Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

NEET SS
West Bengal Junior Doctors Front

West Bengal Junior Doctors Front

Federation of Resident Doctors Associations of West Bengal
My Other Posts
  • June 22, 2026
  • 6:44 am
  • No Comments
NEET Super Specialty (NEET SS) ২০২৫ পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়নি। দেশের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও হাজার হাজার DM/MCh ও DrNB প্রার্থী আজ চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
একের পর এক আইনি জটিলতা ও প্রশাসনিক বিলম্বের ফলে শুধু পরীক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে দেশের স্বাস্থ্যব্যবস্থার উপরও। সুপার-স্পেশালিটি প্রশিক্ষণ শুরু হতে বিলম্ব হওয়ায় দেশ মূল্যবান বিশেষজ্ঞ মানবসম্পদ থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকের চাহিদা ক্রমবর্ধমান হলেও নতুন সুপার-স্পেশালিস্ট তৈরির প্রক্রিয়া কার্যত থমকে রয়েছে।
এই পরিস্থিতি আরও জটিল হয়েছে তামিলনাড়ুর ১৫১টি সুপার-স্পেশালিটি আসন অল ইন্ডিয়া কোটায় (AIQ) সমর্পণ সংক্রান্ত আইনি জটিলতার কারণে। মাননীয় সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রিভিউ পিটিশন দায়ের হওয়ায় সমগ্র কাউন্সেলিং প্রক্রিয়া পুনরায় অনিশ্চয়তার মুখে পড়েছে। এর ফলে দেশের হাজার হাজার সফল প্রার্থী অনির্দিষ্টকাল অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন।
এর পেছনে রয়েছে হাজার হাজার চিকিৎসকের দীর্ঘ প্রায় এক দশকের অধ্যবসায়, ত্যাগ ও কঠোর পরিশ্রম। পরীক্ষায় সফল হওয়ার পরও তাঁরা আজ আর্থিক, মানসিক ও পেশাগত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকের নিয়মিত আয়ের উৎস বন্ধ, বহু চিকিৎসক পারিবারিক ও সামাজিক চাপের সম্মুখীন, অথচ মেধার ভিত্তিতে অর্জিত প্রশিক্ষণ শুরু করার সুযোগ এখনও অধরাই।
এটি কেবল চিকিৎসকদের সমস্যা নয়; এটি দেশের চিকিৎসা শিক্ষা ও জনস্বাস্থ্যেরও একটি গুরুতর সংকট। প্রতি বছরের পুনরাবৃত্ত এই প্রশাসনিক বিলম্ব ভবিষ্যতের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির প্রক্রিয়াকে ব্যাহত করছে এবং শেষ পর্যন্ত এর প্রভাব পড়ছে দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যপরিষেবার উপর।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস’ ফ্রন্ট (WBJDF) এই অযৌক্তিক বিলম্বের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং অবিলম্বে কার্যকর পদক্ষেপের দাবি জানাচ্ছে।
আমাদের দাবি:
• NEET SS ২০২৫ কাউন্সেলিং সংক্রান্ত সমস্ত আইনি ও প্রশাসনিক জটিলতার অবিলম্বে নিষ্পত্তি করতে হবে।
• মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তামিলনাড়ুর ১৫১টি সুপার-স্পেশালিটি আসন দ্রুত অল ইন্ডিয়া কোটায় (AIQ) সমর্পণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
• MCC এবং সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষকে অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।
• কাউন্সেলিং, আসন বরাদ্দ, ভর্তি ও পোস্টিং দ্রুত সম্পন্ন করে যোগ্য প্রার্থীদের অবিলম্বে সুপার-স্পেশালিটি প্রশিক্ষণে যোগদানের সুযোগ নিশ্চিত করতে হবে।
দেশের স্বাস্থ্যব্যবস্থার প্রয়োজন আরও বেশি সংখ্যক দক্ষ সুপার-স্পেশালিস্ট। হাজার হাজার যোগ্য তরুণ চিকিৎসক দেশের সেবায় আত্মনিয়োগ করতে প্রস্তুত। প্রশাসনিক বিলম্বের কারণে তাঁদের প্রশিক্ষণ ও দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আর পিছিয়ে রাখা চলবে না।
আর বিলম্ব নয়। অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে। দ্রুত কাউন্সেলিং, আসন বরাদ্দ, ভর্তি ও পোস্টিং সম্পন্ন করতে হবে।
চিকিৎসকদের ভবিষ্যতের স্বার্থে।
রোগীদের স্বার্থে।
দেশের স্বাস্থ্যব্যবস্থার স্বার্থে।
The future of thousands of India’s brightest young doctors cannot be held hostage by endless administrative delays.
Nearly six months have passed since the declaration of the NEET Super Specialty (NEET SS) 2025 results. Yet, despite successfully clearing one of the country’s most competitive examinations, thousands of aspiring DM/MCh and DrNB candidates continue to remain in limbo as the counselling process has still not begun.
This prolonged delay, driven by repeated legal complications and administrative inaction, is not merely a crisis for individual doctors. It is a direct threat to India’s public healthcare system. Every day that superspeciality training remains stalled is another day the nation loses precious specialist manpower at a time when the demand for superspecialists continues to grow.
The situation has been further aggravated by the continued delay surrounding the surrender of 151 Super Specialty seats from Tamil Nadu to the All India Quota (AIQ). Despite clear directions from the Hon’ble Supreme Court, the filing of a Review Petition has once again pushed the entire counselling process into uncertainty, leaving thousands of successful candidates across the country waiting indefinitely.
Behind these delays are real lives. Doctors who have dedicated nearly a decade of relentless hard work and sacrifice now find themselves unemployed, financially distressed, mentally exhausted, and professionally stranded. Many have no stable source of income, face immense family and social pressures, and are forced to watch their careers remain on hold despite earning their place through merit.
This recurring administrative failure has become an annual crisis. It not only undermines the aspirations of young doctors but also weakens medical education, delays the availability of trained superspecialists, and ultimately compromises patient care across the country.
The West Bengal Junior Doctors’ Front (WBJDF) strongly condemns this unacceptable delay and demands immediate intervention.
Our Demands:
1. Immediate resolution of all legal and administrative obstacles delaying NEET SS 2025 counselling.
2. Expeditious implementation of the Hon’ble Supreme Court’s directions regarding the 151 Tamil Nadu Super Specialty seats under the All India Quota (AIQ).
3. Immediate commencement of the NEET SS 2025 counselling process by the Medical Counselling Committee (MCC) and all concerned authorities.
4. Completion of counselling, seat allotment, admissions and postings without any further delay so that deserving candidates can begin their superspeciality training at the earliest.
India urgently needs specialist doctors. Thousands of qualified young physicians are ready to serve the nation. Their future cannot remain hostage to avoidable administrative and legal delays.
No more delays. Start NEET SS 2025 counselling immediately. Expedite seat allotment, admissions and postings at the earliest.
For the future of young doctors.
For the patients who depend on them.
For the future of India’s healthcare system.
#NEETSS2025 #StartCounsellingNow #DoctorsOfIndia #MedicalEducation #SavePublicHealthcare #HealthSystemCrisis #WBJDF #DM #MCh #DrNB
PrevPreviousপশ্চিমবঙ্গের জনক নন শ্যামাপ্রসাদ, ২০ জুনে পূর্ণতা পায় নি এই রাজ্য
Nextপশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

