Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কবি-গায়ক প্রতুল মুখোপাধ্যায়ের জীবনাবসান

IMG-20250215-WA0074
Dr. Punyabrata Gun

Dr. Punyabrata Gun

General physician
My Other Posts
  • February 16, 2025
  • 6:46 am
  • 6 Comments

ছাত্র সংগঠন করার সময় বারবার গাওয়া হতো তাঁর গান ‘মুক্ত হবে প্রিয় মাতৃভূমি সেদিন সুদূর নয় আর…’। কমিউনিস্টদের যেমন ‘জাগো জাগো সর্বহারা…’, তেমনই সমাজ পরিবর্তনকামী গণতান্ত্রিক ছাত্র-ছাত্রীদের কাছে ছিল প্রতুলদার এই গান।

যখনই কোন বাধা-বিপত্তি পেরিয়ে এগোতে হয়েছে, অনুপ্রেরণা জুগিয়েছে, জোগায় আজও ‘কিসের বাধা সাহসী মন…’

যে মানুষটার গান আসলে আমাদের আন্দোলনেরই গান, তিনি আমাদের কাছ থেকে অনেক দূরে সরে গেছিলেন ২০০৭ পরবর্তী সময়ে। আজ যখন এসএসকেএম হাসপাতালে কবি গায়ক প্রতুল মুখোপাধ্যায় প্রয়াত হলেন তখন তাঁর কয়েক দশকের সাথীদের থেকে তিনি অনেক দূরে।

১৯৪২ সালের ২৫ শে জুন অবিভক্ত ভারতের অবিভক্ত বাংলায় বরিশালে জন্ম প্রতুল মুখোপাধ্যায়ের। বাবা প্রভাত চন্দ্র মুখোপাধ্যায় সরকারি স্কুলের শিক্ষক, মা বাণী মুখোপাধ্যায়। দেশভাগের সময় সপরিবারে পশ্চিমবঙ্গে চলে আসেন।

কম বয়স থেকেই কবিতায় সুর দিতেন প্রতুল। তাঁর কোন প্রথাগত সংগীত শিক্ষা ছিল না, নিজের হৃদয় নিঃসৃত আবেগকে সুর ও কথার মেলবন্ধনে বেঁধে ফেলতে পারতেন তিনি। অসংখ্য গান সৃষ্টি করেছেন তিনি। চীনের মহানায়ক মাও সে তুং-এর কবিতা বাংলা গানে রূপ নিয়েছে তাঁর কলমে।
প্রাতিষ্ঠানিক পড়াশোনা প্রেসিডেন্সি কলেজে স্ট্যাটিস্টিকস বিভাগে। চাকরি করেছেন ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উচ্চ পদে।

প্রতুল মুখোপাধ্যায়ের জনপ্রিয় এলবামের মধ্যে রয়েছে পাথরে পাথরে নাচে আগুন, যেতে হবে, ওঠো হে, ইত্যাদি। বাদ্যযন্ত্র ছাড়া খালি সুরেলা গলায় গাইতেন প্রতুল।

সারা জীবন যাঁর কেটেছে ন্যায্য গণ আন্দোলনের সঙ্গে, স্বাভাবিকভাবেই ২০০৭-এ অন্য অনেক পরিবর্তনকামী বুদ্ধিজীবীর মত তিনিও যুক্ত হন সিঙ্গুর নন্দীগ্রামের ভূমি রক্ষা আন্দোলনে। যাঁরা ভূমি রক্ষা আন্দোলনের সমর্থনে এগিয়ে এসেছিলেন তাঁদের সবাই কিন্তু পরিবর্তনের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নেননি। প্রতুল বেছে নিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিজীবী বাহিনীর অন্যতম হয়ে উঠেছিলেন তিনি। দূরত্ব বেড়েছিল পুরানো বন্ধুদের সঙ্গে।

