোমার কি কিছু দিন ধরে খিদে ও ওজন কমে যাওয়া, খুব দুর্বল  লাগা, জ্বর আসা  চামড়ায় কিছু  বেরোনো, কোন গাঁট ব্যথা করা, লাল হওয়া ফুলে যাওয়া, ইত্যাদি কোন সমস্যা হচ্ছে?
অভ্রদীপ: না কাকু, একদমই  না। কাকু এটা কি কোন বড় অসুখ?

ডা ঘটক:  একদমই সেরকম কিছু না। তুমি যে লক্ষণগুলো বলছো তাতে  গ্রোয়িং পেইন বলেই মনে হচ্ছে এটা।
অভ্রদীপ: এটা কি খুব আনকমন কোন রোগ?

ডা ঘটক:   না না,  তোমার মত  চার থেকে বার বছর বয়সের ছেলেমেয়েদের দশ থেকে কুড়ি শতাংশই এই সমস্যায় ভোগে।
অভ্রদীপ: এই গ্রোয়িং পেনের কারণ কি?

ডা ঘটক:  কারণটা যদিও খুব স্পষ্ট নয়। এ সম্পর্কে নানান হাইপোথিসিস আছে।

প্রথমতঃ এই  বয়সের ছেলেমেয়েরা খেলাধুলা দৌড়াদৌড়ি লাফালাফি খুব বেশি করার কারণে মাংসপেশিগুলো চাপের মুখে পড়ে। তাই কখনো কখনো দিনের শেষে এমন হলে হতে পারে।

দ্বিতীয়তঃ যন্ত্রণা সহ্য করার মাত্রা ( পেইন থ্রেসহোল্ড) কোন কোন ছেলে মেয়েদের কম থাকে তারা এই গ্রোয়িং পেইনের বেশি শিকার হয়। গ্রোয়িং পেইনের সাথে  অন্যান্য যন্ত্রণা যেমন মাথাব্যথা ও পেটের যন্ত্রনাও তাদের বেশি হয়।

তৃতীয়তঃ বোন ডেনসিটি কম হওয়ার কারণেও এই যন্ত্রণার প্রবণতা বাড়তে পারে।

চতুর্থতঃ অনেকেরই পায়ে অনেক গঠনগত সমস্যা থাকে,যেমন ফ্লাটফুট , নক নি, পিঠের স্কোলিওসিস । এর ফলে যখন ছেলেমেয়েরা বেশি ছোটাছুটি করে তখন একটি বিশেষ গ্রুপের মাংসপেশীতে চাপ পড়েও এমনটা হতে পারে।

পঞ্চমতঃ মানসিক চাপ এবং পারিবারিক অশান্তির সাথেও এই যন্ত্রণার সম্প্রক আছে।

অভ্রদীপ: কাকু কিছু রক্ত পরীক্ষা বা এক্সরে করার  কি প্রয়োজন আছে?
ডা ঘটক:  না না। গ্রোয়িং পেইনের জন্য সেভাবে কোন পরীক্ষার প্রয়োজন নেই । ভিটামিন -ডি এর অভাবজনিত কারণে আমাদের এখানে অনেক মানুষ ভোগেন । এই ভিটামিনের অভাবে এই সমস্যা প্রকট হতে পারে। তাই সুযোগ থাকলে রক্তে এই  ভিটামিনের লেভেলটি দেখে নেওয়া যেতে পারে ।

অভ্রদীপ: কাকু যখন এরকম খুব ব্যথা করে তখন কি করবো তাহলে?
ডা ঘটক: মাকে বলবে একটু পাগুলো  মালিশ করে দিতে আর সম্ভব হলে একটু গরম সেঁক নেবে। এরপরও যদি ব্যথা না কমে তাহলে প্যারাসিটামল অথবা আইবুপ্রোফেন জাতীয়  ব্যথার ওষুধ একটু খেলে খেতে পার। তাছাড়াও শোয়ার আগে যদি হালকা হাতসোয়া গরম জলে চান করো অথবা পা মুছে নাও ভালো হয় । স্কুলে স্পোর্টস ডে তে সম্ভব হলে স্পোর্টস শু পরে যেও। বাবা মাকে বলছি এটা নিয়ে বেশি চিন্তা না করতে, এর থেকে কোনো ক্ষতি হবে না । ১২-১৩ বছর বয়সে এটা নিজে থেকেই ঠিক হয়ে যাবে।

