Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ও পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলকে স্বয়ংশাসিত ও স্বাধিকার সম্পন্ন স্বাধীন সংস্থায় পরিণত করতে হবে

Oplus_131072
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • May 11, 2026
  • 7:44 am
  • No Comments

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ও পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলকে স্বয়ংশাসিত ও স্বাধিকার সম্পন্ন স্বাধীন সংস্থায় পরিণত করতে হবেঃ হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দাবী

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্য-শিক্ষা ব্যবস্থার গত কয়েক দশক ধরে চূড়ান্ত অনাচার ও দুর্নীতি রাজ্যের গণচিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসক তৈরীর বুনিয়াদি কাঠামোতে আঘাত হেনেছে। রাজ্য স্বাস্থ্য বিভাগের চূড়ান্ত অব্যবস্থা, বিশৃঙ্খলা ও দুর্নীতি এবং স্বজন পোষণের পাশাপাশি যে দুটি তথাকথিত স্বয়ংশাসিত সাংবিধানিক সংস্থার অপপ্রয়োগ এই পরিস্থিতি সৃষ্টি করেছে, তা হল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালযয় এবং পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল। এই দুটি সংস্থায় প্রাতিষ্ঠানিক স্বয়ংশাসনের অনুপস্থিতি, এই ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টির মূল চালিকাশক্তি ছিল।। আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে, হুমকি সংস্কৃতির যে ভয়াবহ চিত্র সর্বসমক্ষে উদঘাটিত হয়েছে, তার মূল বুনিয়াদ এই দুটি সংস্থার অনিয়ম ও অনাচার।

২০০২ সালে স্থাপিত পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে আইনগতভাবেই কোন স্বশাসন ও স্বাধিকার নেই। জন্ম লগ্ন থেকেই এটি সরাসরি সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। জেনারেল কাউন্সিল, এক্সিকিউটিভ কাউন্সিল সহ বিশ্ববিদ্যালয় প্রতিটি সংস্থায় সরাসরি কেবলমাত্র সরকার মনোনীত ব্যাক্তিরাই থেকেছে, আজও আছে। ফলতঃ এটি সরকারি শাসক দলের পরিচালনায়, তাদের অনুগমনে ও অনুমোদনে রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা নিয়ন্ত্রণের কাজটি করে। অতীতের ইতিহাস থেকে আমরা দেখেছি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়ের ১৯২৫ সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারের প্রশ্নটি ঊর্ধ্বে তুলে ধরেছিলেন, সেদিন বাংলা সারা দেশকে সঠিক পথ দেখিয়েছিল। পরবর্তীকালে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারের আমলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার বিলোপের নানা রকম আইনি সংশোধনী আনা হয়, কিন্তু তৎসত্বেও বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের আপেক্ষিক এবং আংশিক স্বাধিকারের ক্ষমতা বলে সদ্য প্রাক্তন উপাচার্য অধ্যাপিকা শান্তা দত্তর তৃণমূল কংগ্রেসের দূর্বীণীত ছাত্র সংগঠনের বিরুদ্ধে অনমনীয় লড়াই ও নৈতিক জয় আমরা দেখেছি।

১৯১৪ সালের বেঙ্গল মেডিকেল এক্ট মাফিক প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল আপাত অর্থে স্বয়ংশাসিত হলেও, ১৯৯৪ সালের মেডিকেল কাউন্সিলের চূড়ান্ত ভ্রান্ত নির্বাচনী বিধি অনুযায়ী যে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাতে স্বাভাবিকভাবেই কোন অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় এবং অদ্যাবধি পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে শাসকদলের অনুমোদিত প্যানেলের বাইরে কেউই নির্বাচিত হননি। ফলতঃ এটিও সরকারি শাসক দলের পরিচালনায়, তাদের অনুগমনে ও অনুমোদনে রাজ্যের চিকিৎসকদের পঞ্জিকরন ও মাণ নিয়ন্ত্রণের কাজটি করে থাকে। এছাড়াও, প্রাচীন এই আইন কালের নিয়মে অচল হয়ে গেছে। মেডিকেল কলেজগুলির সংখ্যা বেড়েছে বহু গুণ, পুরনো বিশ্ববিদ্যালয়গুলির স্বাস্থ্য-শিক্ষা বিভাগগুলি বিলোপ হয়েছে, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে ইত্যাদি; এসব কিছুর কোন সংস্থান এই আইনে নেই। এর ফলে কাউন্সিলের সর্ব প্রকার কার্যকলাপই অসিদ্ধ হয়ে যাচ্ছে। তাই এই আইনের সংশোধন অনতিবিলম্বে প্রয়োজন।

