Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্ট্রোক সম্পর্কে আর কোনও ভুল ধারণা নয়

FB_IMG_1698915925522
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • November 3, 2023
  • 7:04 am
  • No Comments

২৯ অক্টোবর ছিল বিশ্ব স্ট্রোক দিবস

স্ট্রোক নিয়ে বেশ কিছু ভুল ধারণা অনেকের মধ্যে রয়ে গেছে। আজ বিশ্ব স্ট্রোক দিবসে দেখে নেওয়া যাক কী ভ্রান্ত ধারণা আছে আর সত্যিটাই বা কী?

স্ট্রোক শুধু বয়স্কদেরই হয়
একথা ঠিক, বয়স বাড়লে এই সমস্যার ঝুঁকি বাড়ে।তবে এখন ১৮ থেকে ৬৫ সব বয়সেই স্ট্রোকের ঝুঁকি বাড়ছে। ওবিসিটি ও হাই ব্লাড প্রেসারের সমস্যা এখন কম বয়সেই দেখা দেওয়ায় কম স্ট্রোকের সংখ্যাও বাড়ছে।

স্ট্রোক খুব একটা সাধারণ সমস্যা নয়
ভুল ধারণা। এখন এই সমস্যা যথেষ্টই বাড়ছে। মৃত্যুহারও উপেক্ষা করার মতো নয়।

স্ট্রোক হার্টে হয়
স্ট্রোক হয় মস্তিষ্কে। মস্তিষ্কে থাকা স্নায়ুকোষ যাকে বলে নিউরন সেগুলো বাঁচিয়ে রাখার জন্য পুষ্টি, অক্সিজেন দরকার। আর রক্তের মাধ্যমে তা পৌঁছয়। যদি রক্ত জমাট বাধার জন্য বা রক্ত নালীর কোনও সমস্যার জন্য নিউরনে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। নিউরন গুলো মারা যায়। তখনই হয় স্ট্রোক।

স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব নয়
ভুল। ইন্টারন্যাশনাল স্ট্রোক স্টাডি থেকে জানা যায়, ৯০% ক্ষেত্রে স্ট্রোকের কারণ হল হাই ব্লাড প্রেসার, ডায়াবেটিস ও ওবিসিটি। এসব থেকে দূরে থাকলেই স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব।

স্ট্রোকের কোনও চিকিৎসা নেই
বেশিরভাগ স্ট্রোক ইস্কিমিক, যা রক্ত জমাট বাধার কারণে হয়। এর চিকিৎসা সম্ভব। স্ট্রোকের লক্ষণ দেখা দেওয়ার ৪-৫ ঘন্টার মধ্যে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসায় পুরো সুস্থ হওয়া সম্ভব।

স্ট্রোকের সাধারণ লক্ষণ হল ব্যথা
ইস্কিমিক স্ট্রোকের মাত্র শতকরা ৩০ ভাগ ক্ষেত্রে মাথার যন্ত্রণা থাকে। কাজেই ব্যথা হবেই এমন কোনও কথা নেই। স্ট্রোকের উপসর্গ হিসেবে দেখা দিতে পারে কোনও একদিক অসাড় হয়ে যবলতা, একদিকে দুর্বলতা, ডাবল ভিশন, কী করণীয় বুঝতে না পারা, সমন্বয়ের অভাব এবং কারও কথা বুঝতে অসুবিধা হওয়া। এই সবের যে কোনও উপসর্গ দেখা দিলেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া দরকার।

স্ট্রোক বংশগত নয়
আসলে হাই ব্লাড প্রেসার, ডায়াবেটিস বা ওবিসিটির সঙ্গে বংশগতির একটা সম্পর্ক আছে। সেই অর্থে স্ট্রোকের সঙ্গে বংশগতির সম্পর্ক আছে। এছাড়া কিছু বিরল সমস্যা যেমন কার্ডিয়াক টিউমার, রক্ত জমাট বাধার সমস্যা এবং রক্তনালীর অস্বাভাবিকতা যা স্ট্রোকের জন্য দায়ী তাও বংশগত হয়।

