Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

উহান থেকে ফিরে, পর্ব-৩

IMG-20200311-WA0002
Srimoy Bhattacharya

Srimoy Bhattacharya

Researcher
My Other Posts
  • March 12, 2020
  • 6:48 am
  • No Comments

ভারতের মানেসর ক্যাম্পে পৌঁছোনোর প্রথম কয়েক ঘন্টা খুবই অসংলগ্ন, এলোমেলো। বাস থেকে নেমে, মিলিটারি নির্দেশ মেনে লাইন করে সবাই ঢুকে পড়ছে যে যার ব্যারাকে। একেকটা ব্যারাকে বাইশ জন করে। আমরা হতভম্ব এই ব্যবস্থায়। উহানে থাকতেই জেনে ছিলাম এই রোগ নাকি ছড়ায় হিউম্যান কন্টাক্টে। তাই ফ্লাইটে ওঠা অব্দি চেষ্টা করেছিলাম নিজেদের মধ্যে ‘নিরাপদ’ দূরত্ব বজায় রাখার। কিন্তু এখানে তো তার কোন সুযোগই নেই। অগত্যা মনের মধ্যে একরাশ সন্দেহ, ভয়, দ্বিধা নিয়েই যে যার বিছানায় ছড়িয়ে যাচ্ছিলাম আমরা। তখনও কেউ জানিনা আমরা ভাইরাস আক্রান্ত কিনা। নিজেদের মানববোমা মনে হচ্ছিলো। এই এতো জন যে একই ঘরে থাকছি, তাদের যে কোন একজন যদি আক্রান্ত হন, বাকিরাও ছাড় পাবেনা, এই ভয় কুড়ে কুড়ে খাচ্ছিলো প্রত্যেককে। যে ডাইনিং হলে দুপুর এবং রাতের খাওয়ার ব্যবস্থা হয়েছিলো, সেখানকার লম্বা লাইনে দাঁড়িয়েও এই একই দুশ্চিন্তা ঘিরে রাখছিলো আমাদের। বুঝতে পারছিলাম আমাদের হাতে আর কিছু নেই।

প্রতিদিন দুপুরে খাওয়ার আগে প্রত্যেক ব্যারাক এর থার্মাল চেক হতো। সবাই পাশাপাশি লাইন করে দাঁড়াতাম। উর্দিধারি ডাক্তারের দল এসে, মেশিন দিয়ে প্রত্যেকের টেম্পারেচার মেপে নিতেন। জানতে চাইতেন শারীরিক ভাবে কেউ কোন রকম কোন অসুস্থতা বোধ করছে কিনা। এভাবেই কেটে গেলো প্রথম দু’তিন দিন। কানাঘুষো খবর আসছে ইতমধ্যেই চার জনের নাকি জ্বর-জ্বর এসছে। তাঁদেরকে নাকি নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে পরবর্তী চেকআপের জন্য। উদ্বেগে, উৎকণ্ঠায় ক্রমাগত আমাদের অস্থিরতা বাড়ছিলো। যাঁদের নিয়ে যাওয়া হলো, তাঁরা কি তাহলে আক্রান্ত? এর পরের দিন থার্মাল চেকআপ এর সময় জানতে পারলাম আমাদের প্রত্যেকের ব্লাড এবং থ্রোট সোয়াব টেস্ট হবে আগামীকাল। একটা মেডিক্যাল টিম আসবে, যাঁরা এই ক্যাম্পে থাকা প্রত্যেকের ব্লাড এবং থ্রোট সোয়াব স্যাম্পেল নিয়ে যাবেন পরীক্ষা করার জন্য।

এখনও মনে করলে গায়ে কাঁটা দেয়, সেদিন রাতে আমরা কেউ ঘুমোতে পারিনি। আগামীকাল পরীক্ষা, তার দুদিনের মধ্যে রেজাল্ট। আমাদের প্রত্যেককে সুস্থ থাকতে হবে, এক জনের রিপোর্ট পজেটিভ এলেই বাকিদের শরীরে সংক্রমণের আশঙ্কা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। সকালের অপেক্ষায় দুচোখের পাতা এক করতে পারিনি সেই রাতে।

PrevPreviousSatya Sivaraman speaks on Corona Virus Epidemic
Nextদেহতত্ত্ব ও মিষ্টি ব্যথাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

অ-দেশ মানুষ

June 20, 2026 No Comments

এদেশ করেছে কাঁটাতার-বার, ওদেশ ঢুকতে দেয়না, আয় বাছা বলে নথি-প্রিয় মা’রা কেউ কোলে তুলে নেয় না, পুরুষ-রমণী-শিশু নিয়ে গড়া ওই ছোটো জটলাটি, খুঁজছে খুঁজবে খুঁজেই

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 2 Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

সাম্প্রতিক পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

অ-দেশ মানুষ

Arya Tirtha June 20, 2026

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

633949
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]