Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর প্রেস বিজ্ঞপ্তি

FB_IMG_1742970675735
Medical College Kolkata Students

Medical College Kolkata Students

Democratic students of the oldest medical college of India.
My Other Posts
  • March 27, 2025
  • 6:28 am
  • No Comments
দীর্ঘ লড়াই এর পর সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে অভয়ার খুন ধর্ষণ মামলা ফিরে আসার পর গতকাল তার প্রথম শুনানি হল। সেই মামলায় মাননীয় বিচারপতি সিবিআইকে প্রশ্ন করলেন, ‘এই তদন্তের কোথাও গিয়ে কি আপনাদের (সিবিআই) মনে হয়েছে যে এটা গণ ধর্ষণের ঘটনা?’। ‘কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে?’ ‘সাজা প্রাপ্ত ব্যক্তিই কি একমাত্র অভিযুক্ত, নাকি আর কেউ আছে?’ এই মুহূর্তে এই মামলায় তদন্তের ক্ষেত্রে সিবিআই কী করছে, তা জানতে চান বিচারপতি। তিনি জানতে চান যে এটা গণ ধর্ষণ নাকি তথ্য প্রমাণ লোপাট সে বিষয়ে সিবিআই কি মনে করছে। পরবর্তী শুনানি ২৮ তারিখ, সেদিন সম্পূর্ণ কেস ডায়রি নিয়ে আসার জন্য সিবিআইকে নির্দেশ দেন তিনি। আমাদের নজর থাকবে ২৮ তারিখ হাইকোর্টের পরবর্তী শুনানির দিকে। গতকালের মতোই অভয়ার বাবা, মার সাথে সিনিয়র ডাক্তাররা সহ আমাদের WBJDF এর লিগ্যাল টিম এর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
এই বিচার প্রক্রিয়ার সূত্রপাত আন্দোলনের আরও একধাপ এগিয়ে যাওয়া বলে WBJDF মনে করে। আমরা এও মনে করি আন্দোলন কে আবার জোরদার করে তোলা প্রয়োজন, যাতে এই নৃশংস ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত প্রত্যেকে যথার্থ শাস্তি পায়।
আমরা আশা রাখছি নিরন্তর লড়াই চালিয়ে গেলে এই বিচার প্রক্রিয়ায় সমস্ত সত্য ধীরে ধীরে সামনে আসবে, আপামর রাজ্যবাসী তথা সকলের মনে সেদিনের অভিশপ্ত নির্মম রাত নিয়ে যে অসংখ্য প্রশ্ন সেই প্রশ্ন গুলো আইনি ভাবে কোর্টের সামনে আসবে ও তদন্তকারী সংস্থা হিসেবে সিবিআই কোর্টে তার উত্তর দিতে বাধ্য হবে।
কে বা কারা করলো? যদি সঞ্জয় রাই একা এই ঘটনা ঘটায় সে বাইরের লোক হয়ে কীকরে খবর পেল যে ভোর চারটের সময় সেমিনার রুমে একজন ঘুমন্ত মহিলা ডাক্তার রয়েছেন? নিরাপত্তারক্ষী সহ সকলের চোখ এড়িয়ে সেখানে পৌঁছল ই বা কী করে? আদৌ সেমিনার রুম ই অপরাধ স্থল তো?
কেন পুলিশ প্রশাসন ও শাসক দল এতো তড়িঘড়ি দেহ দাহ করল মা – বাবা দ্বিতীয় পোস্টমর্টেম চাওয়া সত্ত্বেও?
কেনো এতো MLA, আমলা, পুলিশ কর্তাদের সেদিন উপস্থিতি?
কেনো বাইরের কলেজ, স্বাস্থ্য ভবন, রাজ্য মেডিকেল কাউন্সিলের একাধিক সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ব্যক্তিরা অবাধে প্রবেশ করল, মিটিং করল সেমিনার রুমে সেখান থেকে প্রথম মৃতদেহ উদ্ধার হয় ? ওই বিল্ডিং এ আট তলার অর্থোপেডিক ওটি দীর্ঘকাল বন্ধ থাকার কারণ কী?
১৪ ই আগস্ট কারা আর জি কর ভাঙচুর তাণ্ডব চালালো, তাদের কারা পাঠালো, কেনো পাঠালো, কেনোই বা তারা ভাঙচুরের সময় সেমিনার রুম খুঁজছিল? সিবিআই এতদিন তদন্ত করে এই সমস্ত বিষয় সম্পর্কে কী কী তথ্য জানতে পারল এবং সর্বোপরি তারা সাপ্লিমেন্টারি চার্জশিট কেন এখনও জমা দিতে পারল না এই সব প্রশ্ন গুলো প্রত্যেক মুহূর্তে করতে হবে। ভুলতে দেওয়া চলবে না!
ইতিমধ্যে মনোবিদ মোহিত রনদীপ এর একটি সাক্ষাৎকার সংবাদ মাধ্যমে আসে যেখানে তিনি জানিয়েছেন যে হতভাগ্য অভয়া জুন – জুলাই মাসে তার কাছে মূলত ঘুম না হওয়া সহ নানা সমস্যা নিয়ে মনোবিদের পরামর্শ/ কাউন্সেলিং এর জন্য আসে, এবং সেখানে বিভিন্ন ভাবে তার ডিউটি তে চাপ ইত্যাদি প্রসঙ্গে হাসপাতালের নানা দুর্নীতির কথা, তার প্রতিবাদ করার ফলে কর্তৃপক্ষের রোষের মুখে পড়ার কথা জানায়। তিনি ডায়রি লেখা , কিছু রিলাক্সেশন এক্সারসাইজ সহ বেশ কিছু পরামর্শ তাকে দিয়েছিলেন। আমরা তার সাথে যোগাযোগ করে সমস্ত কথা তার মুখে আবার শুনি এবং জানাই যে তার এই বক্তব্য যদি সত্যি হয়, তাহলে তা গোটা ঘটনার মোটিফ সংক্রান্ত সম্ভাবনার একটা দিক খুলে দিতে পারে। তিনি জানান যে, তিনি প্রয়োজনে আদালতে দাঁড়িয়ও এই কথা গুলো বলতে রাজি। কিন্তু যেভাবে সিবিআই তদন্ত করেছে বা এখনো করছে সেখানে এই মুহূর্তে আইনি ভাবে এটার আদৌ কতটা প্রভিশন আছে সে বিষয়ে আইনজ্ঞদের সাথে আলোচনা চালানো হচ্ছে।
তার সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারটি ( সূত্র : আনন্দবাজার পত্রিকা ) পোস্টে দেওয়া হল। হাইকোর্টের বিচারপতির সিবিআই কে করা প্রশ্নের সারসংক্ষেপ (সূত্র: এই সময় পত্রিকা) ও থাকল।
সাথে রইল ২৩ শে মার্চ শহীদ ভগৎ সিং স্মরণে WBJDF এর উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় সংগঠিত স্বাস্থ্য শিবিরের কিছু ছবি।
সুন্দরবনের গোসাবার সাতজেলিয়া নটবর বিদ্যায়তনে আয়োজিত হয়েছিল এই “অভয়া ক্লিনিক” , এই স্বাস্থ্য শিবিরে প্রায় ৪০০ জন রোগী বিভিন্ন সমস্যা নিয়ে দেখাতে আসেন। অপুষ্টিজনিত নানারকম সমস্যার সাথে রোগীদের মধ্যে অস্টিওআর্থাইটিসের সমস্যা, বিভিন্ন চর্মরোগ, অনিয়ন্ত্রিত রক্তচাপ, পেশাগত নানা রোগ মূলত সমস্যা হিসেবে সামনে আসে। সাধ্যমত এইসমস্ত রোগের ওষুধ দেওয়া হয়। আমরা অভয়ার ন্যায় বিচারের দাবিতে যেমন পথে রয়েছি, সেই সঙ্গে আন্দোলনের ধারাবাহিকতায়, আন্দোলনের চলমান কর্মসূচি হিসেবেই এই ধরনের স্বাস্থ্য শিবিরের কাজ আমরা চালিয়ে যাব।
PrevPreviousফ্রেঞ্চ ফ্রাইজ়, ফ্রেঞ্চ লিভ, ফ্রেঞ্চ কিসের পরে এবারে ফ্রেঞ্চ জোক (বিশুদ্ধ ভারতীয়)
Nextআইন-শৃঙ্খলার আরেকটা মাইলফলক স্থাপন করাই লক্ষ্য?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

