Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্ক্রাব টাইফাস কি খুব নতুন রোগ?

Screenshot_2023-10-05-23-26-07-26_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • October 6, 2023
  • 7:28 am
  • One Comment

সংবাদমাধ্যমের কল্যাণে এখন স্ক্রাব টাইফাসের নাম অনেকেই শুনে ফেলেছেন। অথচ, কয়েক বছর আগেও, এই রোগের নাম জনসাধারণ তো বটেই, চিকিৎসকদেরও একটা বড় অংশের কাছে বেশ অপরিচিত ছিল। প্রতি বছরই বর্ষার সময় এই রোগের প্রাদুর্ভাব বাড়ে। এ বছরও প্রচুর সংখ্যক স্ক্রাব টাইফাসের রোগী দেখা যাচ্ছে। অনেক বাচ্চাই বেশ অসুস্থ হয়ে পড়ছে। হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করার প্রয়োজন হচ্ছে। যদিও ডেঙ্গি নিয়ে যতখানি আলোচনা হয়, স্ক্রাব টাইফাস নিয়ে সেরকম সচেতনতা এখনো গড়ে ওঠেনি।

★স্ক্রাব টাইফাস কি খুব নতুন রোগ?

না, একেবারেই তা নয়। চলুন, ইতিহাসের পাতায় চোখ রেখে একটু পিছিয়ে যাই। এই রোগের প্রথম বর্ণনা পাওয়া যায় চীনে। যীশুখ্রিষ্টের জন্মেরও ৩১৩ বছর আগে। নেপোলিয়নের বাহিনীর একটা বড় অংশ এই টাইফাস জ্বরে ধ্বংস হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন প্রায় আঠারো হাজার সৈন্য এই রোগের কবলে পড়েন। এখন বছরে প্রায় এক বিলিয়ন মানুষ এই জীবাণু দ্বারা সংক্রামিত হন এবং এক মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত হন। ভারত, নেপাল, চিন, তিব্বত, পাকিস্তান, আফগানিস্তান, রাশিয়া, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া, তাইওয়ান ইত্যাদি দেশ মিলে এই রোগের সাথে সম্পর্কিত কুখ্যাত ‘শুশুগামুশি ত্রিভুজ’ গঠন করে।

★রোগটা কী?

এবার রোগটা সম্পর্কে জেনে নেবো। ওরিয়েন্সিয়া শুশুগামুশি নামে এক ধরনের অন্তঃকোষীয় পরজীবী সংক্রমণে এই রোগ হয়। এক ধরনের ‘মাইট’ এই রোগ ছড়ায়। মাইটের লার্ভা রোগ বয়ে নিয়ে যায়। মাইট চোখে দেখা মুশকিল। আকারে মাত্র ০.২-০.৪ মিমি। জুন থেকে নভেম্বর মাসের মধ্যে মাইট ডিম পাড়ে। এই সময়েই রোগের বাড়বাড়ন্ত হয়।

মাইটের লার্ভা কামড়ানোর ৬-২০ দিন (গড়ে ১০ দিন) পরে রোগলক্ষণ প্রকাশ পায়। কামড়ানোর জায়গায় প্রথমে একটু উঁচু গুটিমত র‍্যাশ, পরে পোড়া ঘায়ের মত ‘এস্কার’ তৈরি হয়। আমাদের বাদামী বা কালো চামড়ায় অনেক সময়ই এস্কার লুকিয়ে থাকে, বোঝা যায় না। সবক্ষেত্রে এস্কার হয়ও না। জীবাণু শরীরে প্রবেশের পরে সংশ্লিষ্ট রোগলক্ষণগুলি দেখা যায়- উচ্চ তাপমাত্রা, মাথা ব্যথা, র‍্যাশ, গায়ে ও পেটে ব্যাথা, বমি, যকৃত ও প্লীহা বৃদ্ধি, ফুসফুস, হৃৎযন্ত্র ও মস্তিষ্কের প্রদাহ, বুকে-পেটে জল জমে যাওয়া, লসিকা গ্রন্থি (মূলত কুঁচকির) ফুলে যাওয়া ইত্যাদি। অনেকক্ষেত্রে শ্রবণক্ষমতা হ্রাস পেতে পারে।

★কোনও পরীক্ষা করে রোগ ধরা যায়?

এবার পরীক্ষানিরীক্ষায় আসি। মূল রোগ নির্ণয় স্ক্রাব টাইফাস আইজিএম এবং ওয়েল-ফেলিক্স এই দুটি পরীক্ষা দিয়ে করা হয়। পিসিআর পরীক্ষাতেও ধরা পড়তে পারে। তাছাড়া অন্যান্য রক্ত পরীক্ষায় অ্যালবুমিন কমে যাওয়া, যকৃতের উৎসেচকের পরিমান বাড়া, অণুচক্রিকার সংখ্যা কমে যাওয়া  ইত্যাদি বিশেষ গুরুত্বপূর্ণ। চিকিৎসার থেকে অনেক বেশি জটিল রোগ নির্ণয়। রোগ ধরা পড়তেই অনেক দেরি হয়ে যায়।

★চিকিৎসা কী?

