Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

 আমার ব্যবহারই আমার পরিচয়

IMG-20200226-WA0021
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • February 28, 2020
  • 6:54 am
  • 2 Comments

আমার বাবা আমার হিরো বা আমার মা পৃথিবীর সেরা মা – আঁকাবাঁকা, ছোট-বড় অক্ষরে, ভুল বানানে, সঙ্গে দুটো ফুলের ছবি, একটা বড় হার্টের ছবি-এমন কার্ড আমি পেয়েছি। আপনিও নিশ্চয়ই পেয়েছেন। সব মা,বাবাই পেয়েছেন। শিক্ষক, পুলিশ, সরকারী কর্মচারি বা দোকানদার- সবার বাচ্চার কাছে তার বাবা, মা-ই সেরা। তাঁদের জীবিকাই পৃথিবীর সেরা জীবিকা।

আমার ছোটবেলার বন্ধু ছিল বিশু। বিশুর বাবা সুমন কাকু সরকারি বাসের কন্ডাকটর। বিশু ছোটবেলায় আমাদের একটা নতুন খেলা শিখিয়েছিল। আমরা জানলার রড ধরে ঝুলতাম আর চেঁচাতাম ‘টিকিট, টিকিট’ বলে। আমাদের দু হাতের আঙুলের মাঝখানে কাগজ ভাঁজ করে রাখতাম, যেমন কন্ডাকটররা টাকা রাখে সেভাবে। একদিন হল কী, পাড়ার বিভূতি জেঠু সাইকেল রিকশা করে বাজার থেকে ফিরছিলেন। রিক্সাওয়ালা ঠিক করে ধরে না রাখার জন্য রিকশাটা নড়ছিল। আর জেঠু নামার সময় ব্যালান্স রাখতে পারছিলেন না। এমন অবস্থায় বিশুর মুখ দিয়ে বেরিয়ে এল, ‘আস্তে লেডিজ কোলে বাচ্চা’। পরদিন সকালে সুমন কাকু পাড়ার মুচির কাছে চপ্পলটা নিয়ে গেছিল পেরেক মাড়তে।

তখন স্কুল বাস ছেড়ে পাবলিক বাসে করে যাতায়াত শুরু করেছি। বাস আস্তে চললে ড্রাইভার, কন্ডাকটরদের বাবা, মাকে নিয়েও কিছু ‘ভদ্রলোক’ গালাগাল দিত। আমার শুনতে খারাপ লাগতো। কারণ সব কন্ডাকটরই তো আমাদের কাছে সুমন কাকু। একদিন বাসে যাওয়ার সময় একজন যাত্রী কন্ডাকটরের মাকে নিয়ে গালাগাল দিলেন। সঙ্গে সঙ্গে উত্তর পেলেন, ‘দেখুন আমরা দুজনেই ভারত মায়ের সন্তান। আপনি নিজের দেশকেও গালি দিলেন আর নিজেকেও’। সেই লম্বা, রোগাটে ছেলেটা আমার কাছে আজও হিরো।

তনুর বাবা দমকলে কাজ করতেন। তনুর কাছ থেকে আমরা শুনতাম ওর বাবার কাজের কথা। একবার উঁচু বাড়িতে কার্নিশে মই বেয়ে উঠে ওর বাবা কীভাবে একটা বাচ্চাকে নামিয়ে এনেছিলেন। কাকু ছিলেন আমাদের ছোটবেলার অরণ্যদেব। তনুও দমকলে কাজ করার স্বপ্ন দেখত। একদিন দেখি আমাদের সেই অরণ্যদেব মাথায় আর চোখে ব্যান্ডেজ বেঁধে ফিরছেন। আমরা ভাবলাম কাকু বিশাল অ্যাডভেঞ্চার করেছেন। আমরা গল্প শোনার জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু তনু পরদিন খেলতে এল না। বেশ কয়েকদিন পরে জানাল, দমকলের গাড়ি দেরি করে যাওয়ার জন্য এলাকার লোকেরা ইঁট ছুড়ে মেরেছিল। কাকু এখন চোখে ভালো দেখতে পাচ্ছেন না। দশ বছর বয়েসেই তনুও ঠিক করে নিল কোনদিন দমকলে কাজ করবে না আর বুঝে গেলো ‘ শালা পাবলিকের ভালো করতে নেই।’

আর আমার পাশের বাড়ির নাড়ু কাকু পুলিশে চাকরি করতেন। বাড়ির সবাই ইস্টবেঙ্গলের সমর্থক হলেও কাকু একা ছিলেন মোহনবাগানের সমর্থক। ১৯৮০ সালের ইস্টবেঙ্গল-মোহনবাগানের সেই কলঙ্কিত খেলা যেখানে ১৬ টা তরতাজা প্রাণ চলে গেছিল সেদিন মাঠে ডিউটি পড়েছিল কাকুর। দর্শকের ছোড়া পাথরে নাক ভেঙে গেছিল। অল্পের জন্য বেঁচে যায় চোখ। কাকুর দুই ছেলে যারা বাবার মতো পুলিশে চাকরি করার স্বপ্ন নিয়ে বড় হয়ে উঠছিল তারা সেই স্বপ্ন দেখা ছেড়ে দেয় চিরদিনের জন্য।

