২ জুলাই, ২০২৬
বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের দেশের সবচেয়ে গর্বের বৈশিষ্ট্য।প্রতিটি জায়গার আলাদা খাদ্যাভ্যাস, পরিধান, আবহাওয়া–যার সাথে সেই এলাকার অধিবাসীরা স্বচ্ছন্দ।অনেকাংশে শারীরিক এবং মানসিক সুস্থতা এর ওপর নির্ভরশীল।পশ্চিমবঙ্গের মানুষ মূলত আমিষভোজী। বিদ্যালয়ের মিড ডে মিলে শিশুরা কেন সেই আমিষ খাবার থেকে বঞ্চিত হবে?
একটি বিশেষ সংস্থাকে এই দায়িত্ব দেওয়ায় এই কাজের সাথে যুক্ত বহু মানুষ, বিশেষত মহিলারা কাজ হারাবেন। বিনা অপরাধে অন্ধকার নেমে আসবে মিড ডে মিল কর্মীদের জীবনে। পরীক্ষামূলক ভাবে কলকাতা কর্পোরেশনের স্কুলগুলিতে যে ব্যবস্থা চালু হয়েছে তা পুনর্বিবেচনা করবার জন্য নবনির্বাচিত সরকারকে অনুরোধ জানাই। আশা করবো সব দিক বিবেচনা করে আমাদের সরকার আমাদের পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।
পুণ্যব্রত গুণ
মনীষা আদক
তমোনাশ চৌধুরী
আহ্বায়ক, অভয়া মঞ্চ









