Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

চূড়ান্ত কথা কিন্তু মুখ নয় কাজ বলবে……….

Screenshot_2026-05-10-08-15-27-08_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Amit Pan

Dr. Amit Pan

Paediatrician, leader of doctors' movement
My Other Posts
  • May 10, 2026
  • 8:16 am
  • No Comments

৭ মে, ২০২৬

গত তিনদিনে পশ্চিম বাঙলার খেটে খাওয়া দিন-আনি-দিন-খাই জনগণ মানে টোটোওয়ালা-অটোওয়ালা-আনাজ বিক্রেতা-খুচরো বিক্রেতা-হকার-ফেরিওয়ালা,জীবিকার কারণে যাদের রাস্তা ব্যবহার করতে হয়, গ্রামে গঞ্জে দৈনিক হারে কার্যরত মানুষজন– এদের কোনো তোলা দিতে হয়নি। প্রত‍্যেকের দিনপ্রতি দশ-বিশ টাকা করেও হিসাব করলে এই তিনদিনে মানুষের কতো টাকা বেঁচেছে? অঙ্কটা (sum total) বোধহয় খুব অকিঞ্চিৎকর হবে না।

এখন বেশির ভাগ মানুষই কাজ করে অসংগঠিত ক্ষেত্রে, যার সিংহ ভাগ এমনকি সিভিক কর্মীদেরও নিয়মিত তোলা দিতে হতো দৈনিক হারে। প্রতিটা বাস-লরি ইত্যাদি ব‍্যবসায়িক পরিবহন কারুরই ছাড় ছিল না এই parallel taxation system থেকে। গত তিনদিন কিন্তু সেই ‘tax collection’ বন্ধ!!

কতোদিন মানুষের এই অভাবনীয় সৌভাগ‍্য স্থায়ী হবে জানা নেই। কিন্তু এই দায়িত্ব মানুষের এবং যারা মানুষের পাশে থাকার কথা বলেন তাদেরও যাতে পুরোনো ‘তোলাবাজির প্রক্রিয়া’ আবার শুরু না হয়। প্রয়োজন সেই সংগঠিত জনমত যাতে মানুষই সরাসরি অস্বীকার করতে পারে যে কোনো ফর্মেই আর ‘তোলা’ তোলা যাবে না। পুরাতন বা নতুন কিংবা নবরূপে পুরাতন, কেউই যেন সেই গল্প আবার শুরু করতে না পারে। এটা যেন কোনোক্রমেই জাস্ট ‘টাইম আউট’ বা ‘থোড়াসা ব্রেক’ না হয়ে যায়।

বিজেপি দল নিয়ে আমার কোনো প্রেম-ভালোবাসার প্রশ্ন নেই। কিন্তু তাও আমি আশা করবো, রাজ‍্যে ক্ষমতায় এসে তারা যেন মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িত বেসিক প্রশ্নগুলো সমাধানের চেষ্টা করে। চাইবো, বিগত জমানার সমস্ত দুর্নীতির পরিষ্কার তদন্ত হোক, প্রত‍্যেকটা রাজনৈতিক চোর-ডাকাতের যথাযথ শাস্তি হোক, শুধু ‘অভয়ার মৃত‍্যু’ নয়, প্রত‍্যেকটি অত‍্যাচার-অনাচারের বিচার হোক। কারণ, নবনির্বাচিত একটি সরকারের কাছে সেটাই আবশ‍্যিক ভাবে মানুষের চাওয়ার কথা।

আর শুধুমাত্র অসংগঠিত কাজের ক্ষেত্রেই নয়, সমস্ত ধরণের পেশাগত ক্ষেত্রেও রয়েছে অসংখ্য অত‍্যন্ত জরুরি সব বিষয়। যে দলই আসুক, তা আমার পছন্দের হোক বা না হোক, তাদের কাছে তো এই দাবিগুলো নিশ্চিত ভাবেই রাখতে হবে। এবং, আজকের পরিস্থিতিতে সেটাই হওয়া উচিত utmost priority।

যেমন, স্বাস্থ‍্যের বিষয়ে পরিষ্কার চাইবো, স্বাস্থ্যভবনে ও অন্যত্র যে সমস্ত উচ্চ পদস্থ আধিকারিকরা সরাসরি কাজ করে গেছে চরম দুর্নীতির ধারক ও বাহক হিসাবে তাদের প্রত‍্যেককে অপসারণ করে তদন্ত শুরু করা হোক ব্যাপক আর্থিক দুর্নীতি ও নিয়মবহির্ভূত কাজের। চাইবো বেআইনিভাবে দখল করা চরম দুর্নীতিগ্রস্ত ও প্রতিহিংসাপরায়ণ ‘মেডিকেল কাউন্সিল’কে এক্ষুনি ভেঙে দিয়ে নির্বাচনের ব‍্যবস্থা করা হোক, তথাকথিত ‘নর্থ বেঙ্গল লবি’র সব কটাকে আইনী ব‍্যবস্থার সম্মুখীন করতে, বিগত পনের বছর ধরে যারা চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন IMA এর রাজ্য শাখাকে পার্টি অফিসে পরিণত করেছে কয়েকটা তস্কর আর বশংবদ দালালদের নিয়ে, তাদের সব কটাকে চিরতরে দূর করতে।