ব্যক্তিগত কথায় আসি। আমার বাবা অতীন্দ্রমোহন গুণ যখন প্রেসিডেন্সি কলেজে স্ট্যাটিসটিক্স অধ্যাপনা করতে ঢুকেছেন তখন ছাত্র হিসেবে পেয়েছিলেন প্রতুলদাকে। প্রতুলদার সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল আমার। আমার সংগঠন শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ যখন ২০০২ এর ১লা মে চেঙ্গাইলে শ্রমিক কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করল তখন প্রতুলদা গিয়েছিলেন আমার বাবার সঙ্গে।

সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে বারবার একসাথে পথে হেঁটেছি। প্রতুলদার দুটি ফ্ল্যাট, একটি কাঁকুড়গাছিতে যেখানে স্বামী স্ত্রী থাকতেন, অন্যটি কেষ্টপুরে। নিঃসন্তান দম্পতি ঠিক করেছিলেন কাঁকুড়গাছির ফ্ল্যাট মেডিকেল সার্ভিস সেন্টারকে দেবেন আর কেষ্টপুরের ফ্ল্যাট শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগকে। প্রতুলদার রাজনৈতিক অবস্থানের কারণে আমাদের পক্ষে নেওয়া সম্ভব ছিল না।

প্রতুলদার বৃহদন্ত্রে ক্যান্সারের কথা শুনেছিলাম। যখন এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন, তখন কথা বলেছি শল্যচিকিৎসকের সঙ্গে, ঘটনাচক্রে যে আমার পিডিয়েট্রিক সার্জারি শিক্ষকের পুত্র।

আজ যখন প্রতুলদা মারা গেলেন তখন আমি উত্তরবঙ্গে। অবশ্য কলকাতায় থাকলেই যে শেষ দর্শনে যেতাম এমনটা নয়। যে মানুষের গানে ব্যবস্থা বদলের লড়াইয়ে অনুপ্রেরণা পেয়েছি তাঁর শেষযাত্রায় শোষক রাষ্ট্রের রাষ্ট্রীয় সম্মান আমাদের কাছে বড়ই বেমানান।

১৫ই ফেব্রুয়ারী, ২০২৫

PrevPreviousদেখো আমি বলছি মাম্মি ……
Nextআমরা আছি  প্রতুলদার সঙ্গে, যে প্রতুলদা একদিন মৃত্যুঞ্জয়ী সাহসে সঞ্জীবিত করেছেন আমাদেরNext
5 3 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
6 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Pragati Sengupta
Pragati Sengupta
1 year ago

যথার্থ লিখেছেন। এমন সংগ্রামী চেতনার মতাদর্শী রাষ্ট্রের কাছে বিকিয়ে গেলে সংগ্রাম এর আসলে ক্ষতি হয়। সেই ক্ষতি সত্যিকারের সংগ্রামে আজীবন থেকে যাওয়া মানুষের কাছে সত্যি আফসোশের, অভিমানের।

0
Reply
Gopa Mukherjee
Gopa Mukherjee
1 year ago

প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণের পর যত গুলো লেখা পড়লাম তার মধ্যে এই লেখাটি সব চেয়ে তথ্যনিষ্ঠ। নির্মোহ ঋজুতা আর বলিষ্ঠতা ডঃ গুণের সব লেখার অন্যতম বৈশিষ্ট্য। এই লেখাও তার ব্যতিক্রম নয়।

