Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমি মাতঙ্গ বলছি ….

IMG-20251221-WA0142
Somnath Mukhopadhyay

Somnath Mukhopadhyay

Retired school teacher, Writer
My Other Posts
  • December 23, 2025
  • 6:46 am
  • 6 Comments

বছরের শেষ লগ্নে পৌঁছে এমন একটি লেখা লিখতে হবে তা স্বপ্নেও ভাবিনি। কিন্তু কথায় বলেনা মাতঙ্গ ভাবে এক হয় আরেক। এমনটাই হলো আমাদের সঙ্গে। দেশে এখন এতো পেয়ালায় তুফান তোলা বিষয় নিয়ে আলোচনা,তক্কাতক্কি চলছে যে সাত সাতটি তরতাজা প্রাণের এভাবে ঝরে যাওয়া নিয়ে কারোরই তেমন হেলদোল নেই। সকলের‌ই মনের ভাব এমন যে, “এ আর নতুন ঘটনা কি! বে -আক্কেলের মতো ডান বাম না দেখে হেলতে দুলতে পথ চললে এমনটা ঘটে যাওয়া খুব অস্বাভাবিক কিছু নয়।” প্রায় সকলের মুখেই এমন কথা শুনতে শুনতে কান পচে গেছে কবেই। তাই এখন আর কারও কাছে সহানুভূতি, অনুকম্পার প্রত্যাশা করিনা। বুঝে নিয়েছি, নিজেদের অধিকার নিজেদেরকে আদায় করে নিতে হবে।ঘটনাটা একটু খুলেই বলি। অনেকেই হয়তো খবরটা জানোই না। গত শুক্রবার আমরা সবাই মিলে একসাথে একটু উল্লাস উৎসব করে যে যার মতো নিজের নিজের এলাকায় ফিরে যাবার জন্য বনপথে পা চালিয়ে চলেছি। এই দলে আমরা মাদী -মদ্দা,কাচ্চা- বাচ্চা মিলে ছিলাম প্রায় শত খানেক। সংখ্যার হিসেবে বেশ বড় দল। মাদী আর মাকনাগুলোকে মাঝখানে রেখে আমরা দাঁতাল মদ্দারা চলেছি ওদের আগলে আগলে। সবাইতো আর একতালে চলতে পারে না।মাঝে মাঝেই কেউ না কেউ বাকিদের থেকে পিছিয়ে যাচ্ছিল। দলের সর্দার তাই মাঝেমধ্যেই সুতীব্র বৃংহন করে সকলকে সতর্ক করে দিচ্ছিল। আমরা সবাই জানি চারপেয়েরা আমাদের কাছ ঘেঁষতে সাহস কখনোই পাবেনা। আমাদের ভয় ওই দুই পেয়েদের নিয়ে। আমরা সবাই সতর্ক পদক্ষেপে চলছিলাম। ইচ্ছে ছিলো ভোরের আলো উজল হয়ে ফোটার আগেই নিজেদের চেনা এলাকায় ঢুকে পড়া।