স্ট্রোকের উপসর্গ দূর হলে আর কোনও চিকিৎসার দরকার হয় না
আচমকা স্ট্রোকের অস্থায়ী উপসর্গ দেখা দিলে তাকে বলে ট্রান্সইয়েন্ট ইস্কিমিক অ্যাটাক। এর সঙ্গে স্ট্রোকের তফাৎ হল ট্রান্সইয়েন্ট ইস্কিমিক অ্যাটাকে রক্তনালী খারাপ হওয়ার আগেই তা ঠিক হয়ে যায়। যদিও অনেক সময়ে ট্রান্সইয়েন্ট ইস্কিমিক অ্যাটাক হওয়ার সাত দিনের মধ্যে স্ট্রোক হওয়ার খুব আশঙ্কা থাকে। কাজেই যে কোনও উপসর্গ দেখলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।

ধূমপানের অভ্যাস স্ট্রোকের জন্য দায়ী নয়
ভুল ধারণা। স্ট্রোকের জন্য বিশেষত অল্প বয়সীদের ক্ষেত্রে অনেকাংশেই দায়ী হল ধূমপান। ইস্কিমিক ও হেমারেজিক দু ধরনের স্ট্রোকই ডেকে আনতে পারে ধূমপানের অভ্যাস।

স্ট্রোক থেকে সুস্থ হতে কয়েক মাস সময় লাগতে পারে।
বেশিরভাগ সময়ে কয়েক মাসে সুস্থ হয়ে উঠলেও কখনও কখনও সুস্থ হতে বছর দুয়েকও লাগতে পারে। তবে শরীরচর্চা ও অন্যান্য থেরাপির সাহায্যে অনেক দিন পর্যন্ত সুস্থ থাকা যায়।

অনুলিখন: শ্যামলী বন্দোপাধ্যায়

PrevPreviousহাসপাতালের জার্নাল: হসপিটাল রিজেক্টেড
NextJoint Platform of Doctors, WB writes to the Chief MinisterNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

August 2, 2026 No Comments

প্রতিবেদকের সামান্য কথাঃ পড়াশুনার সময় পড়াশুনা করা হল না। অনিশ্চিত জীবন ছেড়ে অনেক বিলম্বে কর্মজীবনে প্রবেশ। চাকরির সুবাদে জেলা থেকে জেলান্তর। উত্তর, দক্ষিণ ও রাঢ়

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

August 2, 2026 No Comments

(এই চিঠিটি দেওয়া হয়েছে ৩০ জুলাই ২০২৬-এ) রায়গঞ্জের নামী স্কুল সারদা বিদ্যা মন্দির (বাংলা মিডিয়াম) স্কুলের তরফে এই চিঠিটি দেওয়া হয়েছে – “বিদ্যালয়ের আচার্য-আচার্যা, প্রাক্তন

দুই পাগলের গপ্পো – দ্বিতীয় পর্ব

August 2, 2026 No Comments

আজ যে পাগলের কথা বলবো তিনি সত্যিই এক আজব পাগল। জন্মসূত্রে ভারতীয় নন, তবে তাঁর কাণ্ডকারখানা এই ভারতের মাটিকে ঘিরে। ইনি হলেন ক্যারন রন্সলে (

ভবিষ্যতই বলবে, এটা masterstroke ছিল না beginning of the end!!

August 1, 2026 No Comments

সত‍্যিই অভাবনীয়। কিন্তু যদি ভেবে থাকেন এটা সরকারের বিরাট পরাজয়, খুব ভুল করবেন। দাবা খেলায় যেমন দরকারে কোনো বড় পিসও sacrifice করা হয়, ধরে নিন

হাসপাতালে নিরাপদ, ভয়হীন কাজের পরিবেশের জন্য সরকার দায়বদ্ধ হোক

August 1, 2026 No Comments

কর্মক্ষেত্রে নিরাপত্তা, ভয়হীন কাজের পরিবেশ অভয়া আন্দোলনের এক গুরুত্বপূর্ণ দাবি। বিগত বছরগুলোতে আমরা দেখেছি বারবার নিজেদের কর্মক্ষেত্রে, হাসপাতালে নিগৃহীত হতে হয়েছে চিকিৎসক – নার্স –

সাম্প্রতিক পোস্ট

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

Bappaditya Roy August 2, 2026

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

Dr. Jayanta Bhattacharya August 2, 2026

দুই পাগলের গপ্পো – দ্বিতীয় পর্ব

Somnath Mukhopadhyay August 2, 2026

ভবিষ্যতই বলবে, এটা masterstroke ছিল না beginning of the end!!

Dr. Amit Pan August 1, 2026

হাসপাতালে নিরাপদ, ভয়হীন কাজের পরিবেশের জন্য সরকার দায়বদ্ধ হোক

West Bengal Junior Doctors Front August 1, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

657464
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]