Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

“এতো কথা বলো কেন? চুপ করো শব্দহীন হও……”

ima
Dr. Amit Pan

Dr. Amit Pan

Paediatrician, leader of doctors' movement
My Other Posts
  • July 4, 2026
  • 7:48 am
  • 2 Comments

সাহিত্য বিশেষতঃ কবিতায় আমার ব্যুৎপত্তির ইতিহাস বেশ করুণ। শম্ভু এই নিয়ে প্রায়ই আমাকে কিছুটা উপহাসই করতো। শম্ভু মানে শম্ভু মৈত্র ছিল আমার ভীষণ কাছের, এতোটাই কাছের যে ভ্রাতৃসম বললেও কিছুই বলা হয় না। অনেকদিন হলো চলে গেছে, মুখে মুখে বলতে পারতো বহু কবিতার অংশবিশেষ। আমি সিনিয়র হওয়া সত্ত্বেও কোনো অজ্ঞাত কারণে শম্ভু আমাকে দাদা বলতো না, পুরো নামেই ডাকতো। প্রায়ই আমাকে পরিহাস/উপহাস করেই বলতো, ‘অমিত পান, একটু কবিতা টবিতা পড়ো’। অন্যদেরও বলতো, আর এক মৈত্র সুভাষদা খুব রেগে যেতো, পাল্টা তর্ক জুড়ে দিতো। আমি আর তর্ক করে কী করবো, জ্ঞান গম্যির সত্যিই খুব অভাব!

মুশকিল হলো, সেই আমার মনেও দুদিন আগে একটা কবিতার অন্তত কিছু অংশ হঠাৎ কী যেন বলে ‘ঘাই মেরে’ উঠলো। এখন একটা সুবিধা আছে, কোনো রকমে একটা লাইন মনে পড়লেই ‘সার্চের মাধ্যমে’ পুরো কবিতা বার করাটা কোনো ব্যাপারই নয়। গিয়েছিলাম আই. এম. এ. এর স্টেট ব্র্যাঞ্চ আয়োজিত ‘ডক্টরস্ ডে’র অনুষ্ঠানে, আমার এক অত্যন্ত প্রিয় মানুষ সম্বর্ধিত হচ্ছেন বলে। পৌঁছাতে দেরি হয়ে গেলো, হলে তিল ধারণের জায়গা নেই। তাই হলের বাইরেই বসে ভিতরের বক্তৃতা শুনতে লাগলাম। তখনি হঠাৎ শঙ্খ ঘোষের কবিতার লাইনগুলোর আবির্ভাব কী আশ্চর্য প্রায় অনায়াসেই….
“……
এবার সব খুলে চরণমূলে
ঝাঁপাবো ডাঁই করা পাঁকে
এবং মিলে যাব যেমন সহজেই
চৈত্র মেশে বৈশাখে।”

ভিতর থেকে বার হয়ে আসছে বিগত ১৫ বছরের কী করুণ কাহিনী! প্রাণপণে সরকারকে সহায়তা করতে চেয়েও বিগত পনেরো বছরে কী ভাবে জুটেছে ঔদাসীন্য, অবহেলা ও বঞ্চনা। কোনো অনুষ্ঠানে পুরো কেন হাফ স্বাস্থ্য মন্ত্রীও জোটেনি। ‘অভয়ার মৃত‍্যু’, wbmc নির্বাচনে গুন্ডামি, ‘সেবাশ্রয়ে’ চরম দুর্নীতির মতো জঘন‍্য ঘটনাগুলির তীব্র নিন্দা বারবার ভেসে আসতে লাগলো হলের ভিতর থেকে। সেবাশ্রয়ের জালিয়াতি নিয়ে অবশ‍্য আগের দিন থেকেই প্রেসে সরব আই.এম.এ. এর নেতারা ‘চাঞ্চল্যকর’ অভিযোগ নিয়ে যদিও এই ‘সেবাশ্রয়’ প্রকল্পে এরা শুধু সক্রিয় নয় অতি সক্রিয়ভাবেই জড়িত ছিলেন সেই ক‍্যাম্পগুলির সংগঠনের সঙ্গে। কী করা যাবে! জীবনে উন্নতি করতে গেলে শুধু নির্লজ্জ হলেই হবেনা, শুধু দুকান কাটা হলেও চলবে না, নাক-কান-চুল আর যা যা সম্ভব সব কেটে ফেলতে হবে, দেখবেন কোমরে যেন ‘ডুমুরপাতা’ও না ঝোলে। এখন তো আবার জীবনের একটাই লক্ষ্য কীভাবে এক শাসক দলের আশ্রয় থেকে আর এক শাসক দলে মিশে যাওয়া যায়, যেমন ‘চৈত্র মেশে বৈশাখে’!!