সব ঠিকঠাক চলছিল। লম্বা শুঁড় উঁচিয়ে আমরা মদ্দা মাতঙ্গরা আমাদের নিরাপদ অবস্থানটা আঁচ করার চেষ্টা করছিলাম। উচ্চ স্বরে বৃংহন করে করে সবাইকে জানান দিচ্ছিলাম আমরা কোথায় আছি? আমাদের দলের এক সহযোগীর বার্তা থেকে টের পেলাম আমরা আমাদের গন্তব্য থেকে বেশ খানিকটা সরে এসেছি। গাছপালা কেটে সাফসুতরো করে ফেলার ফলে আমাদের হয়তো রাস্তা ভুল হয়েছিল। আসলে আমরা কামপুরের সেই কুখ্যাত অঞ্চলে এসে হাজির হয়েছিলাম । এখানেই বছর কয়েক আগে আমাদের মাতঙ্গ সমাজের পাঁচ পাঁচজন সদস্য। জায়গাটা আমাদের চেনা নিরাপদ করিডোরের থেকে খানিকটা দূরে। আমরা অনেকেই প্রমাদ গুণতে শুরু করি। কিন্তু ততক্ষণে বেশ খানিকটা দেরী হয়ে গেছে। জঙ্গলের মধ্য দিয়ে প্রসারিত ইস্পাতের লাইন বেয়ে তখন দূরন্ত গতিতে ছুটে আসছে ২০৫০৭ নম্বর ডাউন সাইরাং– নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস । মুহুর্তের মধ্যে ঘটে গেল আরও একটা করুণ বিয়োগান্তক নাটক। দ্রুত গতিতে ছুটে আসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়লো সাত সাতটি তরতাজা মাতঙ্গ প্রাণ। আরও একবার রচিত হলো এক বিয়োগান্তক আখ্যান। অসহায় দৃষ্টিতে আমাদের সহযোগীদের এমন পরিণতি দেখে আমরা বুকভরা ব্যথা নিয়ে আমাদের মন্তব্যের দিকে পা বাড়ালাম। আমাদের শেষ সঙ্গী যখন লাইন পেরোচ্ছে তখন‌ও ভোরের আলো ফুটতে বেশ খানিকটা সময় বাকি।আচ্ছা, তোমরা বলতে পার কেন আমাদের সঙ্গে, জঙ্গলের বন্য আবাসিকদের সঙ্গে এমন ঘটনা বারংবার ঘটবে? এতো বড়ো একটা দেশ, কিলবিল করা মানুষের ভিড় তাঁদের জন্য কতো আইন, নিরাপত্তার কতো ব্যবস্থা! অথচ আমাদের এখনও এই হাল ! মানুষের দাপটে জঙ্গলের পরিসর যত কমেছে তত বেড়েছে আমাদের নিরাপত্তাহীনতা । তোমাদের তৈরি পরিসংখ্যান থেকে জানা গেছে যে ২০১৯ থেকে ২০২৪ মধ্যবর্তী সময়ে দেশে মোট ৫৩০ টি মাতঙ্গের মৃত্যু হয়েছে অস্বাভাবিকভাবে – কখনো ট্রেনের ধাক্কায়, আবার কখনও তোমাদের বিছানো বৈদ্যুতিক তারের বেড়ার স্পর্শে। বিষাক্ত খাবারের টোপ দিয়ে নৃশংস ভাবে হত্যা করেছো আমাদের।খিদের তাড়নায় ক্ষেতের ফসল নষ্ট করার অজুহাতে আমাদের অসহায় অবস্থায় হত্যা করেছো। আর মূল্যবান গজদন্তের লোভে চোরা শিকারিদের বন্দুকের গুলি এফোঁড় ওফোঁড় করে দিয়েছে আমাদের দেহ। গর্ভবতী মাতঙ্গ মায়েদের‌ও রেয়াৎ করোনি তোমরা। ছিঃ! ধিক্কার জানাই তোমাদের। তোমরা নাকি সভ্য,শিক্ষিত? নিজেদের বাঁচাতে প্রতি আক্রমণের পথ বেছে নিতেই অজস্র সমালোচনায় বিদ্ধ করেছো আমাদের। তোমরা আমাদের আবাস কেড়ে নিয়েছো, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আমাদের নিরাপত্তাহীন করেছো, আমাদের পারস্পরিক সহযোগিতা আর সহাবস্থানের আদর্শকে দুমড়ে মুচড়ে নষ্ট করে ফেলেছো। ধিক্ তোমাদের। হ্যাঁ, ঠিক কথা, আমাদের আক্রমণের জন্য প্রায় ২৮০০ মানুষের মৃত্যু হয়েছে এই সময়ে। কিন্তু দোষটা তো আমাদের একার নয়। তোমরাই তো বলো, একহাতে কখনো তালি বাজেনা। তাহলে? পুরো জঙ্গল লোপাট করে দিয়ে এখন খানকতক করিডোর বানিয়ে নিজেদের দায় মেটাচ্ছো ? ছিঃ। শত ধিক্কারেও তোমাদের পাপস্খালন হবেনা একথা জেনে রাখো তোমরা।আজ আর কথা বাড়াবো না। সদ্য প্রয়াত সহযোগীদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছি। তোমরাও পাশে এসে দাঁড়িয়ে দু ফোঁটা চোখের জল ফেলো। এর বেশি যে কিছু প্রত্যাশা করিনা তোমাদের কাছে। একটুখানি সহানুভূতিও কি আমরা পেতে পারি না?

ডিসেম্বর ২১.২০২৫.

PrevPreviousলগ্নজিতার পাশে অভয়া মঞ্চ
Nextআমতা চলোNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
6 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Kaushik Guha
Kaushik Guha
5 months ago

Sarkar er uchit ei ghotona jate r kokhono na ghote ta nischito kora. Bon, bonno pran harie gele amrai paaper bhagidar hobo. Tai khub deri houyar aage kaaj korun, kaaj.

