Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডাক্তার চেনার উপায়

Oplus_16908288
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • July 13, 2025
  • 8:33 am
  • One Comment
তুমি ডাক্তার বাছো কী করে বলো দেখি!
চারদিকে এত বিজ্ঞাপনে,
কীভাবে তফাৎ করো আসল আর মেকি?
কেন, তিনি কোন হাসপাতালে অ‍্যাটাচড সেটা দেখে।
ঠিক জানো? যোগ‍্যতা দিয়ে ছাঁকা তারা প্রত‍্যেকে?
না তা জানি না, তবে অত বড় কর্পোরেট..
ঠিক সে কারণেই কখনো ভরে না ওদের পেট,
ডাক্তারও পান টার্গেট,
‘এতগুলো স্ক‍্যান টেস্ট ইউ এস জি লেখা চাই,
রোজ প্রয়োজন অন্তত এতগুলো এম আর আই’
যত ভালো হোন ডাক্তার, ইয়া বড় হোক তাঁর ডিগ্রির মাপ,
কলমকে ঋজু রাখা খুব মুশকিল সামলিয়ে সে ভীষণ চাপ।
ঠিকই বলেছো। তাহলে.. যেখানে সম্মতি দেয় বীমা কোম্পানি।
সাশ্রয় আপাতত হবে তাতে, সেই কথা নিশ্চিত মানি,
হয় ক‍্যাশলেস পাবে , কিংবা পরে সে টাকা ক্লেম করা যাবে,
কিন্তু তোমার তো ভালো ডাক্তার চাই, বীমা সেটা করে কোন ভাবে?
কেন? বীমা কোম্পানি সেটা দেখে দেবে না কী?
পাগল! সেটাই তো আসল চালাকি,
বীমার পক্ষ মোটে দুটো, হাসপাতাল আর টি পি এ,
যিনি চিকিৎসা করেন আর যিনি যান প্রিমিয়াম দিয়ে ,
তাঁদের দুজনের মতামত নিষ্প্রয়োজন আর গুরুত্বহীন
অভিজ্ঞ সিনিয়র ও কাঁচা জুনিয়রে
আলাদা অংক বীমা নেয় কোনোদিন?
তাহলে? তুমিই আমাকে বলো, কী উপায়ে ডাক্তার বাছো,
ঘোলাজলে যে লুকিয়ে ক্ষতিকর নানাবিধ মাছও।
আমার পন্থা সহজ, সেরকম লাগে না মগজ,
না পাঁচতারা দেখি না তাঁর রেটিং,
দেখিও না ডিগ্রিতে কে দিগগজ।
তাহলে? কী দেখে খোঁজো ডাক্তার?
কাকে দেবে অসুখের ভার?
আমার সমস্ত কথা শোনার সময় আছে যার।
যিনি খুঁটিনাটি জেনে নেন, শুধুই অসুখ নয়, কাজ বাড়ি আর পরিবার,
তারপর.. ভালো করে দেখেন।
শুধুই রিপোর্ট নয়, তার সাথে শরীর আর মন,
খোঁজেন কোথায় অসুখ করে বেশি জ্বালাতন।
ও, আচ্ছা!
তার মানে তোমার কাছে সে ডাক্তার বেস্ট,
যিনি শুধু ক্লিনিকালি দেখে খুব কম করাবেন টেস্ট?
একদম না। এযুগের রোগেরা জটিল,
আরো কুটিল হলো আইনের প‍্যাঁচ,
এতটুকু খুঁত পেলে উকিলেরা জিতে নেবে একপেশে ম‍্যাচ,
সুতরাং টেস্ট তো হবেই।
তবে কিনা.. কোনখানে সে টেস্ট করাবে,
সে ব‍্যাপারে ডাক্তার দেবেন না চাপ কোনোভাবে।
ল‍্যাবে কত জালিয়াতি হয়, জানা আছে নিশ্চয়।
ডাক্তার না বলে দিলে, বুঝবে কীভাবে তুমি টেস্ট কোনখানে?
জিজ্ঞেস করলে তো বলবেন ঠিকই। তাহলেই কমিশন, এমন না মানে,
তবে যদি নিতান্ত চাপ দেন কোথাও করাতে,
‘তাঁর ইচ্ছা’তে নয়, যুক্তিগ্রাহ‍্য কোনো কারণ থাকতে হবে তাতে,
বেশ কিছু টেস্ট আছে যা চূড়ান্ত বিশেষজ্ঞ-নির্ভর
বিশদে তেমন যদি আমাকে বোঝান,
ভরসা রাখবো আমি তাঁরই ওপর।
তার মানে, তাঁকেই বাছবে তুমি
যিনি শুনবেন, বলবেন ও বোঝাবেন বেশি?
আচ্ছা, ওষুধ দেবেন কী তিনি জেনেরিক নাকি ব্র‍্যান্ডেড দেশি?
যে কারণে ল‍্যাবে সন্দেহ, সেই হেতু কেন নয় ওষুধের কোম্পানি, শুনি?
সঠিক পায়ের কাছে প্রণামী নামালে, কোয়ালিটি পাশ হয়ে যাবে যে তখুনি,
ভেঙে পড়া ব্রীজ আর উঠে যাওয়া রাস্তার থেকে কমবেশি সকলেই জানি।
সুতরাং, সাধু সাবধান,
সেই ওষুধ শরীরে ঢোকাবো, ডাক্তার যেই নামে দেবেন নিদান।
ভালোই বলেছো। আর কিছু দেখা দরকারি, যাতে ভালো ডাক্তার চিনি?
তিনিই আমার কাছে সেরা ডাক্তার, বলতে পারেন যিনি ‘ এখনো রোগটা ঠিক ধরতে পারি নি’
সব রোগ বোঝা যায় না তো,
টেস্টেও না হলে জ্ঞাত,
তবু যিনি লড়ে যান সে জটিল রোগ-নির্ণয়ে,
অসুখের সাথে লড়বার ভার তাঁকেই তো দিতে পারে লোক নির্ভয়ে!
এরকম ডাক্তার অনেকে আছেন, শুধু নিতে হবে কিঞ্চিৎ বুঝে
নইলে বীমা কোম্পানি ও কর্পোরেট মিলে ,
গোঁজামিল দিতে পারে গুঁজে।
সমস‍্যা ওটাই যে ভায়া,
ও দুটো খাঁচার থেকে বেরোবার পথ পাওয়া খুঁজে।
PrevPreviousমুক্তচিন্তা, প্রগতির মুখোমুখি মৌলবাদ এবং প্রকট/প্রচ্ছন্ন ফ্যাসিজম
Nextজনতার দরবারে: মোনালিসা মাইতির মুখোমুখিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Basudev Mookerjea
Basudev Mookerjea
1 year ago

