২৫ শে মে গায়ক চিকিৎসক অনির্বাণ দত্তের মৃত্যুকে ঘিরে যে অসঙ্গতিগুলো দেখা যায় তার তদন্ত দাবি করেছিল অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, সার্ভিস ডক্টরস ফোরাম এবং ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম।
২৯ শে মে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের এক প্রতিনিধি দল বহরমপুরে গিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পুলিশ আধিকারিকদের বক্তব্য ছিল যে এই অসঙ্গতিগুলি নিয়ে কোন ব্যক্তি অনুষ্ঠানিকভাবে এফ আই আর না করলে পুলিশের পক্ষে ক্রিমিনাল ইনভেস্টিগেশন শুরু করা সম্ভব না।
২ রাম জুলাই রাতে কলকাতা থেকে বহরমপুর গিয়ে এফ আই আর করলেন অনির্বাণের প্রাক্তন স্ত্রী ডা শর্মি চ্যাটার্জী।
ময়নাতদন্ত না করানো, মেডিকেল কলেজে নিয়ে না যাওয়া, হোমিওপ্যাথ ডাক্তারকে দিয়ে বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ার আগের সময়ে মৃত্যু সার্টিফিকেট এবং তাড়াহুড়ো করে মৃতদেহের সৎকার– এই বিষয়গুলির উল্লেখ রয়েছে ডা চ্যাটার্জির অভিযোগে।
৩ রা জুলাই থেকে পুলিশি তদন্ত শুরু হয়েছে। আশা করা যায় অনির্বাণ দত্তের মৃত্যুকে ঘিরে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা এবার কাটবে, যদি কোন অন্যায় হয়ে থাকে তাহলে অন্যায়কারী শাস্তি পাবে।











