Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কলকাতা পুলিশের উদ্দেশ্যে খোলা চিঠি

FB_IMG_1757581924780
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • September 12, 2025
  • 7:29 am
  • No Comments

প্রিয় Kolkata Police,

মনে হচ্ছে আপনারা যেন নোটিশ আর সমন ছাপানোর নতুন ব্যবসা খুলেছেন। গত এক মাসের বৌবাজার আর হেয়ার স্ট্রিট থানা থেকে সব মিলিয়ে পাঠিয়েছেন ৫৮টিরও বেশি সমন। প্রাপক? ১৮ জনেরও বেশি মানুষ – জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, মেডিক্যাল পড়ুয়া, এমনকি তাঁদের পরিবারও বাদ যায়নি। কেউ ৭টা, কেউ ৮টা, কেউ বা ৯টা নোটিশ পেয়েছেন জিজ্ঞাসাবাদের জন্য থানায় হাজিরা দেওয়ার জন্যে! সবই এক বছরের পুরোনো মামলায়, অভয়ার ন্যায়বিচারের দাবির জন্য রাস্তায় নামার ‘অপরাধে’, শান্তিপূর্ণ মিছিল, সমাবেশ, অনশন, জমায়েত এ অংশগ্রহণের ‘অপরাধে’!

আমরা প্রশ্ন করতে চাইছি, এ কীসের তদন্ত? এ কীসের ন্যায়বিচার? নাকি প্রতিশোধই এখন আপনাদের কর্তব্যের একমাত্র সংজ্ঞা?

আমরা জানি আপনাদের ব্যস্ততা কম নয়। গত এক বছরে আপনাদের ওপর ধকলও কম যায়নি—কখনও ডাক্তার প্রশ্ন করছে, কখনও শিক্ষক প্রশ্ন করছে, কখনও সন্তানহারা মা-বাবা প্রশ্ন করছে। এই সমস্ত প্রশ্নের তীর যখনই শাসকের দিকে বাঁক নিয়েছে, তখনই আপনারা তা লুফে নিয়েছেন সুপ্রশিক্ষিত অনুগতের মতো। কখনো চাকরিহারা যোগ্য শিক্ষকদের কোমরে লাথি মারা হোক বা মৃতা মেয়ের বিচার চাওয়া মা এর মাথায় লাঠির আঘাত – কাজের খতিয়ান দীর্ঘ। এর মধ্যেই আবার কখনো শাসকদলের নেতার কাছে ফোনে চরম অসাংবিধানিক ভাষায় গালাগাল খেয়েও নিজের পরিবারের লাঞ্ছনা মুখবুজে সহ্য করে হয়তো তারই পদসেবা করতে হয়েছে। কিন্তু এই অতিরিক্ত খাটনির ফাঁকেও এত নিষ্ঠা নিয়ে ডাক্তার-ছাত্রছাত্রীদের হাতে সমন ধরিয়ে দিতে ভুল করেননি। নিজেদের সহকর্মীর খুন-ধর্ষণের বিচার চেয়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের জন্য আজ আপনাদের প্রতিহিংসার কবলে প্রতিবাদী চিকিৎসক সমাজ!

আমাদের ন্যায়-নীতি, আন্দোলনের অধিকার, এক্তিয়ার ইত্যাদি নিয়ে আপনাদের বহু বক্তব্য আমরা শুনেছি। কিন্তু আমরা বলবোনা আপনাদের কর্তব্য কী, আমরা শুধু একবার মনে করিয়ে দিতে চাই অভয়ার ধর্ষণ ও খুনের পর থেকে আপনারা নিজেদের হাতে তুলে নেওয়া দায়িত্বগুলির কথা। আপনারা নিজেরা পর্যালোচনা করে দেখুন সেগুলির প্রতি কিরকম সুবিচার করতে পেরেছেন।

১) অভয়ার মৃত্যুর দায়ে যাকে এখন একক আসামি বানানোর চেষ্টা করছেন, সেই সঞ্জয় রায় ছিলেন আপনাদেরই কর্মী। আপনাদের দায়িত্ববোধ সেই বিষয়ে কোথায়?
২) আপনারাই তাড়াহুড়ো করে অভয়ার দেহ দাহ করলেন, প্রমাণ লোপাট করলেন, এমনকি তার বাবা-মাকে ঘুষ দিয়ে চুপ করাতে চাইলেন। কোন রহস্য ঢাকতে চেয়েছিলেন? কার স্বার্থ রক্ষা করেছিলেন?
৩) ১৪ই আগস্ট ২০২৪, গভীর রাতে, আর.জি. কর-এর ইমার্জেন্সি ভাঙল, চেস্ট সেমিনার রুম ভাঙার চেষ্টা হল। কারা খোলাখুলি ধর্ষণ আর খুনের হুমকি দিল ডাক্তার-নার্সদের? কারা হোস্টেলে আগুন ধরানোর চেষ্টা করল? তারা কারা? কাদের নির্দেশ আর বরাভয় তাদের এই ক্ষমতা দিল? সেই তদন্তের অগ্রগতি কোথায়?
৪) আর দুর্নীতির তদন্ত? সরকারি হাসপাতালগুলির কোটি কোটি টাকার হিসাব বহির্ভূত খরচ, সন্দীপ ঘোষ ও তার চক্রের দুর্নীতি নিয়ে কী করলেন আপনারা? হাসপাতালের ভেতর জাল ওষুধের ব্যবসা চলছে—তার তদন্তে একটুও অগ্রগতি আছে? নাকি এসব চোখে পড়ে না, কেবল প্রতিবাদী ডাক্তাররাই আপনাদের টার্গেট?

