Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ফ্রেঞ্চ ফ্রাইজ়, ফ্রেঞ্চ লিভ, ফ্রেঞ্চ কিসের পরে এবারে ফ্রেঞ্চ জোক (বিশুদ্ধ ভারতীয়)

mid-day-meal-2
Dr. Sukanya Bandopadhyay

Dr. Sukanya Bandopadhyay

Medical Officer, Immuno-Hematology and Blood Bank, MCH
My Other Posts
  • March 27, 2025
  • 6:25 am
  • No Comments
মাননীয় কেন্দ্রীয় সরকার বাহাদুরের (পড়ুন বীরকেশরী ভারতপুঙ্গব প্রধানমন্ত্রীর) দৃষ্টিগোচর হয়েছে যে বর্তমান বিদ্যালয়গামী প্রজন্ম, যাদের বয়স আট-দশ-বারো-চোদ্দ, তারা নাকি স্থূলতার শিকার হয়ে পড়ছে।
কারণ অতিমাত্রায় জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, ভাজাভুজি, অস্বাস্থ্যকর তৈলাক্ত খাবার ইত্যাদি।
সরকারের এই পর্যবেক্ষণ কেবলমাত্র শহরাঞ্চলের মধ্য এবং উচ্চবিত্ত পরিবারভুক্ত শিশুদের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, এই কথার স্পষ্টীকরণ করে সমস্ত সরকার পোষিত স্কুলে নির্দেশ আসছে (বা হয়ত এসেও গিয়েছে), যে সরকারি খরচে চলা মিড ডে মিল প্রকল্পে তেল/স্নেহপদার্থে খরচ ১০ শতাংশ কম করতে হবে। বিকল্প হিসেবে ‘বেকড’ অথবা ‘রোস্টেড’ খাবারের কথা বলা হয়েছে।
সরকারি মিড ডে মিল প্রকল্পে শিশু পিছু বরাদ্দ প্রাথমিক স্তরে ছ’টাকা উনিশ পয়সা এবং উচ্চ প্রাথমিকে ন’টাকা ঊনত্রিশ পয়সা। এই টাকায় খিচুড়ি/সয়াবিন/আধখানা ডিম/আধহাতা লাবড়া ইত্যাদি আর কি কি দেওয়া সম্ভব আমার জানা নেই — আমার দুর্ভাগা দেশের ততোধিক দুর্ভাগা শিক্ষক-বন্ধুরা বিশদে জানাতে পারবেন।
তাঁদের কথা ভেবে আমার কান্না পায়।
আজ থেকে বিশ-বাইশ বছর আগে আমার রাজ্যের এক পিছিয়ে পড়া জেলার, পিছিয়ে পড়া ব্লকের ততোধিক পিছিয়ে পড়া প্রত্যন্ত অঞ্চলের একটি মাধ্যমিক স্কুলের বাচ্চাদের মিড ডে মিল খাওয়ার সাক্ষী হতে হয়েছিল হেলথ ক্যাম্প করতে গিয়ে।
সেই অভিঘাত আজও ভারাক্রান্ত করে তোলে অশ্রুগ্রন্থি।
ভারতের বর্তমান রাষ্ট্রপ্রধান সহ অন্যান্য নেতা মন্ত্রীদের হাত ধরে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক তৈল-বরাদ্দ সংবরণের এমন বিজ্ঞপ্তি জারি করলেও করতেও পারে হয়ত।
কিন্তু আমলারা? যাঁরা শিক্ষিত? যাঁরা সংবেদী? যাঁদের বাস্তবের গা ঘেঁষে চলতে হয়? তাঁরা কেউ প্রধান নেতার এমত ‘অমানবিক’ সিদ্ধান্তের বিরোধিতা করলেন না বা করার প্রয়োজনীয়তাটুকুও অনুভব করলেন না?
ঠাণ্ডা ঘরে থেকে থেকে রক্ত কি এতটাই শীতল হয়ে গিয়েছে তাঁদের, যে অমেরুদণ্ডী সরীসৃপের মতো বুকে হেঁটে চলে রাজনীতি-ব্যবসায়ীদের নিত্য পদলেহন না করতে পারলে বেতন হজম হচ্ছে না?
নাকি সক্কলের মধ্যেই ফরাসি রাণী মেরি আঁতোয়ানেতের ভূত ভর করেছে?
“ওরা রুটি কিনতে পারছে না? তাহলে কেক খাক”!
PrevPreviousমননে অভয়া স্মরণে সলিল
Nextওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর প্রেস বিজ্ঞপ্তিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

August 25, 2026 No Comments

নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলার মনীষী, সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের উপর লাগাতার গৈরিক হামলা ঘটেই চলেছে। বাঁকুড়ার ইন্দাসে সিজেপি-র সমর্থকের বাবাকে বাড়িতে ঢুকে পিটিয়ে মারা,

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

August 25, 2026 No Comments

কাজের চাপে একটা দিন দেরি হয়ে গেল। লেখাটা কাল দেওয়ার ছিল। স্বাস্থ্য দপ্তরের প্রশাসক মানেই যে স্টিরিওটাইপ ছবিটা ভেসে ওঠে সেটা এমন একটা লোকের ছবি

Five Lessons Bacteria Can Teach Humanity

August 24, 2026 No Comments

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

August 24, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেল। সরকার পরিবর্তনও হয়ে গেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ দিক হল, প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ তাদের

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

August 24, 2026 No Comments

‘মুছে দেওয়া’ শাসকের অত্যন্ত প্রিয় অস্ত্র। সময় যায়, শাসকের মুখ পাল্টায়, কিন্তু এই অস্ত্রের ব্যবহার বদলায় না। নিপীড়ন ও দমন-পীড়নের চিহ্ন মুছে দিয়ে মানুষকে ভুলিয়ে

সাম্প্রতিক পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

Parichay Gupta August 25, 2026

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

Dr. Samudra Sengupta August 25, 2026

Five Lessons Bacteria Can Teach Humanity

Satya Sagar August 24, 2026

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

Sangrami Gana Mancha August 24, 2026

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

West Bengal Junior Doctors Front August 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669772
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]