চটিটা মুখ থেকে নামিয়ে
আর একবার গেয়ে উঠুন আমি বাংলার গান গাই
আর একবার, বেশি না আর মাত্র একবার
হাহাকার করে উঠুন, হৃদি ভেসে যায় অলকানন্দা জলে…
না, আপনাকে গোয়ের্নিকা আঁকতে বলছি না,
অন্তত সোমনাথ জয়নুলের ছবির জলছাপ আঁকুন
আপনাকে নিয়ে এই রকম প্রচুর লেখা যায়
লিখব না। আপনার সে যোগ্যতা নেই।
নির্দল? থাকতেই পারেন,
অরাজনৈতিক থাকবেন না প্লিজ।
ওটা কামোফ্লেজ।
খেলা হবে।
আপনি যে খেলাটা খেলছেন… খেলেই চলেছেন
খেলাটা দিব্যি বোঝা যাচ্ছে।
আমরা আশায় আছি, খেলা হবে

ইন্ডিয়ান রোড কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নয়
১৮৮৫ সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরী হয় – একথা এমনকি ডিপ-স্টেটের পে-রোলে থাকা ইতিহাসবিদরাও আমাদের জানতে দিয়েছিলেন। ঘটনা এতই পুরোনো যে এমনকি মোহনদাসজিও তখন প্রাপ্তবয়স্ক








