Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

গল্প হলেও সত্যি

Screenshot_2024-03-06-08-44-06-46_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • March 6, 2024
  • 8:44 am
  • No Comments
ঘটনা-১
ডাক্তারঃ আপনার রিপোর্ট বলছে, আপনার কোনো শুক্রাণু নেই। আর অপারেশন করে শুক্রাণু পাওয়ারও সম্ভাবনা নেই। আপনাদের অপশনস হল, ডোনার স্পার্ম ব্যবহার করা বা দত্তক নেওয়া।
স্ত্রীঃ দত্তক নিলে বাচ্চাটা তো তাহলে আমাদের হল না।
স্বামীঃ আমরা দত্তকই নেব, কত লোকই তো নিচ্ছে। কী ঠিক বলেছি তো? আর আমাদের বাচ্চা তোমাকেই তো মা বলে ডাকবে। স্ত্রী মুখ নিচু করে ঘাড় নাড়লো। হ্যা কি না ঠিক বোঝা গেল না।
ঘটনা-২
ডাক্তারঃ আপনার প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর হয়েছে। মানে ডিম্বাশয়ে আর ডিম্বাণু অবশিষ্ট নেই। অন্য কোনো কম বয়সী মহিলার ডিম্বাণুর সঙ্গে আপনার স্বামীর শুক্রাণু মিলিয়ে ভ্রূণ তৈরি করতে হবে। এতে আপত্তি থাকলে দত্তক নিতেও পারেন।
স্ত্রীঃ ডোনার নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমাদের একজনের জিন তো আমাদের সন্তানের মধ্যে থাকবে।
স্বামী এক দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে আছে। এ চোখের ভাষা বোঝার মতো কোনো চ্যাপ্টার আমাদের ডাক্তারি পড়ার সিলেবাসে নেই।
ঘটনা-৩
স্ত্রীঃ ডাক্তারবাবু আমি ১৫ বছরের একমাত্র মেয়েকে হারিয়েছি। এ শোক কোনোদিন ভোলার নয়। তবু যদি একবার মা হতে পারতাম!
ডাক্তারঃ এই বয়সে মা হলে আপনার জীবনের ঝুঁকি আছে। ভদ্রলোক উঠে দাঁড়ালেন। তাঁর শরীরের ভাষা বলছে, তিনি আর কাউকে হারাতে রাজি নন।
ঘটনা-৪
ডাক্তারঃ স্যরি, এবারও রেজাল্ট নেগেটিভ। পরের বার…
স্বামীঃ ডাক্তার তুমি অনেক করেছো। আর পরের বার নয়। একটা জায়গায় থামতেই হবে।
স্ত্রীঃ ঠিকই দাদা, আমরা দুজনেই দুজনকে নিয়ে খুব খুশিতে আছি। কিছু আশপাশের লোকজন আমাদের এই ভালো থাকাটা ঠিক বুঝতে পারে না। আমাদের নয়, অনাদের চিকিৎসার প্রয়োজন।
সবকিছু কেন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি।
ঘটনা-৫
শাশুড়িঃ আমি জানি দোষ আমার ছেলের মধ্যে। কিন্তু তুমি আমার বউমার চিকিৎসা কেন করছো না ডাক্তার?
ডাক্তারঃ আপনার ছেলের অনুমতি ও সই ছাড়া আমরা এ ধরনের চিকিৎসা করতে পারি না।
শাশুড়িঃ মা তো ও অন্যভাবেও হতে পারতো। একটা মেয়ের সন্তান না হওয়ার যন্ত্রণা দূর করার থেকে তোমার কাছে আইন বড় হল?
কিন্তু আইনের যে কোনো ফাঁক নেই!
এই সব চরিত্র আমারই আশপাশে আছে। ওদের কথা শুনি, আনন্দ-দুঃখ -হতাশা ভাগ করে নিই, ওরা ঘর থেকে বেরিয়ে গেলেও আলাপচারিতার রেশ রেখে যায়-অল্প কিছুক্ষণের জন্য হলেও নিজের মধ্যে নিজেকে হাতড়ে বেড়াই, কাছের মানুষদের নতুনভাবে চিনতে শিখি।
PrevPreviousগর্ভদান  (Surrogacy)  আইন এবং তার পরিবর্তন প্রসঙ্গে
Nextব্যর্থ প্রেম অথবা, স্বপ্ন আকাশ থেকে নক্ষত্র পতনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

লেনিন দীর্ঘজীবী হোন!

September 2, 2026 No Comments

আচমকাই গুরুপ্রতিম এক অগ্রজ ব্রেখট-এর একখানা কবিতা পড়তে দিলেন। কবিতা বলতে, মূল কবিতার ইংরেজি অনুবাদ। ১৯৩৪ সালে লেখা কবিতা, সুতরাং বলাই যায় যে আমাকে কবিতা

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

September 2, 2026 No Comments

নাগরিকতাহীন কিংবা দ্বিতীয় শ্রেনীর নাগরিক? ব্রিটিশ সমাজতাত্ত্বিক T.H. Marshall নাগরিকত্বের অধিকারকে মূলত তিন ভাগে ভাগ করেছিলেন: নাগরিক অধিকার (Civil Rights) রাজনৈতিক অধিকার ( Political Rights)

রাজ্যের বদলে বাঙালিকে শাসন করতে চাইছে শুভেন্দু সরকার

September 2, 2026 No Comments

“হয় আমরা নয় ওরা” ,যে ভাষায় একজন মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন যে মনে হচ্ছে না তিনি রাজ্যকে শাসন করতে এসেছেন।মনে হচ্ছে, তিনি বাঙালিকে শাসন করতে এসেছেন।গণতন্ত্রে

Rational Medicine: The Culture of Stewardship and the Role of the Physician

September 1, 2026 1 Comment

Published in British Journal of Hospital Medicine  on 18 August 2026 as editorial The significant rise in healthcare costs arising from precision medicine and artificial

সংসদীয় পথই এখানে নীতিহীন রাজনীতির পৃষ্ঠপোষক

September 1, 2026 No Comments

(এক) জ্ঞান হওয়া থেকেই দেখছি পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টি আর কংগ্রেস দলের লড়াই। পঞ্চাশের দশক থেকেই। কংগ্রেসের কোনও মিটিং মিছিল ছোটবেলায় কখনও দেখেছি বলে মনে পড়েনা।

সাম্প্রতিক পোস্ট

লেনিন দীর্ঘজীবী হোন!

Dr. Bishan Basu September 2, 2026

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

Kanchan Sarker September 2, 2026

রাজ্যের বদলে বাঙালিকে শাসন করতে চাইছে শুভেন্দু সরকার

Parichay Gupta September 2, 2026

Rational Medicine: The Culture of Stewardship and the Role of the Physician

Dr. Rahul Mukherjee September 1, 2026

সংসদীয় পথই এখানে নীতিহীন রাজনীতির পৃষ্ঠপোষক

Dipak Piplai September 1, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672275
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]