আমরা পরিষ্কার ভাবে জানতে চাইছি, ঠিক কী কী কারণে মেডিকেল কলেজ থেকে অ্যাপোলো হাসপাতালে রোগীদের স্থানান্তরিত করা হলো। জুনিয়ার ডাক্তাররা জানাচ্ছেন, স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশ এসেছিল’ পদপিষ্ট আহতদের পরিবারের কাছে ‘অপসন’ দিতে তারা রোগীকে অ্যাপোলোয় নিয়ে যেতে চান কিনা। কিন্তু কেন?
অ্যাপোলোতে কি এতো জুনিয়ার ও সিনিয়ার ডাক্তার, এতো প্রশিক্ষিত নার্স, আহতের প্রায় মিছিল সামলানোর মতো পরিষেবা আছে? করপোরেট হাসপাতালের RMO দের একটা বড় অংশ তো আয়ুষ অর্থাৎ আয়ুর্বেদ বা হোমিওপ্যাথ আর নার্সদের অনেকেই আসে ভিন রাজ্য থেকে।
SSKM এও তো চিকিৎসকরা প্রস্তুত ছিলেন। তাহলে, প্রয়োজনে সেখানে পাঠাতে কী সমস্যা হলো?
অ্যাপোলোয় কোনো বাড়তি পরিষেবার জন্য কি চিকিৎসকরা ‘রেকমেন্ড/ রেফার’ করেছিলেন? না, সবটাই পুরো প্রশাসনিক সিদ্ধান্ত?
এতে করে আহতদের চিকিৎসায় উপকার না অপকার, কোনটা হলো?
প্রশাসনকেই এর জবাব দিতে হবে, কী কারণে স্বাস্থ্য দপ্তরের মনে হলো রাজ্যের সর্বোচ্চ চিকিৎসা প্রতিষ্ঠানের চেয়ে বেসরকারি হাসপাতাল অনেক বেশি শ্রেয়।
এবার থেকে এই ‘অপসন’ কি সকলের জন্যই প্রযোজ্য হবে?
এভাবে কি damage control সম্ভব?
তাও জানি না………..












