Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

“অভয়া” – এক কল্পকাহিনি 

Oplus_131072
Dr. Jayanta Bhattacharya

Dr. Jayanta Bhattacharya

General physician
My Other Posts
  • January 6, 2025
  • 8:49 am
  • 7 Comments

অতঃপর দেশের রাজা-রানী (রূপকার্থে) নির্বিঘ্নে, নিরুত্তাপ এবং নিরুদ্বিগ্ন চিত্তে, প্রসন্ন হৃদয়ে কালাতিপাত করিতে লাগিলেন…। দুষ্ট লোক ধরা পড়িয়াছে। কোটাল উহাকে পাকড়াও করিয়াছে। কারাগারে নিক্ষিপ্ত হইয়াছে। এবার বিচারালয়ে উহার বিচার হইবে। সাজা তো হইবেই।

সবাই হরিদ্ধ্বনি কর। উদ্বাহু হইয়া আনন্দ প্রদর্শন কর। এ ধরা কলুষমুক্ত হইবে। বিচারালয়ের উপরে বিচারালয়। তাহার উপরে সর্বোচ্চ বিচারালয়। সর্বত্র দুষ্ট লোককে চিনিয়া ফেলা হইয়াছে – কোন সন্দেহের অবকাশ নাই।

কিছু মেধাসম্পন্ন, গোঁয়ারগোবিন্দ এবং বিচার-প্রার্থী যুবকযুবতী কিছুদিনের জন্য স্বল্পস্থায়ী জনরোল তৈরি করিয়াছিল বটে, তবে তাহাতে নগর কোটাল, ন্যায়ালয় বা রাজা-রানী কেহই বিচলিত হন নাই। তেল খাওয়া যন্ত্রের মতো মসৃণভাবে সমগ্র বিষয়টি নিতান্ত মসৃণভাবে সুচারুরূপে সম্পন্ন করিয়াছে। রাজা-উজির-মন্ত্রী-সান্ত্রী-কোটাল-ন্যায়ালয় সবাই তাহাদের কাজ সুসম্পন্ন করিয়াছে – পারস্পরিক ঘনিষ্ঠ ও সুসংবদ্ধ যোগাযোগ রক্ষা করিয়া।

কমলাকান্তের কথা

শ্রীভীষ্মদেব খোশনবীস লিখিয়াছেন – “অনেকে কমলাকান্তকে পাগল বলিত। সে কখন্ কি বলিত, কি করিত, তাহার স্থিরতা ছিল না। লেখাপড়া না জানিত, এমন নহে … কিন্তু সে বিদ্যায় অর্থোপার্জ্জন হইল না … আসল কথা এই, সাহেব সুবোর কাছে যাওয়া আসা চাই।”

কমলাকান্ত একবার বাজারে গিয়াছিল। তাহার মধ্যে “বিচারের বাজার”ও ছিল। কমলাকান্ত উহার দপ্তরে লিখিয়াছে – “বিচারের বাজারে গেলাম – দেখিলাম সেটা কসাইখানা। টুপি মাথায়, শামলা মাথায় – ছোট বড় কসাইসকল, ছুরি হাতে গোরু কাটিতেছে। মহিষাদি বড় বড় পশুসকল শৃঙ্গ নাড়িয়া ছুটিয়া পলাইতেছে; – ছাগ মেষ এবং গোরু প্রভৃতি ক্ষুদ্র পশুসকল ধরা পড়িতেছে … আমি সেলাম করিয়া পলাইলাম।”

কমলাকান্ত বিদায় লইবার আগে জানাইয়াছিল – “তখন আমি একায় এক সহস্র – এখন আমি একায় আধখানা। কিন্তু একার এত বন্ধন কেন? যে পাখীটি পুষিয়াছিলাম – কবে মরিয়া গিয়াছে – তাহার জন্য আজিও কাঁদি; যে ফুলটি ফুটাইয়াছিলাম – কবে শুকাইয়াছে তাহার জন্য আজিও কাঁদি; যে জলবিম্ব, একবার জলস্রোতে সূর্যরষ্মি সম্প্রভাত দেখিয়াছিলাম – তাহার জন্য আজিও কাঁদি।”

আমরাও যে কাঁদি, “অভয়া”! বিচারের বাজারে যে হুলস্থুল কাণ্ড। কিন্তু তোমার বিচার কোথায়?

