Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মাওবাদী তকমা দিয়ে হাসপাতালের ওষুধ আর চিকিৎসা সামগ্রীর অভাব ঢেকে রাখা যাবে না, স্বাস্থ্যমন্ত্রীমশাই!

FB_IMG_1793466039481
West Bengal Junior Doctors Front

West Bengal Junior Doctors Front

Federation of Resident Doctors Associations of West Bengal
My Other Posts
  • November 1, 2026
  • 8:55 am
  • No Comments

সংবাদমাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর একটি সাক্ষাৎকার দেখলাম। বেশ গম্ভীর মুখে তিনি জানাচ্ছেন, চোরবাগান কাণ্ডের নিরপেক্ষ তদন্ত দাবি করে এবং সরকারি হাসপাতালগুলিতে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর ঘাটতির তথ্যপ্রমাণ জনসমক্ষে তুলে ধরে যারা স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির দাবি জানাচ্ছে, তাদের কথায় তিনি বিশেষ গুরুত্ব দিতে চান না। কারণ, তারা নাকি মাওবাদী ডাক্তার! আর তাদের অভিযোগ নাকি সবই মিথ্যে!

সাক্ষাৎকারটি শুনতে শুনতে বেশ চেনা একটা দৃশ্য মনে পড়ছিল। অপ্রিয় প্রশ্নের উত্তর দিতে না পারলে প্রশ্নকর্তাকে মাওবাদী, নকশাল কিংবা অন্য কোনও তকমা দিয়ে দেওয়ার এই রাজনৈতিক অভ্যেস এ রাজ্যে নতুন নয়। পূর্বতন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর আমলেও আমরা এর বহু নিদর্শন দেখেছি।

প্রেসিডেন্সির এক ছাত্রীর প্রশ্নের উত্তর না দিতে পেরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ টিভিতে তাঁকে মাওবাদী বলে বিতর্কসভা ছেড়ে বেরিয়ে যাওয়ার দৃশ্য নিশ্চয়ই অনেকের মনে আছে। নতুন সরকার ক্ষমতায় আসার মাত্র পাঁচ মাসের মধ্যেই সেই পুরনো রাজনৈতিক সংস্কৃতির এমন প্রত্যাবর্তন সত্যিই বিস্ময়কর। শেষ পর্যন্ত যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ! আর স্মৃতিভ্রম না হলে এ কথাও নিশ্চয়ই আপনার মনে থাকবে যাঁদের আজ মাওবাদী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, নির্বাচনের আগে সেই জুনিয়র ডাক্তারদেরই আন্দোলনের মিছিলে আপনি নিজে হেঁটেছেন, সংহতি জানিয়েছেন। ক্ষমতার চেয়ার বদলালে কি প্রশ্ন করার অধিকারটাও বদলে যায়?

মন্ত্রীমশাই, একটা সহজ প্রশ্ন। আমরা ঠিক কোন তথ্যটি মিথ্যে বলেছি? অভিযোগ মিথ্যে হলে তথ্য দিয়ে ভুল প্রমাণ করুন। সরকারি হাসপাতালের ঘাটতির তালিকা প্রকাশ করে দেওয়া কি মাওবাদী কার্যকলাপ? নাকি সরকারি স্বাস্থ্যব্যবস্থার বাস্তব চিত্রটা মানুষের সামনে চলে আসাটাই আপনাদের অস্বস্তির কারণ?

এবার একটু বাস্তব পরিস্থিতিতে আসা যাক।

আমাদের প্রেস কনফারেন্সের তিন দিন পরের, অর্থাৎ ৩০ অক্টোবরের আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারের নিজস্ব Non-Availability (NA) List। একবার তালিকাটা ভালো করে দেখুন।

এখানে নেই Sterile gloves, নেই IV needle, নেই 25G Spinal needle, নেই বিভিন্ন মাপের Syringe। অপারেশন থিয়েটারে ঢোকার জন্য প্রয়োজনীয় Shoe cover, Surgical cap, Disposable gown পর্যন্ত পাওয়া যাচ্ছে না। নেই সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় Savlon-এর মতো antiseptic solution, নেই Micropore। নেই Major drape, Ortho drape, C-ARM cover-এর মতো অস্ত্রোপচারের প্রয়োজনীয় সামগ্রী। বিভিন্ন মাপের ET Tube, Adult Oxygen mask, Nebulisation mask, Colostomy bag-এর মতো সামগ্রীও তালিকায় রয়েছে।