September 9, 2026 1 Comment

ভেবেছিলাম চেপে যাব, জানেন? কী দরকার আমাদের এই সব বিষয়ে কথা বলার? কিন্তু তাও না লিখলে, না বললে দিনের শেষে নিজের সামনে দাঁড়ানো যায় না।

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

September 9, 2026 1 Comment

১. আমাদের সাবেক পাড়ায় এক অভিনব পরিবার ছিল। আমরা মজা করে বলতাম – দ্যা গ্রেট লিলিপুট ফ্যামিলি। ঐ বাড়ির‌ই ছেলে নান্টু ছিল আমাদের খেলার সাথী।

নেপালে চিকিৎসা ত্রাণে

September 9, 2026 1 Comment

আমাদের যাত্রাটা শুরু হলো বেশ টান টান উত্তেজনা নিয়ে। যে ট্রেনে নিউ জলপাইগুড়ি যাওয়ার কথা ছিল, ট্রেন ছাড়ার কয়েক ঘন্টা আগে তাতে আমাদের টিকিট ক্যানসেল

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

September 8, 2026 No Comments

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের খুন ও তার অভিঘাতে জন্ম নেওয়া অভয়া আন্দোলনের ফলে এই রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে — সাধারণ মানুষের ক্ষোভ নির্বাচনের

মুছে ফেলা যায় না

September 8, 2026 No Comments

আজ সকালে দেখলাম, দেয়ালের গায়ে সাদা চুন গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা। যে মুখটা এতদিন এই দেয়াল থেকে তাকিয়ে ছিল, যার চারপাশে লেখা ছিল “Peace”, “Paix”,

সাম্প্রতিক পোস্ট

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

Doctors' Dialogue September 9, 2026

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

Somnath Mukhopadhyay September 9, 2026

নেপালে চিকিৎসা ত্রাণে

Piyali Dey Biswas September 9, 2026

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

Abhaya Mancha September 8, 2026

মুছে ফেলা যায় না

Dr. Arjun Dasgupta September 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

674053
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]