0
Reply
অমিত ভট্টাচার্য
অমিত ভট্টাচার্য
1 year ago

Punyabrotobabur লেখাটা পড়ে খুব ভাল লাগল। তিনি প্রতুল মুখোপাধ্যায়ের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকের কথাই তুলে ধরেছেন।
একটা ঘটনার কথা বলি। 1990s এর কোন একদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে আমি PG 2–র class–এ চীন বিপ্লবের Long March পড়ানোর সময় আমার ছাত্র সব্যসাচী চট্টোপাধ্যায় প্রতুল বাবুর গাওয়া মাওযের লেখা Long March গানের record বাজানোর কথা বলে। পরের দিন সেই গানটি আমরা সবাই নতুন করে শুনি–“থাকনা হাজার অযুত বাধা, দীর্ঘ দূর যাত্রায কিসের এ ভয কিসের এ ভয, সাহসী মন লাল ফৌজের…লাফিয়ে হই পার “।
প্রতুল মুখোপাধ্যায় যখন গান গাইতেন, শুধু সুর আর কন্ঠস্বর দিয়ে নয, ভীষণভাবে শরীর দিয়েও গাইতেন। কবীর সুমনের একটা কথা মনে পড়ছে–‘মানুষটির শরীরটাই তো গান’।
প্রতুল মুখোপাধ্যায় এর গানে নকশালবাডী আন্দোলনের প্রভাব স্পষ্ট। একই সঙ্গে নকশালপনথীরাও সেই সব গানের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। “মুক্ত হবে প্রিয় মাতৃভূমি , সেদিন সুদূর নয আর, দেখো লাল সূর্যের আলোয় লাল, পূর্ব সমুদ্রের ওপার”। কারাগারের নকশালপনথী বন্দিরা সেই গান গাইতেন, প্রেরণা পেতেন।
প্রতুল বাবু শেষ জীবনে শিবির পালটেছেন। সেটা আমাদের অনেকের কাছেই বেদনাদাযক। কিন্ত Punyobrata বাবুর মতো আমিও তার ইতিবাচক প্রধান দিকটাই বড় করে দেখবো, মনে রাখবো।
প্রয়াত মানুষটিকে আমার সশ্রদ্ধ নমস্কার আর প্রিয়জনের সমবেদনা জানাই।

0
Reply
Debashish Goswami
Debashish Goswami
1 year ago

Byaktigoto smriticharon ar bostunistho rajnoitik mulyaon e duier ashadharon melbondhon Punya da r lekhay. Gonosongramer erokom ek agropathik andhokar kana golir bnake path haralen ar amrityu sekhan theke firte parlen na e khed sottyi jawar noy.

0
Reply
Indranil Das
Indranil Das
1 year ago

প্রতুল মুখোপাধ্যায়—একটি নাম বা একজন গায়ক নন , তার গান আমাদের বয়েসী যারা তাদের অনেকেরই জীবনের একটি অধ্যায়ের মতো। তাঁর গানের স্রোত ধরে আমরা কলেজ জীবনে ছাত্র আন্দোলনের সাগরে ডিঙ্গা ভাসিয়েছি, বুঝতে শিখেছি অযুত বাধায় কিসের ভয় লাল ফৌজের, ঠিক লাফিয়ে পার হবে। তাই তার গান হয়ে উঠেছিল আমাদের কলেজজীবনের উদ্দীপনা, বামপন্থার আবেগ, প্রতিবাদের ভাষা, পরিবর্তনের স্বপ্ন, মিছিলের সারিতে আমাদের চেতনা মননে পাশাপাশি হাটা বিমূর্ত কমরেড।

কলেজের দিনগুলিতে যখন রক্তে সীসার গতি, ধমনীতে ভিসুভিয়াস — সমাজ পরিবর্তনের স্বপ্নে বিভোর তখন প্রতুলদার গান ছিল আমাদের অস্ত্রের মতো। গানের ভাষা ছিল সাধারণ মানুষের ভাষা, তাঁর সুরে ছিল এক মাদকীয় বিপ্লবী রোমান্টিসিজম। শ্রমিক, কৃষক, ছাত্র যুবদের দের লড়াইয়ে তাঁর গান এক অদ্ভুত শক্তি জোগাত। লাল পতাকার তলে দাঁড়িয়ে গাওয়া প্রতুলদার গান ছিল এক বিশেষ অনুভূতি।

সময়ের পরিক্রমায় প্রতুল মুখোপাধ্যায় নিজের রাজনৈতিক অবস্থান বদলেছেন। কিন্তু তবুও কি তাঁর গান বদলেছে? গান কি দলবদল করতে পারে? তাঁর কণ্ঠ থেকে উঠে আসা প্রতিটি লাইন, প্রতিটি সুর আসলে যাঁদের জন্য, যাঁদের স্বপ্ন ও সংগ্রামের কথা বলে, তাঁরা তো বদলায়নি! আজও যখন কোনো মিছিলের কণ্ঠে প্রতুলের গান ধ্বনিত হয়, তখন বোঝা যায়—এই গান শুধু শিল্পীর নয়, এই গান এক ঐতিহ্য, যা প্রজন্ম থেকে প্রজন্মে, হাত থেকে হাতে, আন্দোলনের আগুনের মধ্যে দিয়ে বয়ে চলে। এছাড়াও একবার যে গান জনতার হয়ে ওঠে, তা আর কখনও ব্যক্তিগত থাকে কি?