আমাদের সহপাঠী রঞ্জনার স্বপ্ন ছিল মায়ের মতো কলেজে পড়ানোর। কিন্তু যেদিন দেখলো কলেজ কমিটির সবচেয়ে অশিক্ষিত সদস্য তার অধ্যক্ষ মায়ের দিকে টেবিলে রাখা জলের গ্লাস ছুড়ে মারলো সেদিন থেকে শপথ নেয়, জীবনে আর যাই করুক কলেজে পড়াবে না।

এইভাবেই আমরা যখন বেড়ে উঠছিলাম তখন আমাদের মধ্যে কেউ বড় হয়ে নার্স, কেউ ডাক্তার, কেউ শিক্ষক বা কেউ পুলিশ হতে চাইতাম বা কেউ বাবার মতো দোকান চালানোর কাজটাকেই নিজের পেশা করার স্বপ্ন দেখতাম। কিন্তু যখন সেই পেশার লোকেদের অপমানজনক বা শারীরিকভাবে নিগৃহীত হতে দেখতাম তখন মনে মনে ভীষণ দুঃখ পেয়ে তার থেকে সরে আসতাম। আমাদের বাচ্চারা যদি আর শিক্ষক, ডাক্তার, নার্স, দমকল কর্মী হতে না চায় তাহলে সমাজটা চলবে কী করে? আমরা বাসের গায়ে ‘আপনার ব্যবহার আপনার পরিচয়’ পড়েই বড় হয়েছি। কিন্তু একবারও ভাবতে শিখিনি ওই ‘আপনি’ টা হলাম আমি। ‘আমার ব্যবহারই আমার পরিচয়’।

PrevPreviousStories of Rehabilitation: Elementary, Dr. Watson
Nextওহ শীত!Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Supriya Sengupta
Supriya Sengupta
6 years ago

Khub bhalo likhechhen,ei samassa ta kromobardhaman and apparently there seems to be no solution.?

0
Reply
Uma Mukherjee
Uma Mukherjee
6 years ago

Khub satyi katha.share kore khub valo korechen.eta besirbhag manusher moner katha.

0
Reply

সম্পর্কিত পোস্ট

হকার

May 24, 2026 1 Comment

কয়েকদিন আগে এক ফেসবুক বন্ধু একটা পোষ্ট করেছিলেন – শিয়ালদহ এবং অন্যান্য স্টেশন চত্বরে হকার সরিয়ে দেওয়ার জন্য নাকি মধ্যবিত্ত মানুষজন খুব খুশি হয়েছেন। শিক্ষিত,

মাফিয়া

May 24, 2026 No Comments

১৯৪৩ সালে সিসিলি জয় করাটা মিত্রপক্ষের কাছে খুব জরুরি ছিল। জেনারেল প্যাটনের নেতৃত্বে অপারেশন হাস্কি নামের একটা অভিযান চালানো হয়। এই অভিযানে জয় লাভের জন্য

গগন মুখুজ্যের মোহর প্রথম পর্ব

May 23, 2026 No Comments

পুবের আকাশে আলতাপাটি শিমের রঙ ধরা মাত্র আরম্ভ হয়ে যায় বাস্তু গোলাপায়রাদের বকবকম। বারবাড়ির ঠাকুরদালানের পঙ্খের কাজ করা খাঁজগুলোয় ঘাড় গুঁজে রাত কাবার করে দেয়

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

May 23, 2026 1 Comment

হান্টিংটনের সভ্যতার সংঘাতের তত্ত্ব পন্ডিতদের বিতর্ক সভা আর পরিভাষা কন্টকিত পুঁথির পাতার বাইরে কতটা ছড়িয়েছিল সন্দেহ আছে| এই ভুবনের ভার যাদের করতলে,  মেঘের আড়াল থেকে

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

May 23, 2026 2 Comments

১. কলকাতার কোল ঘেঁষে যেমন বিধাননগর উপনগরী, মুম্বাইয়ের ঠিক তেমনিই নবি মুম্বাই। একেবারে শুরুতে অবশ্য ডাকা হতো নিউ মুম্বাই নামে,পরে ইংরেজি নিউ শব্দের মারাঠিকরণ করে

সাম্প্রতিক পোস্ট

হকার

Kanchan Sarker May 24, 2026

মাফিয়া

Dr. Samudra Sengupta May 24, 2026

গগন মুখুজ্যের মোহর প্রথম পর্ব

Dr. Sukanya Bandopadhyay May 23, 2026

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

Debashish Goswami May 23, 2026

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

Somnath Mukhopadhyay May 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624866
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]