Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এক চোখের ডাক্তারের ডায়েরী

IMG-20200109-WA0038
Dr. Dayalbandhu Majumdar

Dr. Dayalbandhu Majumdar

Eye Surgeon, Snake-bite resource person
My Other Posts
  • January 9, 2020
  • 4:37 pm
  • 2 Comments

একজন আশি বছর বয়সের বৃদ্ধার চোখ দেখেছিলাম; রাত প্রায় নটায় বাড়ী ফিরবেন কি করে, জানতে চাওয়ায় বলেছিলেন, ছেলে নাতি সবই আছে, কেউ সঙ্গে আসে না। এই বৃদ্ধার দুরবস্থার কথা “বৃদ্ধাশ্রম” নিবন্ধটিতে লিখেছিলাম। বিষয় বিষের এ জ্বালার কথা, পেশাদারি নির্লিপ্ততা দিয়ে সহজেই এড়িয়ে যেতে পারতাম। পারিনি।

সপ্তাহে একদিন জেনারেল ইমার্জেন্সির চেয়ারে বসে অন্তত গোটা দশেক থ্যালাসেমিয়া বাচ্চার ভর্তির টিকিটে সই করতে হয়। বাচ্চাদের সাথে, নাম কি? বা
স্কুলে যাচ্ছিস? কোন ক্লাশে পড়ছিস? এরকম দু একটা কথা বললেও ; ওদের মায়েদের মুখের দিকে তাকাতে পারি না। কী ভয়ানক মানসিক সংগ্রাম এ সামান্যা নারীর ভেতর চলছে! ভাবতে গেলে পেশাদারি দক্ষতা ব্যাহত হয়।

অনেক মাতাল, নেশাখোরই তো চিকিৎসার জন্য আসে। সত্যি বলতে কি, এই প্রৌঢ় বয়সে আর ওদের নিয়ে ভাবার মত কোন উৎসাহই নেই। কিন্তু আজ যখন বোরখার ঢাকনা খোলা বছর পঁচিশ বয়সের বৌটি মরিয়া হয়ে সাহায্য করতে বলল, তখন নিজের ক্ষুদ্র ক্ষমতার জন্য গর্বিত না হয়ে অসহায় বোধ করছিলাম।

সরু গলির ভেতর চশমার দোকানে এসে সকলে নাম লিখিয়ে অপেক্ষা করে। কুড়ি পঁচিশ ফুট ভেতরে অন্য একটা ঘরে বসে চোখ দেখি। চেম্বারের ভেতর রুগীর বসার গোল স্টিলের টুল ছাড়া গোটা দুই সাধারন চেয়ার আছে। দরজা দিয়ে রুগী ঢুকলেই গোল টুলটা দেখিয়ে বসতে বলি। আর সাথের বাড়ির লোককে দরজার পাশের চেয়ার দেখিয়ে বসতে ইঙ্গিত করি। এক, দুজন বাড়ির লোক আসে সাধারণত। স্লাইডিং দরজাটা বন্ধ না করলে চোখের দৃষ্টি পরীক্ষার চার্টটি দেখা যায়না। তাই প্রতিবারই উঠে দরজাটা টেনে বন্ধ করতে হয়। অনেক সময় দুজন রুগী বা বেশী বাড়ির লোক থাকলে বাইরে দাঁড়াতে বলতে হয়। মাঝে মাঝেই দোকানে বসার জায়গা না পেলে পরের রুগী আর বাড়ির লোকজন এসে দরজার বাইরে ভিড় জমায়।

আজ সন্ধ্যায় দোকানে বসার মত জায়গা পাওয়া যাবে না, এমন ভিড় ছিল না। তবুও এই বৌটি মরিয়া হয়েই অন্য এক মহিলার সাথে এসে চেম্বারে ঢুকেছিল। সামনের মহিলাকে গোল টুলে বসতে বলে, একে চেয়ারে বসার জন্য দেখালেও, বসতে চাইল না। কেমন যেন অস্থির ভাবে একবার দরজার বাইরে উঁকি দিয়েই, আমাকে হিন্দী বা উর্দূতে যা বলল, তার অর্থ দাঁড়ায়, ওর স্বামী এরপর
চোখ দেখাতে ঢুকবে। লোকটি মদ খায়। আমি যেন মদ খেতে বারন করে দিই। মনে ভাবলাম, হায়রে দুরাশা; একটা চোখের ডাক্তার একবার বললেই যদি কেউ মদের নেশা ছেড়ে দিত, তাহলে তো দেশে একটাও মাতাল থাকত না! আমার বাংলা টানের হিন্দীতে ওকে কথাটা বললামও। তবুও ও মরিয়া হয়ে আর একবার অনুরোধ করল। টুলে বসা মহিলাও বলল, ” ডাক্তার বললে শুনবে”। বৌটির বেশি সময় চেম্বারে দাঁড়িয়ে থাকার সাহস ছিল না। সমস্ত বক্তব্য কুড়ি পঁচিশ সেকেণ্ডে শেষ করেই দরজার বাইরে দাঁড়াল। এর মধ্যেই বুঝেছিলাম, টুলে বসা মহিলা একাই এসেছেন, বৌটি এর বাড়ীর লোক নয়।

