Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পাশে থাকোঃ মানুষ মানুষের পাশে থাকো

SAVE_20200124_195026
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • January 25, 2020
  • 11:39 am
  • No Comments

পুরোনো লেখা, এমনি এমনিই আবার পোস্ট করতে ইচ্ছা হলো। আজ ক্লিনিকে এসে যে হেরে যাবার কথা বলছিল, একা হয়ে যাবার কথা বলছিল, জানি সে এটা পড়বে।

“মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও”-শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতার লাইনটা প্রথম পড়েছিলাম বিজনের ঘরে, মেডিক্যাল কলেজের হস্টেলের সাদা চুনকাম করা হলদেটে দেওয়ালে। কয়লা দিয়ে আঁক কাটা। নানা কবিতার লাইন লিখে ও দেওয়াল সাজাতো।

সেই বয়সে চোখে যখন অনেক স্বপ্ন ছিল, বুকে অনেক সাহস ছিল, তখন এটা পড়ে মনে হয়েছিল এ লাইনটা তো ডাক্তারদের নিয়েই লেখা- নিজের অজান্তেই এটা যেন জীবনদর্শন হয়ে গেল-মানুষ হয়ে পাশে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও।

বিজন আজ নেই, সঙ্গে নেই আরো অনেকেই যাঁদের আজ আমার আশেপাশেই থাকার কথা ছিল-কারণ আমরা ঠিক সময় তাদের পাশে থাকতে পারিনি। জড়িয়ে ধরে বলতে পারিনি, “তুই নিশ্চিন্তে ঘুমো, আমি তোর পাশে আছি”। হাত ধরে এক সঙ্গে কাঁদতে কাঁদতে বলিনি, “তোকে কেউ ভুল বুঝছে না, আমরা সবাই তোর কথা ভাবি। রুমালে চোখ মোছ, মুখে জল দিয়ে আয়, আমি চা-টা বানিয়ে আনছি।”

যখন ডাক্তারি করি লোকে রোগ নিয়ে আসে, সমস্যা নিয়ে আসে আর আসে একরাশ দুঃখ নিয়ে। চারদিকে এত লোকের মাঝে সে যেন একা। জানি, তার শারীরিক অসুখে ইন্ধন জুগিয়েছে অনেক পারিপার্শ্বিক অবস্থা। মনে হয় বলি, “তোর কোনো ওষুধই লাগবে না রে”। আমরা আকাশ দেখতে দেখতে, কথা বলতে বলতে এক সঙ্গে দুঃখটাকে ভোগ করি, ভাগ করে নিই।

আমরা তো সবাই চিকিৎসক। সমাজের ক্ষত সারানোই আমাদের কাজ। শিক্ষক, কেরানি, ডাক্তার, ব্যবসায়ী, নেতা সবাই যদি নিজের কাজটা দায়িত্ব নিয়ে করি, ভালোবেসে করি, সৎভাবে করি তাহলেই তো সমাজের অনেক ঘুণ ধরা জায়গা সারিয়ে তুলতে পারবো। যদি একে অপরের সঙ্গে একটু হেসে কথা বলি, একটু ধৈর্য নিয়ে অন্যের কথা শুনি একবার মনে করিয়ে দিই, “তুমি ডাকলেই আমি আছি”, তাহলেই তো সবাই মন ভালো করে নিতে পারি।

ছোটোবেলায় শেখা যোগবিয়োগের অঙ্কটা শুধু জমা খরচের হিসেবে না লাগিয়ে যদি সম্পর্কে, বোঝাপড়ার কাজে লাগাই তাহলেই অনেক কুয়াশা কেটে যাবে, অনেক যন্ত্রণা, বিচ্ছেদ, শোক সহনীয় হয়ে উঠবে। আর তা না হলে ডাক্তারি ভাষায় মাল্টি অর্গান ফেলিওর হলে আর করার কিচ্ছু থাকবে না।

PrevPreviousThe Difficult Phase of My Life and How I have Faced it
Nextভেন্টিলেশন নিয়ে আরও জানার কথাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ইসকেমিক হার্ট ডিজিজ

October 11, 2026 No Comments

ফিফা ফ্রেন্ডলি এবং যন্তর মন্তর ২.০

October 11, 2026 No Comments

ফিফা ফ্রেন্ডলিতে দুঃস্বপ্নের সমাপ্তি: খুব ভালো করেই জানা আছে এভাবে ব্যবসায়ী, দালাল আর বিদেশিদের পকেটে গরীব দেশের মানুষের কোটি কোটি টাকা জলাঞ্জলি দিয়ে তিনদিনের ইভেন্ট

রবীন্দ্রনাথ, জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকতার নতুন সংলাপ

October 11, 2026 No Comments

ওয়াল্টার লিপম্যান তাঁর Public Opinion (1921) একটি নজর করার মতো মন্তুব্য করেছেন – “We are told about the world before we see it. We imagine

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

October 10, 2026 1 Comment

আজকের দিনটা আপনাদের মুখ পুস্তকের দেওয়ালগুলি ভরে যায় যে মানুষটির বিদ্রূপ, নিন্দায় তাঁকে নিয়ে আজকের এই চিঠি। গান্ধী কেমন লোক ছিলেন সে নিয়ে আপনাদের গুরুদেব

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

October 10, 2026 No Comments

ছবিটা এখন অক্সফোর্ডে বসে তুললাম। ২০২৬। এই দেশ ছেড়েছিলাম ২০১২তে। বউ, বাচ্চা,চারটে সুটকেস আর অল্প ব্যাংক ব্যালেন্স ছাড়া কী নিয়ে গেছিলাম এ দেশ থেকে। NHSএ

সাম্প্রতিক পোস্ট

ইসকেমিক হার্ট ডিজিজ

Dr. Subhanshu Pal October 11, 2026

ফিফা ফ্রেন্ডলি এবং যন্তর মন্তর ২.০

Bappaditya Roy October 11, 2026

রবীন্দ্রনাথ, জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকতার নতুন সংলাপ

Dr. Jayanta Bhattacharya October 11, 2026

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

Dr. Samudra Sengupta October 10, 2026

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

Dr. Indranil Saha October 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

689044
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]