0
Reply
Somnath Mukhopadhyay
Somnath Mukhopadhyay
Reply to  Kaushik Guha
5 months ago

এই বিষয়টি নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা আজ পর্যন্ত গ্রহণ করা হয় নি। হলেও তা মাতঙ্গদের নিরাপত্তা দিতে পারে নি। আর তাই এই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে বারংবার। আমাদের সংবেদনেও ঘাটতি রয়েছে। দুঃখ আর সুতীব্র ক্ষোভ প্রকাশ করা ছাড়া আর কিছুই বোধহয় করার নেই।

0
Reply
Barnali Banerjee
Barnali Banerjee
5 months ago

Sarkar ki kono babostha nite pare na. Khub kharap lagche ei vabe koto pran chole jachhe. Ontorer monosootto bodh na jagle ki hbe. Amrai ecosystem ta nosto kore felchi. Jongol kete saf kore felchi. Oder katha vabchi na. Man o hush sab hariye bose achi..,,…

0
Reply
Somnath Mukhopadhyay
Somnath Mukhopadhyay
Reply to  Barnali Banerjee
5 months ago

যেদিন সত্যি সত্যি আমাদের বিবেক জাগ্রত হবে সেদিন আর এমন ঘটনা ঘটবে না। আমাদের মুশকিল হলো আমরা বিলাসী স্বাচ্ছন্দ্য চাইবো, আবার প্রকৃতি প্রেমে হাবুডুবু খাবো। দুটোকে মেলানো বড়ো কঠিন। ওরা আমাদের দু ফোঁটা চোখের জল পেলেই বর্তে যাবে। ভাবনার খুব দরকার।
মতামতের জন্য ধন্যবাদ।

0
Reply
Sugata Bhattacharjee
Sugata Bhattacharjee
5 months ago

কয়েকদিন পর পরই এই মর্মান্তিক খবর শুনতে হয়। কবে যে এর জন্যে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে স্বয়ং ভগবান ও বোধকরি জানেন না।

0
Reply
Somnath Mukhopadhyay
Somnath Mukhopadhyay
Reply to  Sugata Bhattacharjee
5 months ago

ভগবানের কাছেও বিষয়টি অজ্ঞাত। যাদের ওপর এইসব ব্যবস্হাপনার ভার দিয়েছেন তিনি তারা সব চোখ উল্টিয়ে বসে আছেন।

0
Reply

সম্পর্কিত পোস্ট

হকার

May 24, 2026 1 Comment

কয়েকদিন আগে এক ফেসবুক বন্ধু একটা পোষ্ট করেছিলেন – শিয়ালদহ এবং অন্যান্য স্টেশন চত্বরে হকার সরিয়ে দেওয়ার জন্য নাকি মধ্যবিত্ত মানুষজন খুব খুশি হয়েছেন। শিক্ষিত,

মাফিয়া

May 24, 2026 No Comments

১৯৪৩ সালে সিসিলি জয় করাটা মিত্রপক্ষের কাছে খুব জরুরি ছিল। জেনারেল প্যাটনের নেতৃত্বে অপারেশন হাস্কি নামের একটা অভিযান চালানো হয়। এই অভিযানে জয় লাভের জন্য

গগন মুখুজ্যের মোহর প্রথম পর্ব

May 23, 2026 No Comments

পুবের আকাশে আলতাপাটি শিমের রঙ ধরা মাত্র আরম্ভ হয়ে যায় বাস্তু গোলাপায়রাদের বকবকম। বারবাড়ির ঠাকুরদালানের পঙ্খের কাজ করা খাঁজগুলোয় ঘাড় গুঁজে রাত কাবার করে দেয়

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

May 23, 2026 1 Comment

হান্টিংটনের সভ্যতার সংঘাতের তত্ত্ব পন্ডিতদের বিতর্ক সভা আর পরিভাষা কন্টকিত পুঁথির পাতার বাইরে কতটা ছড়িয়েছিল সন্দেহ আছে| এই ভুবনের ভার যাদের করতলে,  মেঘের আড়াল থেকে

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

May 23, 2026 2 Comments

১. কলকাতার কোল ঘেঁষে যেমন বিধাননগর উপনগরী, মুম্বাইয়ের ঠিক তেমনিই নবি মুম্বাই। একেবারে শুরুতে অবশ্য ডাকা হতো নিউ মুম্বাই নামে,পরে ইংরেজি নিউ শব্দের মারাঠিকরণ করে

সাম্প্রতিক পোস্ট

হকার

Kanchan Sarker May 24, 2026

মাফিয়া

Dr. Samudra Sengupta May 24, 2026

গগন মুখুজ্যের মোহর প্রথম পর্ব

Dr. Sukanya Bandopadhyay May 23, 2026

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

Debashish Goswami May 23, 2026

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

Somnath Mukhopadhyay May 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624876
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]