Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ঘেন্না

tea garden resized
Dr. Koushik Lahiri

Dr. Koushik Lahiri

Dermatologist
My Other Posts
  • April 1, 2026
  • 8:02 am
  • No Comments
হাসপাতালের ছাপানো বিলে নামটা দেখে চমকে উঠলাম। ঘেন্না বায়েন।
-সে কী ! এমন নাম কেন!
-আমার আগে তিন দিদি। আমি মায়ের চার নম্বর মেয়ে। তাই…
খুব অনাটকীয় ভাবে, মুখে কোনও অভিব্যক্তি ছাড়াই বললো মেয়েটা। বুঝলাম ছোটবেলা থেকে অজস্রবার ব্যাখ্যা দিতে হয়েছে এই নামকরণের। তাই উত্তরে ঈষৎ ক্লান্তি মেশা যান্ত্রিকতা।
-তাই বলে এমন নাম?
আমার বিস্ময় কাটতে চাইছিল না!
-হ্যাঁ ডাক্তারবাবু, ওর দিদির নাম চায়না। ওকেও ওর বাবা-মা চায় নি! মানে ছেলে চেয়েছিল!
পাশ থেকে বলল কৃষ্ণবর্ণ তরুণ। ছেলেটার চোখদুটি ভারি মায়াময়।
আমি কম্পিউটার স্ক্রিনের দিকে আপ্রাণ চেষ্টা করছিলাম প্রেসক্রিপশন লিখতে। আর সমানে আমার জ্বালাধরা ঝাপসা চোখের সামনে ফুটে উঠছিল ঘেন্না শব্দটা!
ঘেন্না তো শুধু অসহায়, অশিক্ষিত, প্রান্তিক পরিবারটির জন্য নয়, ঘেন্না হয় নিজের ওপর!
প্রতিদিন সংবাদপত্রে পাত্রী চাই বিজ্ঞাপনে “গৌরবর্ণা পাত্রীই কাম্য” দেখতে দেখতে ঘেন্না হয়। ঘেন্না হয় ফর্সা হবার ক্রিম লেখার অনুরোধ পেলে। ঘেন্না হয় রাজনীতির ব্যবসায়ীদের চোখের চামড়াহীন দুর্নীতি আর শিক্ষিত বুদ্ধিজীবীকে শিরদাঁড়া সমেত বিক্রি হতে দেখে। ঘেন্না হয়, বিচারহীন কৃষ্ণপক্ষে মানুষ আর পশুর বিভেদ মুছে যেতে দেখে।
মিথ্যা তো কেবল ভুল তথ্য নয় মিথ্যা এখন অস্ত্র। প্রতিনিয়ত অপপ্রচার, অর্ধসত্য, অসত্য সব মিলিয়ে সত্যকে ধীরে ধীরে অস্পষ্ট করে দেওয়ার ন্যাক্কারজনক প্রচেষ্টা দেখে ঘেন্না হয় । ঘেন্না হয় নীতি বা আদর্শ নয়, শুধু ক্ষমতা টিকিয়ে রাখার রাজনীতি দেখলে।
ধর্ম, জাত, ভাষা সবকিছু দিয়ে মানুষকে ভাগ করে দেওয়ার চেষ্টা। ঘেন্না হয় সেই মৌলবাদকে।
মধ্যপ্রাচ্যের বৃহত্তম শিশুদুগ্ধের কারখানা ধ্বংস করে, শিশু-কিশোরী সমেত আস্ত একটা বালিকা বিদ্যালয় কে ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে, মাসের পর মাস সমস্ত অধিবাসী শুদ্ধ একটা শহর কে নরক করে দেওয়া এগুলো তো ছিলই, ঘেন্না হয় সংবেদনশীলতার অভাবে। প্রতিক্রিয়ার অভাবে।
এত বড় একটা অন্যায় যুদ্ধ হয়ে চলেছে আর আমরা হিসেব করছি কখন কোন ব্লুচিপ শেয়ার সস্তা দামে কেনা যায়, একমাত্র সন্তানের মৃতদেহ কোলে নিয়ে মানুষ কাঁদছে, আর আমরা স্ক্রোল করে চলে যাচ্ছি পরের রিলে।
সারা পৃথিবীর রাষ্ট্রনেতারা মূক ও বধির, জড়বুদ্ধি, ক্লীবলিঙ্গ!
আমার ঝাপসা হয়ে আসা কম্পিউটার স্ক্রিনে ভেসে ওঠে বহুকাল আগে এক অনাথবৎ নাথবতীর হাহাকার মেশা সুতীব্র উচ্চারণ “বাবুমশাইরা এই রকম এক একটা কাল আসে পৃথিবীতে যখন এই সব গুণীজনরা সব চুপ করে বসে থাকে আর আর যে অত্যাচারিত হয়, সে অত্যাচারিত হয়েই যায়, হয়েই যায়, হয়েই যায়।”
হাতে পড়ল ঘেন্না বায়েনের আগের একটি প্রেসক্রিপশন। সেখানে অন্য নাম।
-এটা আবার কার নাম? রাধিকা বায়েন মণ্ডল।এই নামটা তো খুব সুন্দর!
ঘেন্না একটু লজ্জা পেয়ে হেসে মাথা নিচু করল।
পাশের চেয়ার থেকে হাতজোড় করলেন যুবক বনমালী মন্ডল।
– আজ্ঞে ওটা ওর ডাকনাম। বিয়ের পর আমাদের বাড়ি থেকে দেওয়া। SIR এ ওর নাম কেটে দিয়েছে। ওদের
বোঝাতেই পারলাম না যে ওর ভালো নামই ঘেন্না।
(উত্তরবঙ্গের চা বাগানে তোলা এই ছবিটির সঙ্গে এই ঘেন্নার সরাসরি কোনও সম্পর্ক নেই। বরং ছবিটি যেন ঘেন্না বায়েনের অ্যান্টিথিসিস। রোজ জীবনযুদ্ধে জিতে যাওয়া এই মেয়েদের নাম হয়ত স্নেহা তিরকি, প্রেমা লাকড়া, মমতা ওঁরাও, প্রিয়াঙ্কা কিস্কু বা এমনকি দ্রৌপদী মুর্মু ! )
PrevPreviousবর্তমান পরিস্থিতিতে অভয়া ও অভয়াদের ন্যায় বিচারের দাবিতে অভয়া মঞ্চে’র আহ্বান
NextWhat Does It Mean to Be a Revolutionary Doctor Today?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

