Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নরমাল ডেলিভারি না সিজার- ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন

IMG-20200113-WA0114
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • January 15, 2020
  • 1:45 pm
  • One Comment

চিকিৎসাব্যবস্থায় এমন কিছু বিষয় নিয়ে সব সময়েই তর্ক বিতর্ক লেগে থাকে, সে অর্থে তার হয়তো কোনো ঠিকঠাক উত্তর হয় না। সন্তান প্রসবের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা এরকমই। নরমাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব নাকি সিজারিয়ান সেকশন বা পেট কেটে সন্তানের জন্ম দেওয়া, কোনটা ভালো।

প্রথমে বলা দরকার এতে ভালো বা মন্দের কিছুই নেই। সন্তানের জন্ম দেওয়া একটা স্বাভাবিক প্রক্রিয়া। কাজেই সন্তান স্বাভাবিকভাবে মায়ের শরীর থেকে বেরিয়ে আসবে এটাই কাম্য। আর এই পদ্ধতি সবচেয়ে নিরাপদও। আবার যদি কোনো মহিলার স্বাভাবিক উপায়ে সন্তান প্রসবে কোনো সমস্যা থাকে বা পারিপার্শ্বিক অন্য কিছু অসুবিধা থাকে তাহলে অপারেশন করে সন্তান বের করে আনা হয়।

তবে একথাও ঠিক, স্বাভাবিক উপায়ে সন্তান হওয়ার বেশ কিছু সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও দেখা দিতে পারে। সুবিধা হল, এতে খুব কম সময় হাসপাতালে ভরতি থাকতে হয়, মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, সদ্যজাতের হাঁপানি, ফুড অ্যালার্জি বা দুধ থেকে সমস্যা দেখা দেওয়ার আশংকা কম থাকে এবং পরবর্তী সন্তানের জন্ম দেওয়াও অনেক নিরাপদ হয়।

তার মানে কোনো সমস্যাই হবে না এতটা ভেবে নেওয়াও ঠিক নয়। এক্ষেত্রেও বেশ কিছু অসুবিধা হতে পারে, অনেক সময়েই যা আগে থেকে আন্দাজই করা যায় না। যেমন, শিশুর অক্সিজেনের ঘাটতি হতে পারে, শরীরে আঘাত লাগতে পারে, অথবা মায়ের ইউরিনারি ইনকন্টিনেন্স বা প্রস্রাব ধরে রাখতে না পারার সমস্যাও হতে পারে।

অন্যদিকে আজকাল যে পেট কেটে বা চলতি কথায় সিজার করে বাচ্চা বের করা হয় তার পিছনে অনেক কারণ থাকতে পারে। যেমন,
• অন্যদের কাছে তাঁর সন্তান হওয়ার সময় কষ্টের কথা শুনে অনেক মহিলা ঘাবড়ে যান। তারা ওই কষ্ট সহ্য করতে চান না বলে সিজার করতেই আগ্রহী হন।
• আবার কেউ কেউ বিশ্বাস করেন, সিজার করলে শরীরে বিশেষত পেলভিক ফ্লোরে সমস্যা কম হয়।
• অনেক সময় সন্তানের জন্ম দেওয়াটা নিজের পছন্দের ওপর নির্ভর করে। হতে পারে কদিন পরে স্বামী বাইরে চলে যাবেন, তাই আগেভাবে সন্তান প্রসব করানো দরকার। সে সময় প্রসব যন্ত্রণা ওঠা পর্যন্ত অপেক্ষা না করে সিজার করার সিদ্ধান্ত নেন।
• আগের স্বাভাবিক উপায়ে সন্তান প্রসবের সময় জটিলতা দেখা দেওয়ার জন্যও অনেকে সিজার করা পছন্দ করেন। তবে এও ঠিক আগে সমস্যা হয়েছিল বলে পরেও হবে এমন ধরে নেওয়ার কোনো কারণ নেই। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো।

আবার স্বাভাবিক উপায়ে সন্তানের জন্ম দেওয়ার ভয়, ইংরাজিতে যাকে বলে টকোফোবিয়া বা ভ্যাজাইনাল পরীক্ষার ভয়েও অনেকে সিজার করা নিরাপদ মনে করেন।

সিজারিয়ান সেকশনেও কিছু সুবিধা ও অসুবিধা আছে। এক্ষেত্রে সুবিধা হল, মাকে দীর্ঘক্ষণ প্রসব যন্ত্রণা সহ্য করতে হয় না, আগে থেকে সময় ঠিক করে করা হয় বলে মানসিক প্রস্তুতি থাকে, পেলভিক ফ্লোরে আঘাত বা সন্তানের আঘাত লাগার সম্ভাবনা কম থাকে, মায়ের শরীরে এসটিডি ও অন্যান্য সংক্রমণ থাকলে তা শিশুর মধ্যে ছড়িয়ে পড়ার চান্সও কমে যায়।

যদিও কিছু সমস্যা এক্ষেত্রেও হতে পারে। খুব কম হলেও সংক্রমণের আশংকা থাকে, মূত্রথলিতে আঘাত লাগা, রক্তপাত, পায়ে ব্লাড ক্লট হওয়া, ওষুধে অ্যালার্জি বা অ্যানাস্থেশিয়ার জন্য সমস্যা হতে পারে। আর এমার্জেন্সি সিজারের ঝুঁকি, পরিকল্পনামাফিক সিজারের থেকে বেশি।

