Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ORS কেবল একটি স্যাচেট নয়

Sivaranjani Santosh
West Bengal Junior Doctors Front

West Bengal Junior Doctors Front

Federation of Resident Doctors Associations of West Bengal
My Other Posts
  • October 25, 2025
  • 9:01 am
  • No Comments

দীর্ঘ ৮ বছরের লড়াই, বহু বাধা বিপত্তিকে উপেক্ষা করে, আইনি পথে শেষমেশ জয়! অনেকেই ইতিমধ্যে দেখে ফেলেছেন সেই ভিডিও, খুশির কান্নায় ভেঙে পড়া Dr Shivranjani Santosh- এর মুখ, যে লড়াই এর জয় আসলে জনস্বাস্থ্যের একটা খুব ছোট জয়ের ধাপ। মুনাফালোভী কোম্পানিদের বিরুদ্ধে মানুষের জন্যে লড়াই করা ডাক্তারের জয়।

ORS (Oral Rehydration Solution) বা ORT (Oral Rehydration Therapy) আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক সফল ও যুগান্তকারী আবিষ্কার। এর আবিষ্কারের ইতিহাসের সাথে জড়িয়ে আছে বাংলার মাটি, দুর্ভিক্ষ আর মহামারীর করুণ বাস্তবতা। খুব সাধারণ একটি সত্য তখন চিকিৎসাবিজ্ঞানকে চমকে দিয়েছিল— সঠিক অনুপাতে জল, লবণ ও চিনি মিশিয়ে শরীরে জলের ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব, এমনকি মারাত্মক ডায়রিয়ার ক্ষেত্রেও। এই আবিষ্কার কোটি কোটি মানুষের জীবন রক্ষা করেছে এবং আজও করে চলেছে।

১৯৬০-এর দশকে আবিষ্কৃত হয়- চিনি বা গ্লুকোজ আসলে সোডিয়ামকে পুনরায় দেহে প্রবেশ করায় যার ফলে শরীর থেকে লবণ ও জলের ক্ষরণ কমে। এই আবিষ্কার বিলাসবহুল গবেষণাগারে হলেও এর প্রথম সফল ব্যবহারিক প্রয়োগ কোথায় হয়েছিল জানেন? এই বাংলার মাটিতে! ডা: দিলীপ মহালনবিশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কলকাতায় আগত অসংখ্য শরণার্থীদের মধ্যে ছড়িয়ে পড়া ভয়ংকর ডাইরিয়াকে পরাস্ত করেছিলেন এই মিশ্রণ দিয়ে। পরে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলি সেই সূত্রকে মান্যতা দেয় এবং আজ বিশ্বজুড়ে এটি ডায়রিয়ার চিকিৎসার মূলভিত্তি হিসেবে স্বীকৃত। ORS আধুনিক চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এক সরল অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলির মধ্যে একটি। এই চিকিৎসা পদ্ধতি শুধু চিকিৎসা বিজ্ঞানের সাফল্য নয়, এটি এক মানবিক জয়।

এই প্রেক্ষাপটে “ORS” শব্দটির গুরুত্ব শুধু বৈজ্ঞানিক নয়, নৈতিকও। কারণ এটি সেই ইতিহাস বহন করে যেখানে কিছু অতি সাধারণ পদার্থের ঠিক ঠিক অনুপাতের মিশ্রণ দিয়ে নিশ্চিত মৃত্যুকে ঠেকাতে সক্ষম হয়েছিলাম আমরা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই পবিত্র চিকিৎসার ধারণাটিও ধীরে ধীরে হয়ে উঠেছিল এক মুনাফাবাজি হাতিয়ার। বাজারে এমন সব পণ্য বিক্রি হতে থাকে যেগুলোর গায়ে বড় অক্ষরে লেখা থাকত “ORS” অথচ ভেতরে WHO নির্ধারিত ইলেকট্রোলাইটের সঠিক অনুপাতের কোনো ছাপই থাকত না। এই অনুপাতের গড়মিলের ফলে একজন সরল মানুষ বিজ্ঞাপনের ফাঁদে পড়ে নিজের প্রিয়জনকে সুস্থ করতে ORS হিসেবে এই পানীয় ব্যবহার করেও সুফল পেতেন না, এমনকি কোনোরকম ক্ষতিও হয়ে যেতে পারত যার ফলে তার অবিশ্বাস তৈরী হত পরীক্ষা ভিত্তিক আধুনিক চিকিৎসা পদ্ধতিতে।

