Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আর লজ্জাটজ্জার প্রশ্ন ওঠে না

Oplus_131072
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • December 15, 2025
  • 7:42 am
  • No Comments
যুবভারতী বিষয়ে অনেক খবর পাচ্ছি, অনেক ভিডিও দেখছি – কিন্তু এই “মিনি-ফ্রেন্ডলি ডার্বি’-র রেজাল্টটা এখনও দেখতে পাচ্ছি না। কেউ একটু জানাবেন?
মানে, মেসির পাশে একবার সৃঞ্জয়বাবুকে দেখলাম, অরূপ বিশ্বাসকে তো দেখলামই, এমনকি, যদি খুব ভুল না করি, তাহলে দেবাশিস দত্তকেও দেখলাম। তাহলে কি মাঠে বাংলার পতাকা আরও একবার উঁচুতে তুলে ধরল “জাতীয় দল”?
কিন্তু সেক্ষেত্রে কুনালবাবু তো গর্ব করে কিছু পোস্ট করতেন! তাঁকে তো উলটে বিচলিত মনে হলো। তাহলে? তবে কি অন্য দল…
মোটের উপর ব্যাপারটা ঠিক কী? বড্ডো কনফিউজড লাগছে।
কী বলছেন? বাংলার লজ্জা, কলকাতার লজ্জা?
ধুর মশাই, কী যে বলেন!
হাজারে হাজারে চাকরি চুরি হয়ে গেছে, লাখ লাখ মানুষের সারাজীবনের সঞ্চয় চিটফান্ডে চৌপাট হয়ে গেছে – তাতে “বাংলার লজ্জা” হয়নি – আর যুবভারতী থেকে কয়েকখানা কার্পেট চুরি গেলেই “বাংলার লজ্জা” হবে?
শহরের মধ্যিখানে সরকারি প্রতিষ্ঠানে ডিউটি করতে করতে একটা মেয়ে রেপ হয়ে খুন হয়ে যায়, তাতে “বাংলার লজ্জা” হয় না – রাজ্যের শিক্ষা থেকে পরিবহন থেকে স্বাস্থ্য, সবই ভেঙে পড়েছে, তা নিয়ে কারও তিলমাত্র হেলদোল নেই – আর একটা স্টেডিয়ামের কয়েকখানা চেয়ার ভাঙলেই “বাংলার লজ্জা” হয়ে যাবে?
শুনুন, দশ-বিশ হাজার টাকা দিয়ে যারা, ফুটবলারের খেলা নয়, স্রেফ ফুটবলারের হাসিমুখ ও হাতনাড়া দেখতে যায়, তারা… যাক গে! তো তারা যা ডিজার্ভ করে, তা-ই পেয়েছে। না, ঠিক তা পায়নি – তামাশা চেয়েছিল, পুরোটা পায়নি, মানে যতটা পেলে মন পুরোপুরি তৃপ্ত হতো ততটা পায়নি – তাই খুব খুউব রেগে গেছে। স্বাভাবিক! তো অরূপ বিশ্বাসকে দেখতে পেল, স্বরূপ বিশ্বাসের সন্তানদের সঙ্গে মেসি-র ছবি দেখতে পেল… এমনকি শুভশ্রীকেও দেখতে পেল… এত অধৈর্য হয়ে না পড়লে হয়তো শাহরুখ এবং মাননীয়াকেও দেখতে পেত… তামাশা কি কম পড়ল নাকি?
ও হ্যাঁ, তামাশার নেক্সট পার্ট বাকি আছে তো! এই যে শতদ্রুবাবুকে ধরা হলো, দেখুনই না কী হয়। তামাশা-ই যখন দেখবেন, খোলা মনে দেখুন।
ছবিটবি তোলা হয়ে গেলে, ঝামেলা দেখে তড়িঘড়ি পালিয়ে যাওয়া ক্রীড়ামন্ত্রী… সে-ও আরেক তামাশা। কম তো নয়।
ওখানে আবার ক্রীড়ামন্ত্রী কেন? ক্রীড়া কিছু হওয়ার কথা ছিল নাকি আজ? যখন একজন খেলোয়াড় খেলবেন না, শুধুই হাত নাড়বেন – একথা জেনেও হাজার হাজার লোক হাজার হাজার টাকা খরচ করে স্রেফ সেই হাত নাড়া দেখতে যায়, ভাতা-অনুদানের রাজ্যে যখন সেই হাতনাড়া ঘিরে কোটি কোটি টাকার হাতবদল হয়… হ্যাঁ, তখন সেটা অন্য লেভেলের ক্রীড়া। এবং সেই ক্রীড়ার খুব উপযুক্ত মন্ত্রী অরূপ বিশ্বাস।
এবং তিনি যে এর পরেও (নাকি এজন্যই?) অনেক অনেএএক ভোটে জিতবেন, সেটি আলাদা করে কোনও তামাশা নয়। কেননা, আপনি যদি ভাবেন যে আজ খেলা হয়নি, তাহলে ভুল করছেন। খেলা হয়েছে, খেলা হচ্ছে… এবং অবশ্যই, খেলা হবে।
এসবের মধ্যে খামোখা “বাংলার লজ্জা” ইত্যাদি আটভাট ইয়ে টেনে আনবেন না।
যুবভারতীর সামনে যান। মূর্তিটা দেখেছেন তো? ওইটাই বাংলার মুখ। লজ্জায় আগেই মাথা কাটা গেছে বলে মাথা নেই – দূরদর্শী শিল্পী মার্জিন রেখে কোমর অব্দি বাদ দিয়ে দিয়েছেন (কেননা মাথা কাটা যাওয়ার পাশাপাশি বাংলার কোমর ভেঙে গেছে – মেরুদণ্ডও নেই – অনেকদিন ধরেই)।
দুশ্চিন্তা করবেন না, বাংলার আর লজ্জাটজ্জার প্রশ্ন ওঠে না।
PrevPreviousএবং ফুটবল
NextMessyNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