 

PrevPreviousডাক্তারি প্রফেসনে আত্মহত্যা
Nextগর্ভনিরোধক বড়ি খাওয়ার আগে যে তথ্য সবার জানা দরকারNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Supriyo
Supriyo
6 years ago

খুব ভালো লাগলো ।আমার ছেলের ও মাঝে মাঝে হয়, এটা পড়ে মানসিক শান্তি পেলাম ।

0
Reply
pijush Banerjee
pijush Banerjee
6 years ago

কিন্তু আমার মায়ের ওই একই জায়গা তে হয়। তখন কি করবো। মায়ের বয়স 75
সুগার প্রেসার আছে।

0
Reply
Dr Nishantadeb Ghatak
Dr Nishantadeb Ghatak
6 years ago

আপনি ডাক্তার বাবুর সাথে যোগাযোগ করুন।ওনার কিন্তু Growing Pain না।

0
Reply
dipanwita
dipanwita
6 years ago

khubi gurutto purno topic eta….thank u eta niye lekhar jonno.

0
Reply

সম্পর্কিত পোস্ট

যতদিন বাঁচি, ততদিন শিখি

May 30, 2026 No Comments

যতদিন বাঁচি, ততদিন শিখি। কোষ্ঠকাঠিন্য হলে দেশের এই পরিস্থিতিতে জল বাঁচানো একান্ত দূরদর্শী সিদ্ধান্ত, আর পাতলা ইয়ে হলে পেট সাফা মানেই শরীর চাঙ্গা – মানে,

‘তেলা পোকা’-র উত্থান – কেউ রসে, কেউ ত্রাসে

May 30, 2026 No Comments

তেলাপোকা বা আরশোলা একরকম ক্ষতিকর পোকা যেগুলি আমাদের ঘর গেরস্থালির মধ্যে লুকিয়ে থেকে সুযোগ পেলেই খাদ্য দ্রব্যে হানা দেয়, সংক্রামিত করে এবং নানারকম রোগের সৃষ্টি

বাচ্চাদের পেটের অসুখ

May 30, 2026 No Comments

সর্দিকাশি, শ্বাসকষ্টগুলো একটু কমে এসেছে। এবার বিচ্ছিরি সব পেটের সমস্যা শুরু হয়েছে। প্রচুর বাচ্চা বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানার সমস্যায় ভুগছে। অনেকেই জ্বরে কাহিল। মাথায়

গর্ভাবস্থায় সিঁড়ি ভাঙা যায়?

May 29, 2026 No Comments

বঙ্গ নারীবাদ ও ধর্ষণ 

May 29, 2026 No Comments

বঙ্গ নারীদের জন্য ধর্ষণ নামক যে পিতৃতান্ত্রিক বৃক্ষের বিষফল ও সমাজ নিয়ে আমাকে কোনওদিন লিখতে হবে, ভাবিনি। আমি যেহেতু বেহালায় ছোটবেলায় ছিলাম আর তৎকালীন বেহালা

সাম্প্রতিক পোস্ট

যতদিন বাঁচি, ততদিন শিখি

Dr. Bishan Basu May 30, 2026

‘তেলা পোকা’-র উত্থান – কেউ রসে, কেউ ত্রাসে

Bappaditya Roy May 30, 2026

বাচ্চাদের পেটের অসুখ

Dr. Soumyakanti Panda May 30, 2026

গর্ভাবস্থায় সিঁড়ি ভাঙা যায়?

Dr. Kanchan Mukherjee May 29, 2026

বঙ্গ নারীবাদ ও ধর্ষণ 

Rudrani Misra May 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

626541
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]