এই প্রতারণার বিরুদ্ধে একা দাঁড়িয়েছিলেন হায়দ্রাবাদের চিকিৎসক Dr. Sivaranjani Santosh। তিনি বুঝেছিলেন, ORS কোনো ব্র্যান্ড নয়। এটি এমন এক চিকিৎসা হাতিয়ার, যা দারিদ্র্যপীড়িত অঞ্চলে অসংখ্য শিশুর জীবন বাঁচিয়েছে, আজও বাঁচাচ্ছে। তাই এই শব্দের অপব্যবহার মানে কেবল একটি ব্র্যান্ডিং-এর ভুল নয়, এটি সরাসরি জনস্বাস্থ্যের প্রতি আঘাত।

তিনি আইনি পথে লড়েছেন, বছরের পর বছর যুক্তি ও প্রমাণ দিয়েছেন, একের পর এক সংস্থার কাছে আবেদন জানিয়েছেন। তিনি ২০২২ সালে একটি PIL দায়ের করেন। সেই একক লড়াই আজ বাস্তব জয় এনে দিয়েছে। Food Safety and Standards Authority of India (FSSAI) ঘোষণা করেছে যে কোনো পানীয় বা পণ্য WHO-এর মানদণ্ড না মানলে আর “ORS” শব্দ ব্যবহার করতে পারবে না। এই নির্দেশের ফলে বাজারে ছদ্ম ORS বিক্রির অবসান ঘটবে এবং রোগীরা আসল চিকিৎসা পণ্য চিহ্নিত করতে পারবেন।

এটি নিছক একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়। এটি একজন ডাক্তারের দৃঢ়তা, নৈতিক শক্তি এবং জনস্বাস্থ্যের প্রতি দায়বদ্ধতার ফল। একজন মানুষ যদি নিজের অবস্থানে অবিচল থাকেন, তাহলে কত বড় পরিবর্তন আনা যায় তার এই উদাহরণ আজ সারা দেশের সামনে।

এই জয় আমাদের মনে করিয়ে দেয়, ORS কেবল একটি স্যাচেট নয়। এটি বাংলার ইতিহাসে জন্ম নেওয়া, বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত এক চিকিৎসা বিপ্লব। আর এই বিপ্লবকে রক্ষা করার জন্য একজন ডাক্তার যদি একা দাঁড়িয়ে পারেন, তাহলে তিনিই হয়ে ওঠেন হাজার মানুষের কণ্ঠস্বর।

PrevPreviousUrgent and Unqualified Condemnation of Recent Atrocities
NextAbhaya Mancha demands action against the perpetrators of crimes:Next
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

August 25, 2026 No Comments

নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলার মনীষী, সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের উপর লাগাতার গৈরিক হামলা ঘটেই চলেছে। বাঁকুড়ার ইন্দাসে সিজেপি-র সমর্থকের বাবাকে বাড়িতে ঢুকে পিটিয়ে মারা,

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

August 25, 2026 1 Comment

কাজের চাপে একটা দিন দেরি হয়ে গেল। লেখাটা কাল দেওয়ার ছিল। স্বাস্থ্য দপ্তরের প্রশাসক মানেই যে স্টিরিওটাইপ ছবিটা ভেসে ওঠে সেটা এমন একটা লোকের ছবি

Five Lessons Bacteria Can Teach Humanity

August 24, 2026 No Comments

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

August 24, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেল। সরকার পরিবর্তনও হয়ে গেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ দিক হল, প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ তাদের

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

August 24, 2026 No Comments

‘মুছে দেওয়া’ শাসকের অত্যন্ত প্রিয় অস্ত্র। সময় যায়, শাসকের মুখ পাল্টায়, কিন্তু এই অস্ত্রের ব্যবহার বদলায় না। নিপীড়ন ও দমন-পীড়নের চিহ্ন মুছে দিয়ে মানুষকে ভুলিয়ে

সাম্প্রতিক পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

Parichay Gupta August 25, 2026

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

Dr. Samudra Sengupta August 25, 2026

Five Lessons Bacteria Can Teach Humanity

Satya Sagar August 24, 2026

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

Sangrami Gana Mancha August 24, 2026

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

West Bengal Junior Doctors Front August 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669836
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]