কাজেই আজকের দিনে কোনোটাকেই পুরোপুরি নিরাপদ ধরে নেওয়ার কোনো কারণ নেই। ব্যক্তি বিশেষে পদ্ধতি আলাদা হবে। আবার কোনো পদ্ধতিই সাংঘাতিক বিপজ্জনক নয়। অনেক মা যেমন স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দিয়ে দ্রুত সুস্থ হয়ে সুস্থ শিশু নিয়ে আনন্দে আছেন, তেমনি সিজার করে বাচ্চা হওয়ার পরেও বহু মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তাদের শিশুও সুস্থ থাকে। একথা ঠিক, স্বাভাবিক পদ্ধতি অনেক বেশি নিরাপদ। যদিও আজকের দিনে সিজারের সংখ্যা বাড়ার কারণ, অনেক ক্ষেত্রেই বেশি বয়সে সন্তান আসে আবার একটার বেশি সন্তান নেওয়ার পরিকল্পনা থাকে না, তাই কোনো ঝুকি নিতে চান না হবু মা, তার পরিবারের লোকজন ও ডাক্তারবাবুরাও। এই কারণেও আজকের দিনে প্রসবকালীন মা ও শিশুর মৃত্যুহার অনেক কমানো গেছে।

সবচেয়ে বড় কথা হল, সন্তান ও মায়ের স্বাস্থ্য ভালো রাখা। আর সিজার করার বিষয়ে কোনো সংশয় বা প্রশ্ন থাকলে সব সময়ে তা খোলাখুলি ডাক্তারবাবুর সংঙ্গে আলোচনা করে নেওয়া ভালো।

PrevPreviousসরকারী স্বাস্থ্যবীমায় লাভ কি নাগরিকের?
Nextহুপিং কাশিঃ জানার কথাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
DEBDULAL CHATTERJEE
DEBDULAL CHATTERJEE
6 years ago

আমার সন্তান হবার সময় আট মাস অবধি নর্মাল হবে ধরে চলেছি। এখন কলকাতার বিশিষ্ট ডাক্তার দম্পতি স্বামী ,স্ত্রী মিলে তাই বলেছিলেন।।
লাস্ট USG পর, হটাৎ করে বললেন 7 দিন পরেই OT করতে হবে, আর 5দিন পর admit করে দাও।
এই ইনজেকশন তা রোজ করে নিয়ে এসো।

আমরাও তাই করলাম। সুস্থ বাচ্চা হলো।
শুধু কান মোড়ানো, হাত পায়ের পাতা মোড়ানো ছিল 5/7 দিন তারপর আস্তে আস্তে খুলে গেল।

যদিও লাস্ট USG রিপোর্ট একেবারে normal ছিল, আর OT পরেই আমার বা Doctor বাবু কোনো tour ও ছিল না।।

এই আচমকা তাড়াহুড়ো টা আজও আমি বুঝিনি।
আমাকে শুধু বলা হয়েছিল যে ওকে তাড়াতাড়ি সিজার করা টা দরকার হয়ে পড়েছে।
পরবর্তী কালে এই নিয়ে কথা উঠলে স্রী কে মজা করে বলি Sir এর LIC প্রিমিয়াম দেবার date চলে যাচ্ছিল তাই নর্মাল না করে সিজার করেছে ?.

যদিও পরবর্তী কালে আমি ওনার কাছে একাধিক বন্ধু দের পাঠিয়েছি তারা সবাই আজ সুস্থ সন্তানের পিতা।।

সব লেখাই ভালো লাগছে।

0
Reply

সম্পর্কিত পোস্ট

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

April 16, 2026 No Comments

১৩ই এপ্রিল, ২০২৬ ​সম্প্রতি কলকাতার এক প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ (Cardiologist) সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন যে, নির্দিষ্ট ধর্মীয় স্লোগান দিলে তিনি ফি-তে ছাড় দেবেন। ‘জয়েন্ট প্ল্যাটফর্ম

পথের সন্ধানে

April 16, 2026 No Comments

ভারতের ইতিহাসে কালো দিনের তালিকায় আর একটি দিন যুক্ত হল – ১৩ এপ্রিল, যেদিন সুপ্রিম কোর্টের বিচারপতি জোরের সঙ্গে জানিয়ে দিলেন ট্রাইব্যুনালের রায় ঘোষিত হবার

ইমোশনাল ব্ল্যাকমেইল

April 16, 2026 No Comments

সব ধরনের নিয়ন্ত্রণ চিৎকার করে আসে না। কিছু নিয়ন্ত্রণ আসে ভালোবাসা, দায়িত্ব, অপরাধবোধ আর ভয়–এর মোড়কে। 💔🌫️ Emotional Blackmail হলো এমন এক ধরনের মানসিক প্রভাব

কলেজ নির্বাচনের স্মৃতি

April 15, 2026 No Comments

সালটা ২০১১, আমরা মেডিক্যাল কলেজে তখন সদ্য পা দিয়েছি। গল্পটা শুরু হয়েছিল তারও আগে, রেজাল্ট বেরোনোর পরপরই। বিভিন্ন দাদা দিদিরা বাড়ি বয়ে একদম ভর্তির সমস্ত

এসো হে বৈশাখ…এসো বাংলায়

April 15, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

The Joint Platform of Doctors West Bengal April 16, 2026

পথের সন্ধানে

Gopa Mukherjee April 16, 2026

ইমোশনাল ব্ল্যাকমেইল

Dr. Aditya Sarkar April 16, 2026

কলেজ নির্বাচনের স্মৃতি

Dr. Subhanshu Pal April 15, 2026

এসো হে বৈশাখ…এসো বাংলায়

Abhaya Mancha April 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

617875
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]