শুধু সামগ্রী নয়, তালিকায় রয়েছে Inj. Mephentermine এবং Inj. Magnesium Sulphate (MgSO4)-এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধও। Mephentermine অ্যানেস্থেশিয়ার সময় রক্তচাপ বিপজ্জনকভাবে কমে গেলে তা সামলাতে ব্যবহৃত হয়। Magnesium Sulphate প্রসূতি চিকিৎসায়, বিশেষত Eclampsia-তে খিঁচুনি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো কোনও ঐচ্ছিক ওষুধ নয়, নির্দিষ্ট জরুরি পরিস্থিতিতে সময়মতো না পাওয়া গেলে রোগীর চিকিৎসা গুরুতরভাবে ব্যাহত হতে পারে।

এছাড়াও রয়েছে PDS ও Ethilon sutures, Skin stapler, বিভিন্ন ধরনের সেলাইয়ের সুতো এবং আরও একাধিক নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

একটু ভেবে দেখুন। এগুলো কোনও বিলাসবহুল যন্ত্রপাতি নয়, কোনও বিশেষায়িত গবেষণার সরঞ্জামও নয়। এগুলো একটি সচল সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারের ন্যূনতম প্রয়োজনীয় উপকরণ। Sterile gloves, Needle, Syringe, Antiseptic solution-এর মতো প্রাথমিক সামগ্রীও যদি পাওয়া না যায়, তাহলে অস্ত্রোপচার ও অ্যানেস্থেশিয়ার পরিষেবা কীভাবে স্বাভাবিকভাবে চলবে? জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় ওষুধ না থাকলে চিকিৎসকরা কী নিয়ে রোগীর চিকিৎসা করবেন?

এবার বলুন, এগুলো থাকবে না কেন?

সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারে ন্যূনতম প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে না, অথচ স্বাস্থ্যব্যবস্থা নাকি দিব্যি চলছে! এটা কি নিছক প্রশাসনিক ব্যর্থতা, নাকি সরকারি স্বাস্থ্যব্যবস্থাকে ক্রমশ দুর্বল করে বেসরকারি চিকিৎসার বাজার আরও প্রসারিত করার এক বিপজ্জনক প্রবণতা?

সরকারের টাকা নেই? নাকি মিডিয়া ম্যানেজমেন্ট আর আইটি সেলের প্রচারে খরচ করতে গিয়ে স্বাস্থ্যখাতের বরাদ্দে টান পড়ছে?

আর কতদিন সময় লাগবে? পাঁচ মাসের সরকার বলে আরও সময় চাই? আরও দু’বছর, তিন বছর? নাকি ২০৪৭ সালের বিকশিত ভারতের অপেক্ষায় সরকারি হাসপাতালের রোগীদেরও বসে থাকতে হবে?

মন্ত্রীমশাই বলেছেন, তাঁর বয়স হয়েছে, তাই তিনি মিথ্যে বলতে পারেন না। বয়সের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে। কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে প্রশাসনের কাছে পৌঁছনো তথ্যের পরিধি যেন সংকুচিত না হয়ে যায়, সেই অনুরোধটুকু রাখব। কারণ আর জি করের অপারেশন থিয়েটারের এই তালিকাটা কোনও বিরোধী দলের বানানো অভিযোগ নয়। হাসপাতালের নিজস্ব বোর্ডে লেখা Non-Availability List।

মন্ত্রীমশাই আপনার কাছে আমাদের কোনও ব্যক্তিগত দাবি নেই। আমাদের দাবি, সরকারি হাসপাতালগুলো সচল থাকুক। রোগীরা ন্যূনতম চিকিৎসা পরিষেবা পান। চিকিৎসকরা প্রয়োজনীয় সামগ্রী হাতে নিয়ে নিরাপদে চিকিৎসা করতে পারেন।

