ফেব্রুয়ারী ১৮, ২০২৬
সন্দীপ ঘোষ একটি নাম যা এই ১৮ মাস ধরে রাস্তায় এবং আদালতে উচ্চারিত হয়েছে ক্রোধ এবং ঘৃণার সঙ্গে। আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (যিনি এই অধ্যক্ষ শব্দটির লজ্জা) দুর্নীতি সংক্রান্ত মামলায় জেল বন্দী। অভয়ার খুনের পিছনে দুর্নীতির ভূমিকা প্রধান ছিল বলে আমরা মনে করি। আমরা মনে করি এই মামলার সঠিক বিচার অনেক সত্য সামনে আনতে পারে।
অথচ ইতিপূর্বেই আমরা দেখেছি সরকার সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমতি দিতে খুব কষ্ট পাচ্ছে। আমরা দাবি তুলেছি ,স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিয়েছি। তারপর কোনক্রমে সেই অনুমতি মিলেছিল। এখন আবার যখন মামলা শুরু হবে সিবিআই আদালতে, পুনরায় সরকার মামলা শুরু করার অনুমতি দিচ্ছে না। সন্দীপ ঘোষ সহ একাধিক দুর্নীতিগ্রস্ত, হয়তো খুনীকে আড়াল করতে প্রশাসনের মরিয়া প্রচেষ্টা সুস্পষ্ট। অত্যন্ত প্রিয়জনের মতোই এই ঘৃণ্য লোকেদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে সরকার, যা আমরা কিছুতেই হতে দেব না।
ন্যায়বিচারের পথে এই বাধা বরদাস্ত করা হবে না। অবিলম্বে সন্দীপ ঘোষের চরম শাস্তির জন্য প্রয়োজনীয় অনুমতি সরকারকে দিতে হবে নতুবা আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।
প্রশাসন তোমার কিসের ভয়? খুনি, দুর্নীতিবাজ ধর্ষক তোমার কে হয়?!