October 9, 2026 No Comments

৯ আগষ্ট ২০২৪ আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ‘অভয়া’ র মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের তারই কর্ম স্থলে। তারপর সারা কলকাতা, রাজ্য, দেশ তোলপাড় করা

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

October 9, 2026 No Comments

৮ অক্টোবর ২০২৬ কয়েকদিন আগে প্রকাশ্য রাস্তায় আইনজীবী শামিম আহমেদ সহ একাধিক আইনজীবীর ওপর আক্রমণ হয়েছে। আজ ভোরে বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে আক্রমণ

নানা পাটেকর চলে গেলেন

October 9, 2026 No Comments

আমরা, যারা গত শতকের সাতের দশকে জন্মেছি, তাদের সিনেমা দেখার গল্পটা একটু অদ্ভুত। আমরা বয়ঃসন্ধিতে পৌঁছানোর আগেই উত্তমকুমার প্রয়াত – তারুণ্যে পৌছাতে পৌঁছাতে দেখছি উত্তমোত্তর

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

October 8, 2026 No Comments

আমার চারপাশে বিদগ্ধ মানুষ গিজগিজ করছে। তাঁদের বিশাল বিদ্যা, বিচক্ষণতা ইত্যাদি দেখে আমার মুখ সর্বদা “Wow” অভিব্যক্তিতে হাঁ হয়ে থাকে। তাঁদের রাজনৈতিক ক্রিয়াকলাপ দেখেও আমি

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

October 8, 2026 No Comments

পাক – ভারত যুদ্ধ ১: সীমান্ত সংঘর্ষ, ছায়া যুদ্ধ (Proxy War), অন্তর্ঘাত (Saboutage) এবং মদতপুষ্ট সন্ত্রাসবাদী আক্রমণ (Terrorist Attack) ছাড়াও ঔপনিবেশিক ব্রিটিশ সৃষ্ট ভারত এবং

সাম্প্রতিক পোস্ট

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

Abhaya Mancha October 9, 2026

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

Abhaya Mancha October 9, 2026

নানা পাটেকর চলে গেলেন

Dr. Bishan Basu October 9, 2026

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

Dr. Koushik Dutta October 8, 2026

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

Bappaditya Roy October 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

688008
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]