আর আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, মাওবাদী তকমা দেওয়ার এই পুরনো অস্ত্রটা নিয়ে আর বেশি নাড়াচাড়া করবেন না। রাজ্যের মানুষ এই কৌশল বহুবার দেখেছেন। এই অস্ত্রের ধার অনেক আগেই কমে গেছে। আপনার পূর্বসূরির রাজনৈতিক অভিজ্ঞতা থেকেও নিশ্চয়ই কিছু শেখার আছে।

আর জি কর মেডিক্যাল কলেজের এই N A লিস্টটি আদতে একটি উদাহরণ মাত্র। বলাই বাহুল্য, আরো একইরকম উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারী মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে।
আপনি বরং হাসপাতালের এই NA List-গুলোর দিকে একটু নজর দিন। কোন জিনিসগুলো নেই, কেন নেই, কবে সেগুলো পাওয়া যাবে, তার একটা স্পষ্ট উত্তর দিন।

আমরা কোনও রাজনৈতিক তকমার লড়াই করতে আসিনি। আমরা সরকারি স্বাস্থ্যব্যবস্থার উন্নতি চাই। আর সেই দাবিতে প্রশ্ন করা, তথ্যপ্রমাণ সামনে আনা এবং জবাবদিহি চাওয়া বন্ধ করব না।

সরকারের কাজ হাসপাতাল চালানো, প্রশ্নকর্তাদের তকমা দেওয়া নয়।

PrevPreviousJANTAR MANTAR: Inclusive Democracy or Incomplete Struggle? Why Adivasi Participation Matters?
Nextসুকুমার রায়ের সাহিত্যকর্ম ও সহযোগী চিত্রায়ণ: সমাজ-মনস্তত্ত্ব, ব্যঙ্গচেতনা ও সমকালীন প্রাসঙ্গিকতাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ছাত্র-ছাত্রীদের উপর থেকে অন্যায় শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করা হোক

November 11, 2026 No Comments

বিবেকানন্দের ছবিযুক্ত আর এস এস পরিচালিত ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পোস্টারে ‘আপত্তিকর ‘  শব্দ লেখার জন্য প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ একজন ছাত্রীকে  বহিষ্কার করার

Quidne Mortui Vivos Docent? – “Dissection” without Knife – The Two Systems of Anatomical and Medical Knowledge

November 11, 2026 No Comments

Abstract Anatomical dissection was an all- encompassing love in the field of medicine during the late 1780s in America. Anatomists were even tagged with the

এনকাউন্টার সংস্কৃতি বন্ধ হোক

November 11, 2026 No Comments

১০ নভেম্বর, ২০২৬ ২০২৬ এর ৮ জুলাই বারুইপুরের সূর্যপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের নয় বছরের এক নাবালিকাকে গণধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত এবং রাজসাক্ষী হতে ইচ্ছুক প্রভাস

The Black Day’ in Indian Economy

November 10, 2026 No Comments

I clearly remember it was Surgery ad day night when he declared this historic decision. We couldn’t even pay for our dinner that day to

আমি শুধু ভূতবিশ্বাসী নই,ভূতবিলাসী বা ভূত-অভিলাষীও বটে!

November 10, 2026 No Comments

পশ্চিমবঙ্গের জনগণের কী অবস্থা জানিনা তবে সোস্যাল মিডিয়ায় যে সব মানুষেরা দৃশ্যমান মানে যাদের দেখতে বা পড়তে পাই, তাদের বেশির ভাগই একেবারে দু মেরুতে অবস্থান

সাম্প্রতিক পোস্ট

ছাত্র-ছাত্রীদের উপর থেকে অন্যায় শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করা হোক

Dr. Punyabrata Gun November 11, 2026

Quidne Mortui Vivos Docent? – “Dissection” without Knife – The Two Systems of Anatomical and Medical Knowledge

Dr. Jayanta Bhattacharya November 11, 2026

এনকাউন্টার সংস্কৃতি বন্ধ হোক

Sangrami Gana Mancha November 11, 2026

The Black Day’ in Indian Economy

Dr. Subhanshu Pal November 10, 2026

আমি শুধু ভূতবিশ্বাসী নই,ভূতবিলাসী বা ভূত-অভিলাষীও বটে!

Dr. Amit Pan November 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

700491
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]