হ য ব র ল

সজারুটা ভয়ানক কাঁদতে লাগল, ‘হায়, হায়! আমার পয়সাগুলো সব জলে গেল! কোথাকার এক আহাম্মক উকিল দলিল খুঁজে দিলে পায় না।”

ন্যাড়াটা এতক্ষণ আড়ষ্ট হয়ে ছিল, সে হঠাৎ বলে উঠল, ‘কোনটা শুনতে চাও? সি যে – বাদুড় বলে রে ও ভাই সজারু – সেইটে? সজারু ব্যস্ত হয়ে বলল, ‘হ্যাঁ হ্যাঁ, সেইটে, সেইটে।”

অমনি শেয়াল আবার তেড়ে উঠল, ‘বাদুড় কি বলে? হুজুর, তাহলে বাদুড়গোপালকে সাক্ষী মানতে আজ্ঞা হোক।’

কোলা ব্যাঙ গাল গলা ফুলিয়ে হেঁকে বলল, ‘বাদুড়গোপাল হাজির?’

সবাই এদিকে ওদিকে তাকিয়ে দেখল, কোথাও বাদুড় নেই। তকন শেয়াল বয়ল, ‘তাহলে হুজুর, ওদের সক্কলের ফাঁসির হুকুম হোক।’ কুমির বল, ‘তা কেন? এখন আমরা আপিল করব?’

প্যাঁচা চোখ বুজে বলল, ‘আপিল চলুক, সাক্ষী আনো।’ …

শেয়াল জিজ্ঞেস করল, ‘তুমি মোকদ্দমার কিছু জান?’ হিজবিজবিজ্ বলল, ‘তা আর জানি নে? একজন নালিশ করে, তার একজন উকিল থাকে, আর একজনকে আসাম থেকে নিয়ে আসে, তাকে বলে আসামী, তারও একজন উকিল থাকে। এক-একদিকে দশজন সাক্ষী থাকে। আর একজন জজ থাকে, সে বসে বসে ঘুমোয়।’ …

তখন সবাই বলল, ‘ঐ যা! আসামী তো কেউ নেই।’ তাড়াতাড়ি ভুলিয়ে-ভালিয়ে ন্যাড়াকে আসামী দাঁড় করান হল। ন্যাড়াটা বোকা, সে ভাবল আসামীরাও বুঝি পয়সা পাবে, তাই সে কোন আপত্তি করল না।

তোতাকাহিনী

সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, “খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেহ রাখে না।”

কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, “ভাগিনা, এ কী কথা শুনি।”

ভাগিনা বলিল, “মহারাজ, সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন স্যাকরাদের, পণ্ডিতদের, লিপিকরদের, ডাকুন যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে।”

জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন, আর তখনি ভাগিনার গলায় সোনার হার চড়িল। …

পাখিটা মরিল। কোন্‌কালে যে, কেউ তা ঠাহর করিতে পারে নাই। নিন্দুক লক্ষ্মীছাড়া রটাইল, “পাখি মরিয়াছে।”

ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, “ভাগিনা, এ কী কথা শুনি।”

ভাগিনা বলিল, “মহারাজ, পাখিটার শিক্ষা পুরা হইয়াছে।”

রাজা শুধাইলেন, “ও কি আর লাফায়।”

ভাগিনা বলিল, “আরে রাম! ”

“আর কি ওড়ে।”

“না।”

“আর কি গান গায়।”

“না।”

“দানা না পাইলে আর কি চেঁচায়।”

“না।”