গুণ্ডা দমন আইন! রাজ্যে শুরু ফ্যাসিস্ট শাসন?

July 1, 2026 No Comments

তিনি মুখ্যমন্ত্রী। আনছেন রাজ্যে গুণ্ডা দমন আইন, চাইছেন বিনা বিচারে এক বছর জেল বন্দি রাখতে। এরপর যদি রাষ্ট্রসংঘের সনদের কথা তুলে বলা হয়, অপরাধী যে

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে……(২)

July 1, 2026 2 Comments

এক সময় খবরের কাগজে অনেক খবরের ভিড়ে ছোট্ট কয়েক কলমের কিছু বিজ্ঞাপন থাকতো যার শিরোনাম — নিরুদ্দিষ্টের প্রতি পত্র অর্থাৎ বাড়ি থেকে হারিয়ে যাওয়া মানুষের

কেড়ে নেওয়া ভোটাধিকার ঠেকাতে রাস্তায় নামুন :কুশল দেবনাথ

July 1, 2026 No Comments

সংগ্রামী গণমঞ্চের সভার ডাক ছিল কৃষ্ণপদ মেমোরিয়াল হলে। শনিবার ২৭শে জুন। ভিড় ছিল হল উপছানো। পূণ্যব্রত গুণ সুশান্ত ঝা অলীক চক্রবর্তী গোপা মুখোপাধ্যায় দের পাশাপাশি

Proposal adopted at the mass convention held on June 27, convened by the Sangrami Ganamancha

June 30, 2026 No Comments

Following a prolonged period of high tension, the results of West Bengal’s 18th Legislative Assembly election were announced on May 4. We all are aware

গড়িয়া কেস। অভয়া মঞ্চের লড়াইকে কুর্নিশ বাবা বিশ্বনাথ মন্ডলের

June 30, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

গুণ্ডা দমন আইন! রাজ্যে শুরু ফ্যাসিস্ট শাসন?

Parichay Gupta July 1, 2026

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে……(২)

Somnath Mukhopadhyay July 1, 2026

কেড়ে নেওয়া ভোটাধিকার ঠেকাতে রাস্তায় নামুন :কুশল দেবনাথ

Sangrami Gana Mancha July 1, 2026

Proposal adopted at the mass convention held on June 27, convened by the Sangrami Ganamancha

Sangrami Gana Mancha June 30, 2026

গড়িয়া কেস। অভয়া মঞ্চের লড়াইকে কুর্নিশ বাবা বিশ্বনাথ মন্ডলের

Abhaya Mancha June 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

638790
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]