হ‍্যাঁ, পরিষ্কার বলছি এই দাবিগুলো একেবারে স্বাভাবিক, কারণ এই বিষয়ে প্রত‍্যেকটা অভিযোগ সার্বজনীনভাবে সত‍্য। তাই, আশা করবো বিজেপির প্রার্থী হিসাবে জিতে আসা চিকিৎসক বিধায়করাও আন্তরিকভাবেই অংশীদার হবেন এই কাজগুলোতে। ব‍্যক্তিগত ভাবে তাদের মধ‍্যে যাদের চিনি, তারাও যে এই বিষয়গুলিতে ভিন্নমত পোষণ করেন, সে রকম কখনোই মনে হয়নি। তবে, দেখার জিনিস ‘দল’ কী বলে?!

সত্যি করে বলতে গেলে এই মুহূর্তে নতুন সরকার lesser না greater evil, বঙ্গে ফ্যাসিবাদ কতো যোজন এগিয়ে গেলো, সেই তাত্ত্বিক আলোচনার চেয়ে আমার মনে হয় অনেক গুরুত্বপূর্ণ হলো বিভিন্ন জ্বলন্ত সমস্যাগুলো যেগুলোর সৃষ্টি/বিকাশ মূলতঃ বিগত দেড় দশকে, সেগুলোকে ক্রমান্বয়ে সামনে নিয়ে আসা, যাতে করে পরিষ্কার হয়ে যায় আগামী সরকার সত্যিই কী চায়? খেটে খাওয়া আপামর জনগণের ভালো না মন্দ? আসলে কী চায়, গণতন্ত্রের প্রসার না সংকোচন?

চূড়ান্ত কথা কিন্তু মুখ নয় কাজ বলবে……….

PrevPreviousমিথ্যাশ্রয়ী বিরোধিতা বা অন্ধ স্তাবকতা, কোনোটাই আমার দ্বারা হবে না।
Nextপশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ও পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলকে স্বয়ংশাসিত ও স্বাধিকার সম্পন্ন স্বাধীন সংস্থায় পরিণত করতে হবেNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আমি কখনও যুদ্ধ দেখিনি।

September 27, 2026 1 Comment

আশ্বিনের ভিজে সন্ধে, জলে ডুবে কুঁচকে যাওয়া শহরতলি রাত ৮টা আমি কখনও যুদ্ধ দেখিনি। মানে যে যুদ্ধ দুই বা তার বেশি দেশের মধ্যে, সীমান্তে বা

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

September 27, 2026 No Comments

বাংলা সাহিত্যে ভন্ড বাবার ইতিহাস বেশ পুরনো। পরশুরাম আজ থেকে প্রায় একশো বছর আগে তাঁর ‘বিরিঞ্চিবাবা’ গল্পে দেখিয়েছিলেন, কিভাবে একজন অতি সাধারণ, স্কুলের দপ্তরী থেকে

ঘোর তিমিরঘন নিবিড় নিশীথে

September 27, 2026 1 Comment

সার্জিক্যাল স্ট্রাইকেরএর সময় পাকিস্তানে ডায়াপারের বিক্রি বেড়ে গিয়েছিল। #একটি ভঙ্গুর অর্থনীতি, নকশালবাদ আর সন্ত্রাসবাদের ছায়া…আমরা সবাই সংকল্প নিয়েছিলাম অনেক হয়েছে অত্যাচার এবার মোদী সরকার। #৫০০

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

September 26, 2026 No Comments

২৪ সেপ্টেম্বর ২০২৬ সংগ্রামী গণমঞ্চ একটি মঞ্চ হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই লাগাতার SIR নিয়ে লড়াই করে চলেছে ও এই নিয়ে তার প্রবল বিরোধিতা ব্যক্ত করে

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

September 26, 2026 No Comments

ড্রোনের ঝাঁক: ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সৌদি আরবের উত্তরে থাকা ইরাকে অবস্থিত ইরানের মদতপুষ্ট শিয়া মিলিশিয়া এবং সৌদি আরবের দক্ষিণে অবস্থিত ইয়েমেনের উত্তর ও উত্তর

সাম্প্রতিক পোস্ট

আমি কখনও যুদ্ধ দেখিনি।

Dr. Sukanya Bandopadhyay September 27, 2026

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

Bhaskar Das September 27, 2026

ঘোর তিমিরঘন নিবিড় নিশীথে

Gopa Mukherjee September 27, 2026

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

Sangrami Gana Mancha September 26, 2026

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

Bappaditya Roy September 26, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

681566
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]