এক বছর কেটে গেছে অথচ সরকারি হাসপাতাল ভাঙচুরের তদন্তে আপনারা শূন্য, দুর্নীতির তদন্তেও আপনারা তথৈবচ। কিন্তু ডাক্তার- মেডিকেল ছাত্রছাত্রীদের ডেকে নিয়ে অপ্রাসঙ্গিক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রশ্ন করেন, ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখেন, আর নোটিশে চাপিয়ে দেন আজব আজব ন্যায়সংহিতার ধারা, জামিন-অযোগ্য ধারাও বাদ যায় না। একে আর যাই বলা যাক, ন্যায়রক্ষকের ভূমিকা অন্তত বলা যায় না! এগুলো স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রতিহিংসার বহিঃপ্রকাশ মাত্র।

একথা নিশ্চয়ই আপনাদের অজানা নয় যে চিকিৎসকদের হাসপাতাল থেকে বার বার ডাকার অবশ্যম্ভাবী ফলাফল হল রোগীর চিকিৎসায় ব্যাঘাত। মালদা, পুরুলিয়া, বাঁকুড়া, তমলুক, দার্জিলিং এর মত প্রান্তিক জায়গায় হোক বা কলকাতার বিভিন্ন হাসপাতালে যারা কর্মরত, হঠাৎ করে সমন পাঠিয়ে তাদের বারবার ডেকে এনে হাসপাতালে বিপর্যয় কিন্তু তৈরি করছেন আপনারাই। এভাবেই কি আপনারা মানুষের সেবা করেন, নাকি সাধারণ মানুষকে বিপর্যস্ত করাই আপনাদের উদ্দেশ্য?

আমাদের আন্দোলনের প্রতিটি কর্মসূচি হয়েছিল প্রকাশ্যে, হাজার হাজার মানুষের চোখের সামনে, মিডিয়ার সদাব্যস্ত ক্যামেরার দৌলতে সমগ্র বাংলার মানুষের সামনে। এই নাগরিক আন্দোলন সংবিধানের অধিকার মেনেই হয়েছিল কারণ গনতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ অপরাধ নয়, বরং নাগরিকদের গণতান্ত্রিক অধিকার। আইনি মারপ্যাঁচ নিঃসন্দেহে আপনারা দারুণ (অপ) ব্যবহার করতে পারেন কিন্তু তার পরেও আপনাদের প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি যে আপনারা প্রমাণ করুন সহকর্মীর নারকীয় খুন ধর্ষণ এর বিচার চেয়ে রাস্তায় নামা টা আইনবিরুদ্ধ, নইলে জনগণের সামনে স্বীকার করুন আপনাদের নির্লজ্জতা।

মাননীয় কলকাতা পুলিশ, আপনারা কিন্তু সম্মান হারাচ্ছেন। আদালতে গিয়ে বারবার মুখ পুড়ছে, সংবিধান আপনাদের চপেটাঘাত করছে, তবুও লজ্জা নেই। আমাদের ধৈর্যকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। দরকার হলে আমরাই আইনের পথে আপনাদের আসল চেহারা দেশের সামনে মেলে ধরব।

অভয়ার চোখের রক্ত এই প্রজন্ম দেখেছে। এ প্রজন্ম জানে ভয় দেখিয়ে আন্দোলনকে স্তব্ধ করা যায় না। তাই আমাদের বিনীত সতর্কবার্তা যে কণ্ঠরোধের এই খেলায় আপনারা কিন্তু শেষ অবধি জিততে পারবেন না।

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট 

PrevPreviousজয় বাংলা!
Nextশিক্ষা, বিজ্ঞানের সাথে কুসংস্কারে কি সুন্দর মেল।Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

August 31, 2026 2 Comments

যুদ্ধ কথাটা শুনলেই মনের মধ্যে আশঙ্কার মেঘ ঘুরপাক খেতে থাকে। লড়াই, ঝগড়া, যুদ্ধ – এসব কথা এই সময়ের পৃথিবীতে খুব ক্লিশে হয়ে গেছে। তাই খবরটাকে

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

August 31, 2026 No Comments

রামকমল সেনের লেখা ঔষধ সার সংগ্রহ (১৮১৯, বঙ্গাব্দ ১২২৬) একটি ৯৫ পৃষ্ঠার পুস্তিকা। এতে মোট ৫৬ রকম ওষুধ এবং চিকিৎসা প্রক্রিয়ার বিবরণ আছে। ১০৭ বছর

মরণোত্তর দেহদান

August 31, 2026 No Comments

আমাদের মতো (কু)সংস্কারাচ্ছন্ন সমাজে মরণোত্তর দেহদান একটা সামাজিক আন্দোলন। এবং এই আন্দোলনের সামাজিক স্বীকৃতি সম্ভব হয়েছিল এই রাজ্যে তখনই যখন বামপন্থী রাজনীতির সরকার ক্ষমতায় ছিল।

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

August 30, 2026 No Comments

শিরোনাম দেখেই পিলে চমকে গেল নাকি? তাহলে নিচে আরো কিছু পাতলা চমক অপেক্ষা করছে। নামুন। নিচের দিকে। শিক্ষা মানুষের মৌলিক প্রয়োজনের একটি। সংবিধান প্রদত্ত মৌলিক

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

August 30, 2026 No Comments

জুলাইয়ের মধ্যে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শূন্যপদে নিয়োগ সম্পন্ন করার আশ্বাস দিয়েছিলেন নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী। অথচ মাত্র কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে তাঁর বক্তব্যে উঠে এসেছে, এই

সাম্প্রতিক পোস্ট

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

Somnath Mukhopadhyay August 31, 2026

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

Dr. Jayanta Bhattacharya August 31, 2026

মরণোত্তর দেহদান

Vishak Gupta August 31, 2026

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

Smaran Mazumder August 30, 2026

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

West Bengal Junior Doctors Front August 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

671751
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]