আমরা চাই,

১) পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আইন পরিবর্তন করে, তাতে শিক্ষা প্রতিষ্ঠানের বুনিয়াদি স্বাধিকারের বিষয়টির বাধ্যতামূলক আইনি ধারার Statutory provision অঙ্গীভূত করা হোক।

২) পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের আইনের আমূল সংশোধন করে তাকে যুগোপযোগী ও প্রাসঙ্গিক করতে হবে, এবং প্রাতিষ্ঠানিক স্বশাসন ও স্বাধিকারের সংস্থানটি কঠোর নিয়মানুবর্তিতায় প্রয়োগ করতে হবে। ১৯৯৪ সালের ভ্রান্ত নির্বাচনী বিধি সংশোধন করে, সঠিক বিধি প্রণয়ন করতে হবে, যাতে অবাধ ও সুষ্ঠু কাউন্সিল নির্বাচন সম্ভব হতে পারে।

হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ
২৫ ডিক্সন লেন কলিকাতা ১৪
১০ মে, ২০২৬

PrevPreviousচূড়ান্ত কথা কিন্তু মুখ নয় কাজ বলবে……….
Next“থ্রেট কালচার”Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

।।মেঘের আড়ালে সূর্য।।

May 11, 2026 No Comments

কোথায় চল্লে, মক্কা মদিনা তুমি বুঝি মায়াপুর? পীঠ স্থানেই মোক্ষ মেলেনা পুণ্যের পথ দূর!! পুণ্যের আশা মক্কায় ফাঁকা ব্রজ ধামে নেই পুণ্য বহুজাতিকের ঢাক ঢোলে

“থ্রেট কালচার”

May 11, 2026 No Comments

রবীন্দ্রনাথের জন্মদিনে কি লিখবো ভাবতে গিয়ে দেখলাম ওঁকে নিয়ে অনেক লেখা লিখেছি। সুধী পাঠক, মার্জনা করবেন, আত্মপ্রচার এর মতো শোনালেও আজ নিজের কথা একটু লিখি।

চূড়ান্ত কথা কিন্তু মুখ নয় কাজ বলবে……….

May 10, 2026 No Comments

৭ মে, ২০২৬ গত তিনদিনে পশ্চিম বাঙলার খেটে খাওয়া দিন-আনি-দিন-খাই জনগণ মানে টোটোওয়ালা-অটোওয়ালা-আনাজ বিক্রেতা-খুচরো বিক্রেতা-হকার-ফেরিওয়ালা,জীবিকার কারণে যাদের রাস্তা ব্যবহার করতে হয়, গ্রামে গঞ্জে দৈনিক হারে

মিথ্যাশ্রয়ী বিরোধিতা বা অন্ধ স্তাবকতা, কোনোটাই আমার দ্বারা হবে না।

May 10, 2026 1 Comment

বিংশ শতাব্দীর শেষ এবং একবিংশ শতাব্দীর শুরুর দিকে পশ্চিমবঙ্গের দাপুটে বিরোধী নেত্রীর কিছু বক্তৃতার রেকর্ডিং বাজানো হত রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁর দলের তরফে। সেরকম দু’একটা

ডিপ্রেশান বা অবসাদ রোগ

May 10, 2026 No Comments

এই মুহুর্তে পৃথিবীতে অন্তত 28 কোটি মানুষ ডিপ্রেশনে ভুগছেন। আর ভারতবর্ষে এই সংখ্যা সাড়ে চারকোটির একটু বেশি। মানুষের সব থেকে মূল্যবান জিনিস হোল তার মন।

সাম্প্রতিক পোস্ট

।।মেঘের আড়ালে সূর্য।।

Shila Chakraborty May 11, 2026

“থ্রেট কালচার”

Dr. Samudra Sengupta May 11, 2026

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ও পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলকে স্বয়ংশাসিত ও স্বাধিকার সম্পন্ন স্বাধীন সংস্থায় পরিণত করতে হবে

Doctors' Dialogue May 11, 2026

চূড়ান্ত কথা কিন্তু মুখ নয় কাজ বলবে……….

Dr. Amit Pan May 10, 2026

মিথ্যাশ্রয়ী বিরোধিতা বা অন্ধ স্তাবকতা, কোনোটাই আমার দ্বারা হবে না।

Dr. Koushik Dutta May 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621529
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]