মহোৎসবে যুবক পথে
যুবতীরা গাইছে গান
প্রতিবাদী আওয়াজ ওঠে
ওয়াং চুকের বাঁচুক প্রাণ!
অনশনের কঠিন পথে
প্রয়োজনে জীবন দান
ফাটছে মাথা লাঠির ঘায়
সেই রক্তে লিখছে শ্লোগান !!
যৌবন আজ তূর্য বাজায়
দখিন দুয়ার মুক্ত খোলা
ঘন মেঘে খুশির ঝিলিক
দূর্বা ঘাসেও লাগছে দোলা!!
বিন্ধ্য পাহাড় ধুলায় মেশে
যৌবনের প্রাণ অফুরান
তোরাই পারিস ফুল ফোটাতে
পরান খুলে গাইতে গান !!
প্রতিরোধের উজান ঠেলে
জ্বালতে বুকে আশার আলো
হতাশায় যে জর্জরিত
তাকেও তোরা বাসিস ভালো !!
২১/৭/২৬