রোগগ্রস্ত পরিবারের ঐভাবে ডাক্তার বাছা
কি সম্ভব?ডাক্তারদের কোন দায়বদ্ধতা থাকবে না? এত বড় রঙ্গ জাদু এ তো বড় রঙ্গ।

0
Reply

সম্পর্কিত পোস্ট

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

September 3, 2026 No Comments

বাঙালি মানসের চিরকালীন রোমান্টিসিজম ও এক মহানায়ক বাঙালিয়ানা কোনো ভৌগোলিক সীমানায় আবদ্ধ শব্দ নয়, বরং এটি একটি বহুমাত্রিক মানসিকতা, যাপনচিত্র এবং নান্দনিক চেতনা। এই চেতনার

আন্দোলন চলবে

September 3, 2026 No Comments

প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ২রা সেপ্টেম্বর বাংলার বিভিন্ন প্রান্তের ডিলিটেড ভোটারদের নিয়ে কর্মসূচি এক অনন্য অভিজ্ঞতা হয়ে রইল। সম্পদশালী মদগর্বী একদল মানুষ দেশের মানুষকে তাড়াতে

“রং দে গেরুয়া”

September 3, 2026 No Comments

শব্দ যেমন চুরি হয়ে যায়, রঙও তেমনি চুরি হয়ে যায় । উর্বরতার রং লাল । গ্রীক পুরাণে স্ত্রীরা স্বামীর গলা কেটে সেই রক্ত জমিতে দিতেন;

লেনিন দীর্ঘজীবী হোন!

September 2, 2026 No Comments

আচমকাই গুরুপ্রতিম এক অগ্রজ ব্রেখট-এর একখানা কবিতা পড়তে দিলেন। কবিতা বলতে, মূল কবিতার ইংরেজি অনুবাদ। ১৯৩৪ সালে লেখা কবিতা, সুতরাং বলাই যায় যে আমাকে কবিতা

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

September 2, 2026 No Comments

নাগরিকতাহীন কিংবা দ্বিতীয় শ্রেনীর নাগরিক? ব্রিটিশ সমাজতাত্ত্বিক T.H. Marshall নাগরিকত্বের অধিকারকে মূলত তিন ভাগে ভাগ করেছিলেন: নাগরিক অধিকার (Civil Rights) রাজনৈতিক অধিকার ( Political Rights)

সাম্প্রতিক পোস্ট

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

Sanjoy Mukherjee September 3, 2026

আন্দোলন চলবে

Sangrami Gana Mancha September 3, 2026

“রং দে গেরুয়া”

Kanchan Sarker September 3, 2026

লেনিন দীর্ঘজীবী হোন!

Dr. Bishan Basu September 2, 2026

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

Kanchan Sarker September 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672511
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]