তবে, ‘স্পীড’টা বাড়াতে হবে, অতো ধীরে সুস্থে হলে মুশকিল আছে। পুরো না হলেও দেবরাজ চক্রবর্তীর কাছাকাছি চরিত্র তো ছড়িয়ে আছে চারিদিকে। হঠাৎ, কে কখন কী অভিযোগ করে বসে বা পুরোনো অভিযোগ তুলে ধরে, বলা তো যায় না। তাইতো এই নিরন্তর প্রয়াস…..

স্বাস্থ্যমন্ত্রীর ভাষণ শোনা হয়নি, কারণ তিনি আসতেই যেভাবে তার উপর ‘অপরিশোধিত তৈল’বর্ষণ শুরু হলো, দুর্বল হৃদয়ে তা সহ্য করা সত্যিই দুরূহ হয়ে উঠেছিল। স্বাস্থ্যমন্ত্রী কতটা বিচলিত বা দ্রবীভূত হয়েছিলেন জানি না, তবে দরজা বোধহয় ঠিক ‘হাট করে খুলে যায়নি’। তবে, তাতে কী হয়েছে? রাজনীতিতে থাকতে গেলে টিকে থাকতে হয়, গালাগাল -অপমান -বিদ্রুপ সব হজম করেই, যার জলজ্যান্ত আদর্শ উদাহরণ হলো ‘কুনাল ঘোষ’! বলে না, ‘যে সহে সে রহে’…..
আজ দরজা খুললো না কী হয়েছে! লেগে থাকতে হবে, কতদিন আটকে রাখবে যদি লাগাতার গান চালিয়ে যাওয়া যায়,
‘খোলো খোলো দ্বার রাখিয়ো না আর
বাহিরে আমায় দাঁড়ায়ে।’

হতাশ হবেন না, দ্বার খুলবেই ‘গ্রেট ওয়াশিং মেশিন’-এর যেখানে সব কিছু হয় একদম smoothly, মসৃণভাবে!! ডিম সহযোগে বাঙলা বা আড়ং ধোলাই এর জন্য নাহয় থাকবে কিছু বাছাই করা ‘দেবরাজ – শাজাহান – শওকত’!!

তাই, হতাশ হওয়ার কারণ নেই। জরুরি অবস্থার সময় ট্রামে বাসে লেখা থাকতো না, ‘পরিশ্রমের কোনো বিকল্প নেই’?! নাকি, উল্টোটা, ‘বিকল্পের কোনো পরিশ্রম নেই ‘? আজকাল সবই উল্টোপাল্টা হয়ে যায়। সত্যিই, এই বয়সে কি এতো কথা বলা ভালো!!

এখন তো শুধু বাড়ির লোক নয়, আকাশ বাতাস সবাই বলছে, “এতো কথা বলো কেন? চুপ করো শব্দহীন হও……”

PrevPreviousআশা করবো আমাদের সরকার আমাদের পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।
Nextদিন যদি হতেই হয়, সমস্ত স্বাস্থ্যকর্মীদের জন্য হোকNext
4.2 6 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Dr. Jayanta Bhattacharya
Dr. Jayanta Bhattacharya
1 month ago

সুন্দর লেখা। শঙ্খ ঘোষের উদ্ধৃতি মোক্ষম।

0
Reply
বহ্নি চক্রবর্তী
বহ্নি চক্রবর্তী
Reply to  Dr. Jayanta Bhattacharya
1 month ago

আমি যদিও চিকিৎসক নই তবে জীবনের প্রায় শেষে এসে এইটুকু উপলব্ধি হয়েছে যে সমাজে যখন নিদ্রামগ্ন (যারা জেগে জেগে ঘুমায়) মানুষেই সংখ্যাগরিষ্ঠ তখন চুপ করে নিজেকে বোঝানো সতন্ত্র থাকার জন্য ছাড়া আর কোন পথ নেই।

0
Reply

সম্পর্কিত পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

August 23, 2026 No Comments

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন শেষ ১৬ দিন ধরে গোটা রাজ্যকে উত্তাল করেছে। আমরা এই ন্যায্য আন্দোলনের সংহতি তে রয়েছি প্রথম থেকেই। এই আন্দোলন যদিও প্রশ্নপত্র ফাঁসের

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 No Comments

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

সাম্প্রতিক পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

West Bengal Junior Doctors Front August 23, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669419
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]