রাজা বলিলেন, “একবার পাখিটাকে আনো তো, দেখি।”

পাখি আসিল। সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন, সে হাঁ করিল না, হুঁ করিল না। কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খস্‌খস্‌ গজ্‌গজ্‌ করিতে লাগিল।

বাহিরে নববসন্তের দক্ষিণহাওয়ায় কিশলয়গুলি দীর্ঘনিশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল।

উপসংহার

আমাদেরও পাখীটি তাহার কর্মস্থলে নিরাপদ খাঁচার মধ্যে মরিয়াছে। শুধু মরে নাই, ধর্ষিতা এবং দৃশ্যমানভাবে নির্যাতিতা হইয়াছে। “আমরা বিচার চাই” বলিয়াছিলাম। বলিয়াছিলাম “বিচার দাবী করি”। কাহার কাছে? বধির, দৃষ্টি ও হৃদয়হীন রাষ্ট্র নামক যন্ত্রটির কাছে? সভ্যসমাজে জনতার আদালতে বিচার হয়না। একেবারেই কাম্যও নয়। শুধু জনরোল, জনোচ্ছাসের প্লাবন হয়তো ইহা সম্ভব করিলেও করিতে পারে। সেই সঙ্গীত কী ধ্বনিত হয় আমাদের মনে?

আহ্বান, শোনো আহ্বান আসে মাঠ ঘাট বন পেরিয়ে,

দুস্তর বাধা প্রস্তর ঠেলে বন্যার মতো বেরিয়ে।

যুগসঞ্চিত সুপ্তি দিয়েছে সাড়া

হিমগিরি শুনল কি সূর্যের ইশারা।

যাত্রা শুরু উচ্ছল রোলে, দুর্বার বেগে তটিনী,

উত্তাল তালে উদ্দাম নাচে মুক্ত শত নটিনী।

এ শুধু সুপ্ত যে নবপ্রাণে জেগেছে রণসাজে সেজেছে

অধিকার অর্জনে, আহ্বান ॥

অন্তর্জলী যাত্রা

আলো ক্রমে আসিতেছে। এ নভোমণ্ডল মুক্তাফলের ছায়াবৎ হিম নীলাভ। আর অল্পকাল হইলে রক্তিমতা প্রভাব বিস্তার করিবে, পুনর্বার আমরা, প্রাকৃতজনেরা, পুষ্পের উষ্ণতা চিহ্নিত হইব। ক্রমে আলো আসিতেছে।

“অভয়া”র জন্য বাঁচিয়া থাকিবার এই রসদটুকু যেন আমরা না হারাই। যেন বি

স্মরণে না যায়। তুমি ঘুমোও সাথী, আমরা প্রহর জাগি।

 

PrevPreviousসত্য সন্ধানে আর জি কর
Nextপেশেন্টরা সঙ্গে থেকেই যায়…Next
4 3 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
7 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
DILIP DESARKER
DILIP DESARKER
1 year ago

Exceptional, excellent

0
Reply
Dr.Nihar Ranjan Mandal
Dr.Nihar Ranjan Mandal
1 year ago

Appropriate

0
Reply
Abhibhusan Majumdar
Abhibhusan Majumdar
1 year ago

চুপ উন্নয়ন ও বিকাশ চলছে, রাবড়ি দিয়ে শুরু করকে গাঁও তে কত লোক স্রেফ লটকে ঝড়ে গেল, বন্ডের ভান্ডার থেকে কৃষি খামার রাজপথে শেষ হলো গাগৈ থেকে ফোঁড়া দেবতার থানে মাথা ঠেকালো। এখন ইসকন এপিসোড চলছে সারদা দেবী থেকে নেতাজী সুভাষ এঘাট সে ঘাট হয়ে জয় মা কালী বলে বিলীন হয়ে ২৬ । এতো ঘটনায় অভয়া কোল্যাটারাল ডেমেজ।