জানিনা প্রতুলদা ভয় , স্বার্থ, মরণোত্তর গান স্যালুট বা কোন স্লোগান দিতে গিয়ে তার নৌকো বদলেছিলেন কিন্তু আমার অনুমান তিনি মনে মনে নিশ্চই উপলব্ধি করতে পারতেন ক্ষেপা মোষকে উস্কে চ্যালেঞ্জ জানাতে পারে একমাত্র লাল নিশানটাই। প্রতুলদার সঙ্গে সহচার্য ও বিরোধিতার বা ভালোবাসা ও দূরত্বের থিসিস – এন্টি থিসিস এর দ্বান্দ্বিকতা আছে থাকবে- কিন্তু তার গান স্বাধীন পাখির মতো পুবের আকাশে লাল সূর্যের বার্তা নিয়ে ডানা মেলে উড়ে বেড়াবে গণআন্দোলনের ঢেউয়ের মাথায় , বলে যাবে,

” ঝিঙে বেচো পাঁচ সিকেতে, হাজার টাকায় সোনা
বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচোনা।
ঘরদোর বেচো ইচ্ছে হলে, করব নাকো মানা
হাতের কলম জনম দুখী, তাকে বেচোনা।”

0
Reply
Swapan panda
Swapan panda
1 year ago

পুণ্যব্রতবাবুর লেখাটি, প্রতুল মুখোপাধ্যায় এর জীবন, রাজনীতি ও শিল্পচর্চার একেবারে যথার্থ মূল্যায়ন।

0
Reply

সম্পর্কিত পোস্ট

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে ……(৫ ও ৬)

July 19, 2026 3 Comments

এক সময় খবরের কাগজের অনেক খবরের ভিড়ে ছোট্ট কয়েক কলমের কিছু বিজ্ঞাপন থাকতো যার শিরোনাম — নিরুদ্দিষ্টের প্রতি পত্র অর্থাৎ বাড়ি থেকে হারিয়ে যাওয়া মানুষের

এই হল মোদির ভারত!

July 19, 2026 1 Comment

একদিকে দিল্লির যন্তর মন্তরে – প্রচন্ড গরমে, খোলা আকাশের নিচে বসে আছে দেশের লক্ষ লক্ষ বিক্ষুব্ধ ছাত্রদের কণ্ঠস্বর হয়ে শত শত ছাত্রছাত্রী। যাঁদের জীবন যৌবন

Najma’s Bitto and Bitto’s Najma

July 19, 2026 No Comments

Najma’s Bitto Sometimes, or rather many times, memories, thoughts and experiences lie quietly tucked into a forgotten corner of the mind’s closet for years together,

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আজ শুধু একটি রাজনৈতিক দাবি নয়

July 18, 2026 No Comments

এই মুহূর্তে গোটা দেশ ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মগ্ন। অথচ ঠিক এই সময়েই দেশের রাজধানী দিল্লিতে ১৮ দিনের অনশনের পর প্রায় নিঃশব্দে মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে

July 18, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে ……(৫ ও ৬)

Somnath Mukhopadhyay July 19, 2026

এই হল মোদির ভারত!

Parichay Gupta July 19, 2026

Najma’s Bitto and Bitto’s Najma

Dr. Vikas Bajpai July 19, 2026

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আজ শুধু একটি রাজনৈতিক দাবি নয়

West Bengal Junior Doctors Front July 18, 2026

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে

Abhaya Mancha July 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

651816
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]