Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

তেতো এবং তিমির তলাপাত্রের অপমৃত্যু

Screenshot_2020-03-10-23-31-21-14
Dr. Koushik Lahiri

Dr. Koushik Lahiri

Dermatologist
My Other Posts
  • March 11, 2020
  • 8:31 am
  • One Comment

তিমির তলাপাত্রের সঙ্গে আমার পরিচয় প্রায় সিকি শতাব্দির, সেই যখন প্রথম ডাক্তারি প্র্যাক্টিস শুরু করি। আমার দেড়তলার সেই চেম্বারের নীচে তিমিরদার একটা স্টেশনারি দোকান ছিল।

আসা-যাওয়ার পথে দৃষ্টি ও স্মিত হাস্য বিনিময়, আর ক্কচিত-কদাচিৎ দু-চারটি আবহাওয়া নিয়ে ভাবনাহীন কথার বেশি কোনো দিনই এগোয়নি। তার একটা কারণ যদি আমার বাস বা ট্যাক্সি ধরার তাড়া, অন্য কারণটা হল তিমিরদার আয়তন এবং ওজনগত অসুবিধা।

ঐ স্বল্পপরিসরের সিঁড়ি ভেঙ্গে একশো তেরো কেজির মানুষটির পক্ষে আমার দেড়তলার সেই চেম্বার অবধি আসা খুব কষ্টকর ছিল।

তা একদিন ব্যতিক্রম ঘটল।

রোগীপত্তর শেষ, বেরোনোর তোড়জোড় করছি, এমন সময় হাঁচড়া-পাচড় করে, কোনক্রমে ঐ পনেরোটি সিঁড়ি ভেঙ্গে তিমিরদার আবির্ভাব।

ঈষৎ সংকোচের সঙ্গে তাঁর ব্যক্তিগত প্রত্যঙ্গটি দেখালেন। দেখলাম ছত্রাকের ভয়ংকর সংক্রমণ। ডায়াবেটিস রোগীদের খুব বেশি হতে দেখা যায়।

-ব্লাড সুগারটা কবে করিয়েছেন?

-ব্লাড সুগার? আমার?

আকাশ থেকে পড়লেন তিমিরদা। বেশ মজাই পেলেন মনে হল।

-কোনও চান্সই নেই। কেন জানেন?

-কেন?

অর্জুন গাছের ছাল। চোখ বুজে, প্রায় ঘনাদার ভঙ্গিতে উচ্চারণ করলেন তিমিরদা।

-কাল আপনাকে এনে দেখাবো। রোজ ঘুম থেকে উঠে খাই। সাথে এক কোয়া রসুন। নো সুগার, নো কোলেস্টেরল।

-বাঃ খুব ভালো। কবে লাস্ট ব্লাড টেস্ট করিয়েছেন?

-আমি? কখনো করাইনি। কারণ আমার ওসব নেই। তিমিরদার ঐ প্রব্লেম আত্মবিশ্বাস আমার প্রায় চিকিৎসাশাস্ত্রের ওপর থেকেই বিশ্বাস সরিয়ে আনছিল।

-তাও করে নিন। একবার করে রাখা ভালো।

-ওকে। বলছেন যখন। তবে কাল আপনাকে অর্জুন গাছের ছাল্টা টেস্ট করাবো। পৃথিবীর সবচেয়ে তেতো বস্তু। ও জিনিস সঙ্গে থাকলে, ডায়াবেটিস নো চান্স।

পরদিন আর ওনাকে কষ্ট দিইনি। চেম্বার শেষে আমিই গিয়েছিলাম ওনার দোকানে। পকেট থেকে বার করে কাগজ আর প্লাস্টিকের মোড়ক খুলে একটি কালচে-খয়েরি জিনিস বার করে, সাবধানে একটু ভেঙ্গে আমাকে খেতে বললেন।

-এর বেশি পারবেন না। অসম্ভব তেতো।

অনিচ্ছা সত্ত্বেও জিভে ঠেকিয়ে দেখলাম। ঈষৎ তিতকুটে, বিশ্রী বিস্বাদে মুখ ভরে গেল। তাও মুখে সপ্রশংসা হাসি ফুটিয়ে বললাম,- বাঃ, বেশ তেতো তো! আর আপনার ব্লাড রিপোর্ট কোথায়?

-ওটা করা হয়নি, করব।

আরো দিন পনেরো গড়িমসি করে অর্জুন-ভক্ত তিমিরদা রক্ত পরীক্ষা করিয়েছিলেন এবং তারপর তাঁর সেই ভক্তি চটকে যায়।

আজ চব্বিশ বছর পরও দিব্যি মনে আছে, তিমিরদার ফাস্টিং সুফার এসেছিল তিনশো উনচল্লিশ আর পিপি চারশো বাহান্ন।

ভদ্রলোক মারা গিয়েছিলেন এর কয়েক বছর পর। অনিয়ন্ত্রত ব্লাড সুগার থেকে হওয়া কিডনি ফেলিওরে। স্রেফ অপমৃত্যু।

এবার আসি নিমের কথায়। বৈজ্ঞানিক নাম অ্যাজাডিরাচটা ইন্ডিকা। আয়ুর্বেদ মতে এর ওষধি গাছের ডাল, পাতা, রস সবই নাকি কাজে লাগে।