মূল চিকিৎসা ডক্সিসাইক্লিন, অ্যাজিথ্রোমাইসিন, ক্লোরামফেনিকল, রিফামপিসিন ইত্যাদি ওষুধ ব্যবহার করে করা যায়। সাথে শরীরের যে অঙ্গ আক্রান্ত হচ্ছে, তার জন্য প্রয়োজনীয় চিকিৎসা লাগবে। যদিও যত্রতত্র এবং যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহারের ফলে চিকিৎসা করা ক্রমশ কঠিন হয়ে উঠছে।

★রোগ প্রতিরোধের উপায় কী?

এবারে রোগ প্রতিরোধ সম্পর্কে বলি। মূলত ঝোপঝাড়পূর্ণ এলাকায় এই রোগের প্রাদুর্ভাব হয়। বন্য ইঁদুর বা অন্য বন্য জন্তু থেকে রোগ ছড়ায়। পারলে ঝোপঝাড় এড়িয়ে চলুন। জীবিকার প্রয়োজনে যদি যেতেই হয় পুরোহাতা জামা, গ্লাভস ব্যবহার করুন। কীটপতঙ্গ দূর করার রাসায়নিক স্প্রে করুন।

পোকা কাটার মত দাগ, র‍্যাশ, সেইসাথে উচ্চ-তাপমাত্রা দেখলেই সতর্ক হোন। যে কোনও জ্বর বেশ কিছুদিন প্রাথমিক চিকিৎসায় সাড়া না দিলে স্ক্রাব টাইফাসের ব্যাপারে সতর্ক হ’তে হবে। এই মরশুমে এমনিতেই ডেঙ্গির প্রাদুর্ভাব হয়। স্ক্রাব টাইফাসের সাথে অনেক সময়েই ডেঙ্গিকে আলাদা করা মুশকিল হয়ে যায়। চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজেরাই অ্যান্টিবায়োটিক কিনে খাওয়া শুরু করবেন না।

PrevPreviousRemembering Dr. Sthabir Dasgupta – Who Lived among People and Raised Questions Against Power
Nextবর্ষার রোগ-জ্বালা ৫Next
4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
আশিস নবদ্বীপ
আশিস নবদ্বীপ
2 years ago

খুব ভালো সময়োপযোগী লেখা। ধন্যবাদ।

0
Reply

সম্পর্কিত পোস্ট

শব্দে জব্দ

September 13, 2026 No Comments

বিজ্ঞান ও পরিবেশ আন্দোলন: পশ্চিমবঙ্গে সিপিআইএমের গণ সংগঠন ‘ বিজ্ঞান মঞ্চ ‘ ছাড়াও বেশ কিছু বিজ্ঞান সংগঠন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিজ্ঞান বিষয়ে মাঠে ময়দানে নেমে

শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো

September 13, 2026 No Comments

পৃথিবীতে আপাতত একটাই কাজ বাকি আছে। শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো। আমরা আবার প্রকাশনীর পক্ষ থেকে পুজোয় বুক স্টল করি। রাগ করবেন না প্লিজ৷ রোজ

ত্রাণ কাজ নেপালে

September 13, 2026 No Comments

নেপালের বন্যাদুর্গত অঞ্চলগুলোর মধ্যে নুয়াকোট জেলার কিষ্পাং গাঁওপালিকা সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। গতকাল লালী গুরাস সমুহ এবং শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের প্রতিনিধিদলের পক্ষ থেকে এই

পুজো মণ্ডপের আশেপাশে, সামনে পেছনে, কাছে, দূরে প্রচুর দোকান হোক

September 12, 2026 No Comments

এক স্বঘোষিত বাবার নিরামিষ ভক্ষণের নিদান শুনে এবং আমিষ ভোজী বাঙালিকে পাষন্ড ফাসন্ড গাল শুনে কাল থেকে মাথাটা এমন গরম হয়ে গেসলো যে গুছিয়ে কিছু

বিচারহীন ২৫ মাস।। অভয়া ও অভয়াদের বিচারের দাবিতে আমরা অনড়

September 12, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

শব্দে জব্দ

Bappaditya Roy September 13, 2026

শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো

Dr. Aindril Bhowmik September 13, 2026

ত্রাণ কাজ নেপালে

Doctors' Dialogue September 13, 2026

পুজো মণ্ডপের আশেপাশে, সামনে পেছনে, কাছে, দূরে প্রচুর দোকান হোক

Dr. Samudra Sengupta September 12, 2026

বিচারহীন ২৫ মাস।। অভয়া ও অভয়াদের বিচারের দাবিতে আমরা অনড়

Abhaya Mancha September 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675000
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]