কিন্তু এই মহিলাও যে বললেন,” ডাক্তার বললে শুনবে”! এই চরম সামাজিক অবক্ষয়ের দিনেও, যতো ব্যাতিক্রমীই হোক, কেউ কেউ যে আমার পেশার উপর এতোটা ভরসা রাখছে; এটা ভাবলে তো আত্মশ্লাঘাই বেড়ে যাওয়ার কথা। কিন্তু নিজের সীমাবদ্ধতা আমার থেকে ভালো তো আর কেউ জানে না।

PrevPreviousসাপ সমস্যা ও প্রতিকার- ১
Nextসাপ সমস্যা ও প্রতিকার- ২Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Subhendu Bag
Subhendu Bag
6 years ago

সামগ্রিক অবক্ষয়ের যুগে দাঁড়িয়ে থেকেও আজও প্রতি মুহূর্তে অসহায় মুখে লেগে থাকা বিশ্বাসের চাহনি নিজের চেয়ারের মূল্য বাড়িয়ে দেয়। শিক্ষিত- অশিক্ষিত, ধনী- খেটে খাওয়া গরীব,,, সবার চোখের অসহায়তার মধ্যে ভরসার লেশটুকুই আমাদের পারিশ্রমিক। জানি, অবিশ্বাস আজ অবিশ্বাস্যভাবে আমাদের সবাইকে গ্রাস করেছে। কিন্তু তাও ভরসার ভাসা ভাসা রেশটুকু নিয়েই বাঁচতে ভালোবাসি।

0
Reply
রীনা মিত্র
রীনা মিত্র
6 years ago

সত্যি কি অসহায় এরা

0
Reply

সম্পর্কিত পোস্ট

কাঁটাতার

May 25, 2026 No Comments

নতুন সরকারকে স্বাগত। পুরোনো সরকারের নিরন্তর সমালোচনা করেছি। সে আমলের অপরিসীম দুর্নীতির বিরুদ্ধে তাঁরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন তাকেও স্বাগত। মানুষের প্রত্যাশা তেমনই। কিছু

রহমতের দেশ: এক গহীন সংকটের আবর্তে

May 25, 2026 No Comments

রহমতকে মনে আছে? নাম শুনে ঠিক বুঝে উঠতে পারছেন না? দাঁড়ান । আর একটু খুলে বলি । রহমত কাবুলিওয়ালা। আফগানিস্তান থেকে সে আসতো এই দেশে

গগন মুখুজ্যের মোহর দ্বিতীয় পর্ব

May 25, 2026 No Comments

বউবাজারের মুখুজ্যেবাড়িতে বিয়ে হয়ে আসা ইস্তক মঞ্জুরানী নিয্যস জানে এ ভিটেয় ভূত আছে। তবে কিনা জানলেও তার বড় একটা কিছু যায় আসে না। বিয়ের অল্প

হকার

May 24, 2026 2 Comments

কয়েকদিন আগে এক ফেসবুক বন্ধু একটা পোষ্ট করেছিলেন – শিয়ালদহ এবং অন্যান্য স্টেশন চত্বরে হকার সরিয়ে দেওয়ার জন্য নাকি মধ্যবিত্ত মানুষজন খুব খুশি হয়েছেন। শিক্ষিত,

মাফিয়া

May 24, 2026 1 Comment

১৯৪৩ সালে সিসিলি জয় করাটা মিত্রপক্ষের কাছে খুব জরুরি ছিল। জেনারেল প্যাটনের নেতৃত্বে অপারেশন হাস্কি নামের একটা অভিযান চালানো হয়। এই অভিযানে জয় লাভের জন্য

সাম্প্রতিক পোস্ট

কাঁটাতার

Pallab Kirtania May 25, 2026

রহমতের দেশ: এক গহীন সংকটের আবর্তে

Somnath Mukhopadhyay May 25, 2026

গগন মুখুজ্যের মোহর দ্বিতীয় পর্ব

Dr. Sukanya Bandopadhyay May 25, 2026

হকার

Kanchan Sarker May 24, 2026

মাফিয়া

Dr. Samudra Sengupta May 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624949
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]