কাজে কতখানি লাগে বলতে পারবো না, কারণ আমি আয়ুর্বেদ শাস্ত্র পড়িনি। যখন মানুষ গুহাবাসী ছিল, তখন এই ধরনের গাছপালাই ছিল মানুষের সম্বল। বিজ্ঞান না হলেও বিশ্বাস সম্মত চিকিৎসার আধার।

কয়েকটি মারাত্মক ভুল ধারণার কথা বলব-

১. ডায়াবেটিস বা বহুমূত্র রোগী রোজ সকালে ১৫-২০ টি নিমপাতা চিবিয়ে খেলে উপকার পাবেন অথবা ৫-৬ চামচ নিমপাতার রস। আসল তথ্য হল রক্তে শর্করা বৃদ্ধি পায়, প্যাংক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিনের সঠিক মাত্রার না নিঃসরণের জন্য, অনুপস্থিত রিসেপ্টারগুলির গোলযোগের জন্য, কার্বোহাইড্রেটপূর্ণ খাবার থেকে। মিষ্টি খেলেই যে শর্করা বাড়বে তার কোনও মানে নেই। তাই করলা, নিম, অর্জুন গাছের ছালে ভরসা করলে কোনও দিন ডায়াবেটিস কমবে না। তিমির তলাপাত্রের দশা হবে।

২. নিমপাতা সেদ্ধ করে স্নান করলে খোসপাঁচড়া সেরে যায়—আদৌ নয়, বরং সংক্রমণ বেড়ে যেতে পারে।

৩. নিমের পাতা বেটে মাথায় লাগালে উকুনও  সারে না।

৪. নিমের পাতা খেলে বা লাগালে কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া মরে না, বরং সঠিক চিকিৎসা বিলম্বিত হয়ে মারাত্মক আকার নিতে পারে।

৫. ত্বকের চুলকানিতেও নিম বা অন্য কোনো ধরনের তেতোর কোনও বিজ্ঞান-প্রমাণিত প্রভাব নেই।

তাই অর্জুন গাছের ছাল, করলা, চিরতার রস বা নিমপাতার ওপর নির্ভর করে তিমির তলাপাত্রের মতো আত্মহত্যার পথে যাবেন না। এটা একুশ শতক। প্রস্তর যুগ নয়। আর ভুল ধারণা ও কুসংস্কার সমার্থক।

PrevPreviousহেমন্ত
Nextরোগটার নাম হাঁপানিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
DEBKUMAR HALDAR
DEBKUMAR HALDAR
6 years ago

চিকিৎসা সম্পর্কিত এই ধরনের মিথ ভাঙাটা খুব জরুরি। প্রতিদিন বিকল্প চিকিৎসার ফেরিওয়ালাদের খপ্পরে পড়ে ধনেপ্রাণে মারা পড়ছে হাজার হাজার মানুষ। এ হচ্ছে এক অর্থে ঠান্ডা মাথায় খুন। আপনারা যে মানুষের এই অবৈজ্ঞানিক ধ্যানধারণা ভাঙার কাজে সচেষ্ট হয়েছেন, এ জন্য আপনাদের সাধুবাদ জানাই।

0
Reply

সম্পর্কিত পোস্ট

হকার

May 24, 2026 1 Comment

কয়েকদিন আগে এক ফেসবুক বন্ধু একটা পোষ্ট করেছিলেন – শিয়ালদহ এবং অন্যান্য স্টেশন চত্বরে হকার সরিয়ে দেওয়ার জন্য নাকি মধ্যবিত্ত মানুষজন খুব খুশি হয়েছেন। শিক্ষিত,

মাফিয়া

May 24, 2026 No Comments

১৯৪৩ সালে সিসিলি জয় করাটা মিত্রপক্ষের কাছে খুব জরুরি ছিল। জেনারেল প্যাটনের নেতৃত্বে অপারেশন হাস্কি নামের একটা অভিযান চালানো হয়। এই অভিযানে জয় লাভের জন্য

গগন মুখুজ্যের মোহর প্রথম পর্ব

May 23, 2026 No Comments

পুবের আকাশে আলতাপাটি শিমের রঙ ধরা মাত্র আরম্ভ হয়ে যায় বাস্তু গোলাপায়রাদের বকবকম। বারবাড়ির ঠাকুরদালানের পঙ্খের কাজ করা খাঁজগুলোয় ঘাড় গুঁজে রাত কাবার করে দেয়

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

May 23, 2026 1 Comment

হান্টিংটনের সভ্যতার সংঘাতের তত্ত্ব পন্ডিতদের বিতর্ক সভা আর পরিভাষা কন্টকিত পুঁথির পাতার বাইরে কতটা ছড়িয়েছিল সন্দেহ আছে| এই ভুবনের ভার যাদের করতলে,  মেঘের আড়াল থেকে

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

May 23, 2026 2 Comments

১. কলকাতার কোল ঘেঁষে যেমন বিধাননগর উপনগরী, মুম্বাইয়ের ঠিক তেমনিই নবি মুম্বাই। একেবারে শুরুতে অবশ্য ডাকা হতো নিউ মুম্বাই নামে,পরে ইংরেজি নিউ শব্দের মারাঠিকরণ করে

সাম্প্রতিক পোস্ট

হকার

Kanchan Sarker May 24, 2026

মাফিয়া

Dr. Samudra Sengupta May 24, 2026

গগন মুখুজ্যের মোহর প্রথম পর্ব

Dr. Sukanya Bandopadhyay May 23, 2026

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

Debashish Goswami May 23, 2026

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

Somnath Mukhopadhyay May 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624876
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]