Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মনোচিকিৎসকের ডায়েরি ১

Screenshot_2023-07-24-07-44-46-15_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12
Dr. Arunima Ghosh

Dr. Arunima Ghosh

Psychiatrist
My Other Posts
  • July 24, 2023
  • 7:47 am
  • No Comments
সেদিন চেম্বারের বাইরে তুমুল চিৎকার… একটি মেয়েকে প্রায় বেঁধে আনতে হয়েছে… চার/পাঁচজন মিলে প্রায় ধরে রাখা যায় না… মারছে, অনর্গল বকছে, চিৎকার করছে – সাধারণ ভাষায় “পাগলামি” বলতে যা বোঝায় তার সবটাই সে করছে… বাকি সব রুগী ছেড়ে সবাই তাকে নিয়েই পড়েছে! মেয়েটির বয়স উনিশ, মেয়েটির নাম ধরা যাক পপি! (নাম পরিবর্তিত )
আগে ভিতরে প্রবেশ করলেন মেয়ের বাবা, তাঁর বক্তব্য, “ম্যাডাম এই মেয়েকে কোনো হোম-এ বা কোথাও রেখে আসা যায়? আমি আর পারছি না। “
উনি আসলে চিকিৎসা করে আর পারছেন না, উনি আসলে “পাগল” মেয়েকে সামলাতে আর পারছেন না!
বললাম, “এখুনি এতো হাল ছেড়ে দেবেন? চিকিৎসার জন্য আপনি কিছুদিনের জন্য কোথাও ভর্তি করতে পারেন, সে ব্যবস্থা আছে, সরকারি -বেসরকারি… কিন্তু তাই বলে আপনি যেভাবে রেখে আসতে চাইছেন, সেটা কি ঠিক হবে? এই বয়েসের একটা মেয়েকে আপনি এভাবে ভাসিয়ে দেবেন?”
এভাবে কিছুক্ষণ বোঝাতে বোঝাতে যেটুকু জানতে পারলাম মেয়েটির মা নেই, বাবা-র আরেকটা সংসার আছে, ভদ্রলোক আগের পক্ষের দুটি মেয়ে আর নতুন সংসার নিয়ে পেরে উঠছেন না… মেয়েটি ওষুধ খেতে চায় না একদমই… “আগেও এমন হয়েছে, কিন্তু ওষুধ যে ও কিছুতেই খেতে চায়না, আমি কাজে চলে যাই, পাড়ার লোক বাড়ি এসে নালিশ করছে…”
ওঁনাকেও দোষ দিই না… দোষ ঠিক কাউকেই দেওয়া যায় না…আসলে জীবনের গল্প একটু একটু করে খোলস ছাড়িয়ে শুনতে শুরু করলে, দোষ বোধহয় কাউকেই দেয়া যায় না…!
মেয়েটি এলো… কথা বললো… অনেক কথা বললো… অনর্গল কথা বললো… অসংলগ্ন কথা বললো….
মেয়ের বাবা-কে বোঝালাম, “একমাস মতন সময় দিন… একটু injection ওষুধ সব মিলিয়ে চেষ্টা করে দেখি… আপনারই তো মেয়ে! এভাবে ছেড়ে দেবেন?!”দু-সপ্তাহ পরে আসতে বলেছিলাম…!
আমাদের সবাইকেই অবাক করে দিয়ে সেদিন সবার আগে মেয়েটি এসে বসে ছিলো চেম্বারে… ওর বাবা এসেছে পরে… ওই চিৎকার, হাত-পা ছোড়াছুড়ি, মারামারি সব শান্ত… এবারও অনেক অসংলগ্ন কথা বললো, কিন্তু ওষুধ খেতে বললে বলেছে, “ওষুধ খাইছি তো, ওষুধ তো আমি খাই…”
এখন পপি নিয়মিত আসে, একাই আসে বা ছোটো বোনকে নিয়ে আসে…. এখন কিন্তু ও শান্ত হয়ে বসে, অসংলগ্ন কথা বলে না, গুছিয়েই কথা বলে… ওকে আমি ওষুধের গুরুত্ব বোঝাই… কিভাবে জীবনটা এলোমেলো হয়ে যেতে পারতো, কিভাবে জীবনটা এলোমেলো হয়ে যেতে পারে…. জীবনে manic episode ঝড়ের মতন আসে… আবার জীবন ছন্দেও ফিরতে পারে… কিন্তু আমরা মানসিক অসুখের ক্ষেত্রে বড়ো তাড়াতাড়ি হাল ছেড়ে দেই….!
সেদিন ওর বাবা ওকে পরিত্যাগ করতে চেয়েছিলেন, এখন সুস্থ হয়ে যাওয়ার পরে ওর বাবাকে আর সাথে আসতে দেখি না…. তাই জিজ্ঞেস করে উঠতে পারিনি, “এই মেয়েকেই কি আপনি পাগল বলে সেদিন পরিত্যাগ করতে চেয়েছিলেন? আজকে কি মনে হয়?” — হয়তো ভবিষৎ-এ কোনোদিন সেই সুযোগ পাবো… যদি মেয়েটা আরেকটু ভালো থাকে, যদি নিজের পায়ে দাঁড়ায়… আমার যে রুগীর যেটুকু capacity তাকে আমি সেটুকু নিয়েই নিজের পায়ে দাঁড়াতে বলি…. কেউ বাড়ির বাজারটা করলে সেটাও প্রাপ্তি, কেউ সুন্দর করে নিজের বাচ্চা-কে মানুষ করছে সেও তো সাফল্য, আবার কেউ ভালো রেজাল্ট করছে, রোজগার করছে – সেটাও খুশির খবর – সবাই চেষ্টা করছে, progress করছে…!
এই লেখাটা আসলে অন্য কোনো পপি-র বাবার জন্য…. ছেলেটা বা মেয়েটার হাত ছাড়ার আগে, আরেকবার চেষ্টা করবেন প্লিজ?
PrevPreviousসুব্রত গোস্বামী স্মরণে তাঁর সহযোদ্ধারা
Nextমণিপুরের পাশে আছিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

