Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সাবাস সানি, সাবাস কপিল।

imran in jail
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • February 20, 2026
  • 7:23 am
  • One Comment
সানি এবং কপিল, ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য এই দুই কিংবদন্তি খেলোয়াড় অতীতে ইমরানের বিরুদ্ধে অনেকবার জুটি বেঁধেছেন, কিভাবে ইমরানের বিষাক্ত সুইং সামলানো যায়, ইমরানের ঝড়ো ব্যাটিং আটকানো যায়। সানি কপিল আবার জুটি বেঁধেছেন তাদের এককালের প্রতিপক্ষ ইমরান খানের জন্য। কারণ তাঁদের মনে হয়েছে, ইমরানের সাথে যা ঘটছে জেলের কালকুঠুরির অভ্যন্তরে, সেটা সঠিক নয়, দিস ইজ নট ফেয়ার, দিস ইজ নট ক্রিকেট।
খবরে প্রকাশ পাকিস্তানের প্রাক্তন প্রধান এবং প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ইমরান খান যিনি জেলবন্দী, তিনি প্রবল অসুস্থ। তাঁর ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি কমে গেছে। তার এই শারীরিক দুরবস্থায় বিচলিত হয়ে ক্রিকেট বিশ্বের নানান দলের প্রাক্তন অধিনায়করা পাক প্রধানকে চিঠিতে আবেদন জানালেন ইমরানের সুচিকিৎসার জন্য। চিঠিতে সই করলেন গ্রেগ চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, মাইকেল আথারটন, নাসের হুসেন, ইয়ান চ্যাপেল, অ্যালান বর্ডার, মাইকেল ব্রিয়ারলি, ডেভিড গাওয়ার, কিম হিউজ, ক্লাইভ লয়েড, স্টিভ ওয়া, জন রাইট। ভারতের পক্ষ থেকে সুনীল গাভাসকর, কপিল দেব। সহজবোধ্য কারণে এই তালিকায় কোনো প্রাক্তন পাক অধিনায়কের নাম নেই
ওই চিঠিটা শেষ হচ্ছে এইভাবে, ” ….. অনেকদিন ধরেই ক্রিকেট খেলাটা জাতি রাষ্ট্র গুলির মধ্যে একটা সেতু বন্ধনের কাজ করে আসছে। আমাদের সবার ভাগ করে নেওয়ার মতো ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে মাঠের মধ্যে স্ট্যাম্প গুলো শুইয়ে দিয়ে খেলা শেষ ঘোষণার সাথে সাথে শত্রুতার ও অবসান ঘটে – আর পরস্পরের প্রতি সন্মান শুরু হয়ে রয়ে যায়। …….”
আজ যেখানে মাঠের বাইরের ঘটনা মাঠের মধ্যে প্রভাব ফেলছে, ভারত পাকিস্তানের অধিনায়কদের মধ্যে চিরাচরিত করমর্দন প্রথা উঠে যাচ্ছে, সেই বৈরিতার আবহাওয়াতে আমরা যারা কপিল সানি ইমরান গাওয়ার এর খেলা দেখে বড় হয়েছি, তাদের জন্য এই চিঠিটা গুমোট গরমের দিনের শেষে এক ঝলক ঠাণ্ডা সুবাতাসের মতো। মহান অনিশ্চয়তার খেলা ক্রিকেট তার মহান মানবিক সৌন্দর্য্য নিয়ে বেঁচে থাকুক। সাবাস সানি, সাবাস কপিল।
PrevPreviousপ্রশাসন তোমার কিসের ভয়? খুনি, দুর্নীতিবাজ ধর্ষক তোমার কে হয়?! 
Nextউত্তরবঙ্গ ব্যাপী গণ কনভেনশনে ডাঃ আসফাকুল্লা নাইয়ার বক্তব্যNext
2 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shabnam Talukhdar
Shabnam Talukhdar
7 months ago

ভালো লেখা।একটা যুগের মানবিকতা যে যাবতীয় কর্পোরেট কেন্দ্রীকরণ কে ছাপিয়ে যায় ❤️,সেটাই প্রমাণিত হলো। আই পি এল জমানায়, টেস্ট ক্রিকেট যা তখন একঘেয়েমি র,সে নস্টালজিক হারানো প্রেম এখন মনে হয়।, যেন এক ঝলক ঠান্ডা সুবাতাসের মতো ফিরিয়ে আনলো এমন প্রচেষ্টা।

Last edited 7 months ago by Shabnam Talukhdar
0
Reply

সম্পর্কিত পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

September 20, 2026 No Comments

কথার গভীরতা মাপতে গিয়ে কবে যে গভীর জলের মাছ হয়ে গেছি, সে সবের কিছুই আর মনে পড়ে না। খুঁজি, আর অনুভব করি, এই সব পূর্ব

তারাদের কথা

September 20, 2026 No Comments

★ মা বলতো, ‘দূর বোকা, মরব কেন? আকাশে চলে যাব। টিপ টিপ করে জ্বলব। জ্বলতেই থাকব।’ আমার প্রায় নাস্তিক বাবা ধমকে উঠত, ‘এই সব ভুলভাল

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

September 20, 2026 No Comments

(এক) তাঁকে স্মরণ এবং প্রণাম “ইছামতী একটি ছোট নদী। অন্তত যশোর জেলার মধ্য দিয়ে এর যে অংশ প্রবাহিত, সেটুকু। দক্ষিণে ইছামতী কুমির – কামট –

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

সাম্প্রতিক পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

Dr. Bishan Basu September 20, 2026

তারাদের কথা

Dr. Arunachal Datta Choudhury September 20, 2026

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

Bappaditya Roy September 20, 2026

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

678049
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]