২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিবছরের মতো এবছরও চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা নিজেদের মতো করে দিনটি উদযাপন করবেন।
চিকিৎসকদের পরিচালিত তিনটি সংস্থা। প্রণতি প্রকাশনী– একটি প্রকাশনী সংস্থা চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের দ্বারা পরিচালিত- চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের বই মূলত প্রকাশিত হয়।
ডক্টরস ডায়লগ– বাংলা ভাষায় চিকিৎসকদের পরিচালিত একটি ওয়েব ম্যাগাজিন।
স্বাস্থ্যের বৃত্তে– চিকিৎসকদের প্রাকাশিত ত্রৈমাসিক স্বাস্থ্য পত্রিকা।
তিনটি সংস্থারই মূল লক্ষ বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের প্রচার ও প্রসার। এবং বাংলা ভাষাতেও যে চিকিৎসা বিদ্যা পাঠ ও বিজ্ঞান চর্চা সম্ভব সম্ভব সেটা প্রমাণ করা।

হিন্দ সিনেমার পাশে সুবর্ণ বণিক সভাগৃহে বিকাল চারটে থেকে শুরু হবে অনুষ্ঠান। থাকছে দুটি গুরুত্বপূর্ণ বক্তৃতা।
অনেকগুলি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ হবে।
১) মানুষের উৎস সন্ধানে– ডা জয়ন্ত দাস
২) অভয়া আন্দোলন দ্রোহের দলিল– সম্পাদনা ডা পুণ্যব্রত গুণ।
৩) ঘুমের ভেতর ভাতের গন্ধ পাই– নাদিরা আজাদ
৪) মন ও মনের রোগ নিয়ে– ডা সুমিত দাস
৫) মৃত্যুর রঙ কালো– ডা ঐন্দ্রিল ভৌমিক
৬) ব্রাহ্মণ্যবাদী কর্তৃত্বের বিরুদ্ধে বাংলা– সম্পাদনা সুকান্ত দাস, অভীক মুখার্জি, শুভাশিস নিবিড়
থাকবে একটি বুকস্টল।
সকলকে সাদর আমন্ত্রণ জানাই। কাছাকাছি থাকলে আসতেই হবে।