August 21, 2026 No Comments

একটা জিনিস লক্ষ্য করেছেন? ফেসবুক আর “ফেসবুক” নেই — এখন ওটা একটা বিজ্ঞাপনী প্যামফলেট, যেখানে মাঝেমধ্যে মানুষ ভুল করে ঢুকে পড়ে। একটা সময় ছিল, সকালে

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

August 21, 2026 No Comments

কিংসফোর্ডকে লক্ষ্য করে ক্ষুদিরাম বসুর ছোঁড়া বোমাটা সেদিন সঠিক লক্ষ্যে লাগেনি। এক অর্থে ব্যর্থ। সেই ব্যর্থ মানুষটিকে নিয়ে লিখতে বসার কিছুতো কারণ থাকবে। সেটা জানার

নকশালবাড়ি আন্দোলন এবং হিংসা

August 21, 2026 1 Comment

তখন আমরা বেশ ছোট। বোধ হয় সেভেন-এইটে পড়ি। বাড়ির সামনে হরি সাহার মুদিখানার দোকান ছিল। সেখানে কিছু একটা কিনতে গিয়েছি। মনে আছে, কারও সঙ্গে আমার

মা মনসার পূজা

August 20, 2026 No Comments

**হ্যালো গাইজ** 🐃🐃🐃 আজ মা মনসার পূজা। যে ক’জন দেব-দেবীর সাথে আমার আত্মিক সম্পর্ক, যাদের আমি ভক্তি ভরে প্রত্যহ প্রণাম করি, মা মনসা তাঁদের একজন।

২২শে শ্রাবণ

August 20, 2026 No Comments

এক খিদিরপুরের ট্রামলাইন। প্রথম হেমন্তের ঝোড়ো বিকেল। পাতাঝরার বেলা এখন। প্যান্টের দু’পকেটে দু’হাত ঢুকিয়ে ছেলেটা হাঁটছে — এলোমেলো, উদ্দেশ্যহীন। পাশে ফোর্ট উইলিয়ামের সামনের রাস্তা দিয়ে

সাম্প্রতিক পোস্ট

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

Dr. Arjun Dasgupta August 21, 2026

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

Dr. Samudra Sengupta August 21, 2026

নকশালবাড়ি আন্দোলন এবং হিংসা

Kanchan Sarker August 21, 2026

মা মনসার পূজা

Dr. Aindril Bhowmik August 20, 2026

২২শে শ্রাবণ

Dr. Sukanya Bandopadhyay August 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669117
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]