0
Reply
অরিন্দম
অরিন্দম
1 year ago

মন খারাপ করা লেখা, তবে এক্ষেত্রে যেটা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের কাছেই বিচার প্রার্থনা করা হয়েছে। আমাদের স্বাভাবিক একটি প্রত্যাশা থাকে যে দেশের সরকার অন্তত নিরপেক্ষ থাকবেন বিশেষ করে যেখানে মানুষের জীবন এবং নিরাপত্তার বিষয় জড়িত। সেটা হল না। এ এক অদ্ভুত ধরণের সিস্টেম ফেলিওর।
তবে হাল ছাড়া চলবে না ।

0
Reply
Totai Guha Roy
Totai Guha Roy
1 year ago

অধিকার অর্জনে আহ্বান।
উপযুক্ত অনবদ্য

0
Reply
NABIN PAL CHOWDHURY
NABIN PAL CHOWDHURY
1 year ago

Asadharon lekha.

Aaj to dekhchi jei rokhhok sei vokhhok.
Bichar byabostha, sikhha, sastha sob tolanite thekeche.

Last edited 1 year ago by NABIN PAL CHOWDHURY
0
Reply
Soumya Chakraborty
Soumya Chakraborty
8 months ago

Excellent. Khub valo laglo sir.

0
Reply

সম্পর্কিত পোস্ট

লেনিন দীর্ঘজীবী হোন!

September 2, 2026 No Comments

আচমকাই গুরুপ্রতিম এক অগ্রজ ব্রেখট-এর একখানা কবিতা পড়তে দিলেন। কবিতা বলতে, মূল কবিতার ইংরেজি অনুবাদ। ১৯৩৪ সালে লেখা কবিতা, সুতরাং বলাই যায় যে আমাকে কবিতা

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

September 2, 2026 No Comments

নাগরিকতাহীন কিংবা দ্বিতীয় শ্রেনীর নাগরিক? ব্রিটিশ সমাজতাত্ত্বিক T.H. Marshall নাগরিকত্বের অধিকারকে মূলত তিন ভাগে ভাগ করেছিলেন: নাগরিক অধিকার (Civil Rights) রাজনৈতিক অধিকার ( Political Rights)

রাজ্যের বদলে বাঙালিকে শাসন করতে চাইছে শুভেন্দু সরকার

September 2, 2026 No Comments

“হয় আমরা নয় ওরা” ,যে ভাষায় একজন মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন যে মনে হচ্ছে না তিনি রাজ্যকে শাসন করতে এসেছেন।মনে হচ্ছে, তিনি বাঙালিকে শাসন করতে এসেছেন।গণতন্ত্রে

Rational Medicine: The Culture of Stewardship and the Role of the Physician

September 1, 2026 1 Comment

Published in British Journal of Hospital Medicine  on 18 August 2026 as editorial The significant rise in healthcare costs arising from precision medicine and artificial

সংসদীয় পথই এখানে নীতিহীন রাজনীতির পৃষ্ঠপোষক

September 1, 2026 No Comments

(এক) জ্ঞান হওয়া থেকেই দেখছি পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টি আর কংগ্রেস দলের লড়াই। পঞ্চাশের দশক থেকেই। কংগ্রেসের কোনও মিটিং মিছিল ছোটবেলায় কখনও দেখেছি বলে মনে পড়েনা।

সাম্প্রতিক পোস্ট

লেনিন দীর্ঘজীবী হোন!

Dr. Bishan Basu September 2, 2026

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

Kanchan Sarker September 2, 2026

রাজ্যের বদলে বাঙালিকে শাসন করতে চাইছে শুভেন্দু সরকার

Parichay Gupta September 2, 2026

Rational Medicine: The Culture of Stewardship and the Role of the Physician

Dr. Rahul Mukherjee September 1, 2026

সংসদীয় পথই এখানে নীতিহীন রাজনীতির পৃষ্ঠপোষক

Dipak Piplai September 1, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672166
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]