Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

রূপ

374665409_3564265837234102_1504909419462831636_n
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • September 20, 2023
  • 7:41 am
  • No Comments
এক সময় এই গানটা মাইকে হেব্বি বাজতো, ‘চেহেরা কেয়া দেখতে হো, দিল মে উতর কর দেখো না।’ কুমার শানু, আশা ভোঁসলে। কিন্তু ভালো কথা কানে যায় না। তাই প্যান্ডেলে চেহারাই দেখা হতো। কিন্তু সেই চেহারা একটা নির্দিষ্ট টাইপের হতে হবে, নাহলেই বাতিল। সমাজ শিখিয়ে দিয়েছে, কোন চেহারা সিটি খাবে, কোনটা আওয়াজ। সে ছেলেই হোক বা মেয়ে।এবার আসল গল্পে আসি।
মেরি অ্যান। অনেকের কাছেই ছিলেন দুনিয়ার ‘কুৎসিততম’ মহিলা। নিষ্ঠুরতা, কটূক্তির শিকার হয়েও এই ‘রূপ’-কে হাতিয়ার করেই চার সন্তানকে প্রতিপালন করেছেন তিনি। জন্মগতভাবে মেরি অ্যান এরকম দেখতে ছিলেন না। অসুখে তাঁর ওই অবস্থা হয়েছিল। তাঁর ঘটনা আজকের দিনেও বহু মহিলাকে অনুপ্রাণিত করতে বাধ্য।
ইংল্যান্ডের নরহ্যামে ১৮৭৪ সালে জন্মেছিলেন মেরি অ্যান। আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই বেড়ে উঠেছিলেন তিনি। পাড়া- প্রতিবেশীরা তাঁর রূপের প্রশংসা করত। যদিও সেসবে খুব একটা গুরুত্ব দিতেন না তিনি। আট ভাইবোনের সংসারে কীভাবে আর্থিক সুরাহা হবে সেই চিন্তা তাঁর মাথায়। তাই কম বয়সেই রোজগার শুরু করতে হয় তাঁকে। নার্সের চাকরি নেন তিনি। ১৯০৩ সালে বিয়ে হয় টমাস বিভাব নামে এক ব্যক্তির সঙ্গে। তাঁদের চারটি সন্তানও হয়। যদিও বিয়ের পর থেকেই নানারকম শারীরিক সমস্যা দেখা দিতে থাকে তাঁর। কখনও গাঁটে, পেশীতে ব্যথা তো কখনও মাইগ্রেন। যদিও নিজের কাজ, সন্তান সামলাতে গিয়ে নিজের শরীর নিয়ে ভাববার মতো সময় তাঁর ছিল না। ওই সব শারীরিক সমস্যা সামলে নিলেও যখন নতুন করে আরেক সমস্যা শুরু হয় তখন ডাক্তারের কাছে যেতেই হয়। সমস্যা ছিল মুখের হাড় অস্বাভাবিকভাবে বাড়তে থাকা। ডাক্তার পরীক্ষা করে জানান, মেরি অ্যানের অসুখের নাম ‘অ্যাক্রোমেগ্যালি’। এই অসুখে শরীরে অতিরিক্ত মাত্রায় হরমোন নিঃসৃত হয়। এই কারণেই হাড়, পেশি এবং অঙ্গপ্রত্যঙ্গ অস্বাভাবিক ভাবে বাড়তে থাকে। সেই সঙ্গে পেশিতে তীব্র যন্ত্রণা এবং মাথাব্যথাও হয়। এখন এই অসুখের চিকিৎসা থাকলেও অতদিন আগে ছিল না।
এরপর তাঁর জীবনে আসে আরেক বিপদ। বিয়ের পর মাত্র এগারো বছরের মাথায় মেরি অ্যানের স্বামী মারা যান। কীভাবে সংসার চালাবেন বুঝে উঠতে পারেন না। আচমকাই নজরে পড়ে খবরের কাগজে দেওয়া বিজ্ঞাপন- পৃথিবীর ‘কুৎসিততম’ মহিলা খোঁজার প্রতিযোগিতা হচ্ছে। জিতলে নগদ অর্থ পাওয়া যাবে। বিন্দুমাত্র দেরি না করে সেই প্রতিযোগিতায় অংশ নেন। জিতেও যান। তাঁর এই খেতাব জয়ের পর আমেরিকার এক সার্কাস দল তাঁকে আমন্ত্রণ জানান সেখানে কাজ করার জন্য। সার্কাসের জোকারদের মতো তাঁর কাজ ছিল সবাইকে হাসানো। তিনিও রাজি হয়ে যান। সবাইকে হাসালেও মেরি অ্যান নিজে যে কী মানসিক যন্ত্রণা ভোগ করছিলেন তাঁর খোঁজ পাননি কেউ। তাঁর চেহারাকে বিদ্রূপ করার জন্য কিছু চিকিৎসক প্রতিবাদ জানিয়েছিলেন, বলেছিলেন একজন অসুস্থ ব্যক্তিকে নিয়ে এভাবে মজা করা অন্যায়। তা সত্ত্বেও মেরি অ্যানের শো চলেছিল তাঁর জীবনের শেষ দিন পর্যন্ত।
এবার আর চেহারা নয়, মানুষটাকে দেখি। কেলে, নাটা,রোগা, মোটু, টেকো, ল্যাংড়া,কানাই, নিমাই, মোষ, ভাল্লুক বলার আগে, মানুষটাকে চিনি। হয়তো আমাদের নিজেরও এমন কোনো নাম আছে যা আমরা জানি না।
PrevPreviousThe Crazy Pavement: A Cocktail Journey to Poet-Hood
Nextএমবিবিএস পরীক্ষায় পাস করার জন্য ঘুষNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

