ইস্কুলে পড়ার সময় আমাদের রেডিও ছিল, টিভি ছিল না।
পরীক্ষায় টোকাটুকিও না।
লোডশেডিং হতো খুব, কিন্তু মাস্টারমশাইদের চাকরি কখনো চুরি হতো না। তাঁরা রাস্তায় পুলিশের লাঠি বা লাথি খেতেন না।
বাড়ি, গাড়ি, ইস্কুলে কোথাও এয়ারকন্ডিশনার ছিল না।
কিন্তু ঠিক সময়ে জয়েন্ট এন্ট্রান্স হতো।
ইন্টারনেট দূরের কথা, কম্প্যুটারই ছিল না কিন্তু ঠিক সময়ে নির্ভুল রেজাল্ট বেরোতো।
জেলায় জেলায় মেডিক্যাল কলেজ ছিল না, কিন্তু আমরা ঠিক সময়ে কলেজে ভর্তি হতাম।
ভর্তি হতে কোনো ক্যাপিটিশন ফি বা পাশ করতে কাউকে এক পয়সা ঘুষ দিতে হত না। তবুও আমরা ডাক্তার হতাম।
সহপাঠিনীর হত্যার বিচার চেয়ে আমাদের কখনও রাত-দখল বা অনশন করতে হত না।
না সত্যযুগ নয়।
মাত্র একচল্লিশ বছর আগের পৃথিবী।