June 22, 2026 No Comments

হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দাবী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ অনেক দিনের। বিশেষ করে আর জি কর কান্ড ও হুমকি সংস্কৃতির প্রেক্ষিতে এই বিষয়টি

পশ্চিমবঙ্গের জনক নন শ্যামাপ্রসাদ, ২০ জুনে পূর্ণতা পায় নি এই রাজ্য

June 22, 2026 No Comments

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করতে বলে কার্যত শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিকৃত ইতিহাস প্রতিষ্ঠা করা হচ্ছে তাইই নয়, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বিভাজিত বঙ্গের ইতিহাসের কবর

শুধু, এক মুঠো নুনের জন্য ……

June 21, 2026 1 Comment

এই নিবন্ধটি লবণ তৈরির সঙ্গে যুক্ত গুজরাটের প্রান্তিক আগারিয়া জনগোষ্ঠীর মানুষদের কঠিন কঠোর পরিশ্রমী জীবনের এক বাস্তব আলেখ্য। আমাদের প্রতিদিনের খাবারকে স্বাদু করে তোলার জন্য

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

June 21, 2026 No Comments

সম্প্রতি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে জাতীয় ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত গণঔষধ বিতরণ (Mass Drug Administration) কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় স্বাস্থ্যকর্মীদের ওপর

পশ্চিমবঙ্গ দিবস: বিতর্কের আড়ালে সত্য ও অর্ধ সত্যি

June 21, 2026 No Comments

না। শ্যামাপ্রসাদ পশ্চিম বঙ্গের একক স্রষ্টা নন। ২০ জুনও পশ্চিমবঙ্গের জন্ম দিন নয়। আসল ইতিহাসকে ধামাচাপা দেওয়া বা বিকৃত করলে সেটা বাঙালির অস্তিত্ব সংশয় কণ্টকিত

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

Dr. Hiralal Konar June 22, 2026

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

West Bengal Junior Doctors Front June 22, 2026

পশ্চিমবঙ্গের জনক নন শ্যামাপ্রসাদ, ২০ জুনে পূর্ণতা পায় নি এই রাজ্য

Parichay Gupta June 22, 2026

শুধু, এক মুঠো নুনের জন্য ……

Somnath Mukhopadhyay June 21, 2026

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

West Bengal Junior Doctors Front June 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

634512
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]