August 10, 2026 No Comments

৩ আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

August 10, 2026 No Comments

দক্ষিণ মহারাষ্ট্রের একটা remote জায়গায় থাকতে গিয়ে দেখি হোটেলের ক্যান্টিনে পশ্চিমবঙ্গ থেকে অন্তত তিনজন কাজ করছে, তার মধ্যে chief cook এসেছে নদিয়া জেলা থেকে। একটি

দু’মিনিটের নীরবতা

August 10, 2026 No Comments

  সরকারি স্বাস্থ্য বিভাগের থেকে নির্দেশিকা বেরিয়েছে, আজ রবিবার, যেদিন সরকারি স্বাস্থ্য বিভাগের অধিকাংশ দফতর ছুটি থাকে, সেদিন অভয়ার স্মৃতিতে দু’মিনিট নীরবতা পালন করতে। স্বাস্থ্য

আসুন, বিচারহীনতার বিরুদ্ধে আবারও পথে নামি।

August 9, 2026 No Comments

আবারও একটা ৯ই আগস্ট। আরও একটা বছর। তবু অভয়ার বিচার আজও অধরা। দুই বছর পেরিয়ে গেলেও আজও সি.বি.আই.-এর চার্জশিট নেই। নতুন এস.আই.টি. গঠিত হয়েছে, কিন্তু

অন্ধ যেমন আইন, আমরাও তেমনি নাছোড় ।। স্মরণে অভয়া…দেখা হবে ধর্মতলা ৯ আগস্ট ২০২৬

August 9, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

Sangrami Gana Mancha August 10, 2026

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

Dr. Amit Pan August 10, 2026

দু’মিনিটের নীরবতা

Dr. Tamonash Bhattacharya August 10, 2026

আসুন, বিচারহীনতার বিরুদ্ধে আবারও পথে নামি।

West Bengal Junior Doctors Front August 9, 2026

অন্ধ যেমন আইন, আমরাও তেমনি নাছোড় ।। স্মরণে অভয়া…দেখা হবে ধর্মতলা ৯ আগস্ট ২০২৬

Abhaya Mancha August 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

659896
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]